ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

যখন আমি ছুটিতে থাকি না


লিখেছেন কারুবাসনা (তারিখ: শনি, ২০০৮-০৬-২১ ২৩:৩৬)
ক্যাটেগরী: | |

উৎপল যেই বললেন, সব থেমে গেলে উৎকীর্ণ খরচাপাতির কথা, মেঝে ভিজে, আমি অভ্যাসদোষে কোন বই নিয়ে টয়লেটে, শরীরটা ভাল নেই কেবল, তবু এই কিছু ছোটবেলার মার্বেল কাঁচের জারের বাইরে ঘুরেই যাচ্ছিল।

মৃত্যুর কথা ভাবি না যে তা নয়, ক্রমশ ঠান্ডা হয়ে যায় চুলের অগ্রভাগ, মেঝে জুড়ে ছড়িয়ে পরছেন শ্রীযুক্ত কেশব চন্দ্র নাগ। নীল একপ্রকার মাছি কোন হ্রদের থেকে উঠে এসে ঢুকে যায় ভীমচন্দ্র নাগের সন্দেশের দোকানে, যা কোন মতেই সত্যজিৎবাবুর বাপ-দাদার সম্পত্তি নয়। তবু এই যে ঢুকে গেল, সেও ছুটতে লাগল হাইপো থ্যালামাস বরাবর, ওফ।

যখন আমি ছুটি না, তখন ঝরার সময়। পাতা-বরফ-উড়ে যাওয়া ইয়ো ইয়ো ও ফেনা, ঝরে পড়ে কোন শতাব্দী প্রাচীণ তরু বৃক্ষতলে যেখানে যাত্রার মত শুয়ে আছেন ভীষ্ম সাজে জঁ লুক গোদার। এই দ্যাখো, চারপাশ ঠান্ডা হতে হতে আমাকে করে তুলছে অত্যন্ত সাদা ধার্মিক সদাসয় বক। কলসির ভেতর নোনা ইলিশের মত গজল গাইয়েদের ভরে যেদিন মর্জিনা ঢেলে দিল গারম-ফুটন্ত তেল! আমি ভাবি, কাজ, মেশিন একপেশে কারাগারে বসে, কি ভাবে লেখা হবে তোমাদের দেখা-হাঁটা-চলা।

আমি যখন ছুটিতে থাকি , কেবল ছুটিতেই থাকি। সৌর জগতের কিছুমাত্র বাইরে ও ভিতরে আমার সোনার ও রূপার কাঠিরা ইলেক্ট্রন- ইলেক্ট্রন খেলা খেলিতে খেলিতে ক্লান্ত হইয়া যায়, আমি নিরুপায়, শবাসনে পড়ে থাকি রাত্রি প্রথম প্রহরের মত, সুতরাং ভাবনা-চিন্তা করি। আমি ছুটিতেই থাকি, ছুটিতেই থাকি যখন আমি আসলেই ছুটিতে থাকি।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন কারুবাসনা (তারিখ: শনি, ২০০৮-০৬-২১ ২৩:৩৬)
উদ্ধৃতি | কারুবাসনা এর ব্লগ | ১০টি মন্তব্য | ১৫০বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, কারুবাসনা. Sachalayatan.com can not be held responsible.

ফারুক ওয়াসিফ এর ছবি
১ | ফারুক ওয়াসিফ | রবি, ২০০৮-০৬-২২ ০১:০২

লেখেন না কেন নিয়মিত? এইসব জার্নাল বা আর যা...


কারুবাসনা এর ছবি
২ | কারুবাসনা | রবি, ২০০৮-০৬-২২ ০১:১৯

এখন যে ছুটি নেই। কেবল ছোটাছুটি।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


শ্যাজা এর ছবি
৩ | শ্যাজা | রবি, ২০০৮-০৬-২২ ০৯:৪৮

হেব্বি চাপ


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)


কারুবাসনা এর ছবি
৩.১ | কারুবাসনা | বিষ্যুদ, ২০০৮-০৬-২৬ ১১:৪৬

বাড়ছে


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


নজরুল ইসলাম এর ছবি
৪ | নজরুল ইসলাম | রবি, ২০০৮-০৬-২২ ১৩:৫৭

ভালো লাগলো খুব...
______________________________________
পথই আমার পথের আড়াল


কারুবাসনা এর ছবি
৪.১ | কারুবাসনা | বিষ্যুদ, ২০০৮-০৬-২৬ ১১:৪৫

কেলো।

----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


সুমন চৌধুরী এর ছবি
৫ | সুমন চৌধুরী | রবি, ২০০৮-০৬-২২ ১৪:১৭

দৌড়ের উপরই দিয়া যান কিছু....



ঈশ্বরাসিদ্ধে:


কারুবাসনা এর ছবি
৫.১ | কারুবাসনা | বিষ্যুদ, ২০০৮-০৬-২৬ ১১:৪৪

দিতাসি।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


সুলতানা পারভীন শিমুল এর ছবি
৬ | সুলতানা পারভীন শিমুল | রবি, ২০০৮-০৬-২২ ২১:৪৮

একটু যেন কবিতা কবিতা লাগলো।
আপনাকে দেখি খুব কম।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১০

কারুবাসনা এর ছবি
৬.১ | কারুবাসনা | বিষ্যুদ, ২০০৮-০৬-২৬ ১১:৪৭

আমিও খুব কম দেখতে পাচ্ছি ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন