নৌকার

লেক কনস্ট্যান্সের পথে-২

বন্দনা এর ছবি
লিখেছেন বন্দনা [অতিথি] (তারিখ: সোম, ৩০/০৭/২০১২ - ৬:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]এখানে ও মেঘলা আকাশ, সূর্যহীনা বিবর্ণ শহর কেমন বিশ্রী আর ফ্যাকাসে লাগে বড্ডো। ম্যাকে ঢুকে নাস্তা সেরে চটজলদি বের হয়ে জেটির দিকে হাঁটতে লাগলাম, বোটের খোঁজ নিতে। পঁয়তাল্লিশ মিনিটের একটা ট্যুর আছে কিছুক্ষণ বাদেই, ওটা সেরে শহরটা ঘুরে দেখা যাবে। ছোট্ট শহর তেমন কিছুই নেই, পায়ে হেঁটে ঘুরতে হয়তো ঘন্টাখানেক লাগবে।