'বৃষ্টি, দল বেঁধে পার হয়ে যেতে যেতে তোমার বন্ধুকে মনে রেখ!'
লিখেছেন ফারুক ওয়াসিফ (তারিখ: বুধ, ২০০৮-০৫-২৮ ২০:০৬)
ক্যাটেগরী: আত্মজীবনী | কবিতা | স্মৃতিচারণ | কবিতা | প্রেম | মনোকণিকা | স্মৃতি | সববয়সী |
ওদিকে বৃষ্টি অঝোর হইতেছে আর কত কী মনে পড়িতেছে রে! না জানি কত-কত শত-শত অন্ধকার শতাব্দী আগে বগুড়াবর্ষে বৃষ্টি ঝরিত। বৃষ্টি ঝরিত দূর দেশে। অকাতরে। আর আমরা কাতর দুই বালক-বালিকা শহর ছাড়িয়া, পুল পারাইয়া করতোয়...