ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

এলোমেলো একটা ছেলে


লিখেছেন স্বপ্নাহত (তারিখ: রবি, ২০০৮-০৪-০৬ ১২:৪০)
ক্যাটেগরী:

একটা ছেলে
একলা বসে
নদীর তীরে
ভাবনা কষে।

নীলচে আকাশ
মাথার ওপর
পায়ের নিচে
ঘাসের টোপর।

সামনে নদী
আপণ মনে
যাচ্ছে বয়ে
সু নির্জনে।

শান্ত বিকেল
শান্ত সবি
প্রকৃতি আজ
নীরব কবি।

সেই ছেলেটা
ব্যস্ত মনে
নির্জনতার
সংখ্যা গোণে।

একটা সময়
বিকেল থামে
ছেলের চোখে
সন্ধ্যা নামে।

দূরের পাখি
যাচ্ছে উড়ে
গাইছে আঁধার
করুণ সুরে।

সেই ছেলেটা
হাঁটছে এখন
লালচে আকাশ
সঙ্গী তখন।

রাত্রি আঁধার
মেলছে ডানা
ছেলের চোখেও
দিচ্ছে হানা।

ছেলের বুকে
শান্ত বেগে
অশান্ত সব
সময় জাগে।

জাগছে সাথে
দুঃখ গুলো
সুখের ওপর
সময় ধূলো।

দুঃখগুলো
দুই পা ফেলে
সঙ্গী স্মৃতি
হাঁটছে ছেলে।

ঝিঁ ঝিঁর ডাকে
বাড়ছে রাত
অশ্রুরা সব
বাড়ায় হাত।

হাঁটছে ছেলে
কাঁদছে সাথে
অশ্রু দিয়ে
দুঃখ গাঁথে।

অশ্রু ঝরে
শিশির ঝরে
নরোম ঘাসের
বুকটা ভরে।

ক্লান্ত সময়
পথটা ধূ ধূ
সেই ছেলেটা
হাঁটছে শুধু।

মাথার ওপর
আকাশ কালো
জোনাক তারা
দিচ্ছে আলো।

সেই ছেলেটা
হাঁটছে তবু
পেছন ফিরে
চাইছে কভু।

আর পারেনা
সময় থামে
বুকটা চিরে
ক্লান্তি নামে।

থামলো ছেলে
ফিরলো পাশ
হাঁটছে তবু
দীর্ঘ শ্বাস।

(পুরোনো লেখা।ঘরের কোণেই থাকুক পড়ে)


গড় রেটিং
( ভোট)
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: রবি, ২০০৮-০৪-০৬ ১২:৪০)
উদ্ধৃতি | স্বপ্নাহত এর ব্লগ | ৮টি মন্তব্য | ১৩০বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, স্বপ্নাহত. Sachalayatan.com can not be held responsible.

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১ | সুলতানা পারভীন শিমুল | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ২২:৩৫

ছেলের বুকে
শান্ত বেগে
অশান্ত সব
সময় জাগে।
ঘরের কথা পরে জানলে ক্ষতি কি ?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


স্বপ্নাহত এর ছবি
১.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ০১:২৪

ঘরের কথা জানার এত শখ ক্যান?? ইয়ে, মানে...

হাকিম হইয়া হুকুম কইরা ওঝা হইয়া ঝাড়ার ধান্দায় আসেন নাকি??...


ধুসর গোধূলি এর ছবি
২ | ধুসর গোধূলি | বুধ, ২০০৮-০৪-০৯ ০০:১৪

- ঘরের কোণায় ফেলে রাখার ব্যাপারটা তো ভেবেছিলাম আমার কপিরাইট। দেবো নাকি মকদ্দমা কষে!

কবিতা লেখা ব্যাপারটা অনেক কষ্টকর না? এই যেমন শব্দের বুননে ছন্দ পাতনে সর্বদা সতর্ক থাকা লাগে, সামান্যতম বেখেয়ালী হলেই সব চোপাট!

কবিতা ভালো লাগার চেয়ে কবির প্রতি শ্রদ্ধাটা স্বভাবতই বেশি থাকে। তবে আপনার এই কবিতাটাও অনেক ভালো লেগেছে গুরু।
_________________________________
<সযতনে বেখেয়াল>


স্বপ্নাহত এর ছবি
২.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-০৯ ০১:২৭

গুরুর কাছ থেকে প্রশংসা পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার।নিজেকে সৌভাগ্যবান মনে করছি হাসি

জোর করে কবিতা লেখার চে কষ্টকর আর কিছু নাই।বাট ফিলিংস থেকে লিখলে তেমন কিছু মনে হয়না বলেই মনে হয়।মনে হয় বলছি এই জন্য যে আমি যা লিখছি সেগুলা কবিতা কীনা সে ব্যাপারে যথেস্ট সন্দেহ আছে চোখ টিপি

আবারো ধন্যবাদ গো গুরু...

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।


পরিবর্তনশীল এর ছবি
৩ | পরিবর্তনশীল | শুক্র, ২০০৮-০৪-১১ ১০:৩২

ঐ হালা।
তোর এই ছড়াটা আমি গান বানাইতে চাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৩.১ | আনোয়ার সাদাত শিমুল | শুক্র, ২০০৮-০৪-১১ ১৩:৫৯

উদ্ধৃতি
পরিবর্তনশীল | শুক্র, ২০০৮-০৪-১১ ০৪:৩২
ঐ হালা।
তোর এই ছড়াটা আমি গান বানাইতে চাই।

সর্বনাশ!!!


স্বপ্নাহত এর ছবি
৩.১.১ | স্বপ্নাহত | শনি, ২০০৮-০৪-১২ ০২:২৫

ক্যাম্নে কি?? ইয়ে, মানে...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


স্বপ্নাহত এর ছবি
৪ | স্বপ্নাহত | শনি, ২০০৮-০৪-১২ ০২:২৮

@পরিবর্তনশীল- ঠিক আছে বৎস।তোমার মধুর সম্বোধনসূচক আহবানে সাড়া না দিয়ে পারলাম না।কপিরাইট সুদ্ধ তোমাকে এটা দান করা হলো।শুধু কাজ শেষে উহা আমাকে আবার ফেরত দিয়ে দিও,তাহলেই হবে।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন