নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

কারুবাসনা এর ব্লগ


স্কুইডবিশ্বে হংসডিম্ব

লিখেছেন কারুবাসনা (তারিখ: রবি, ২০০৮-১১-০৯ ১১:২০)
ক্যাটেগরী: |
কারুবাসনা এর ছবি

যাচ্ছি ঠিকই। সবুজ পরিস্কার হচ্ছে, বৃষ্টি যেমন হয়। এই এল তো এল, এই ঝমঝমাঝম, তারপর কাঁচ সাফ রোদ্দুর, মাছের আঁশের মত আলো। একটা এস এম এস এলে মনে হয় অনেক, ভূমির গান-টান বাজে। কফি হাতে বসে থাকতে থাকতে সাদা মেঝে ভরে ওঠে আলতা ছাপে, বাকি মেঝে ঘাপটি মেরে পড়ে থাকে পায়রার মত।

হাঁসের গন্ধটা পড়ে রইল দিন দুয়েক, এযাবত অমিমাংসিত লেখালিখির মত। ওয়েদার একটু ঠান্ডা, দেওয়ালে পালক উড়ে বেড়াচ্ছে।বক যথা। সবু...




পত পত পতায়া,চুপ থাকো, চুপ বসে ঘুপ করে

লিখেছেন কারুবাসনা (তারিখ: রবি, ২০০৮-১০-১২ ২১:৪৮)
কারুবাসনা এর ছবি

এমন সমুদ্দুর দেখি নাই তাহাতে কোন শব্দ নাই।

ঢেউ না থাকুক, কিন্তু দোলা দোলা ঝাউ বনের মত শব্দ,হাতে কাঠি থাকে কাবাব যেন গড়িয়ে পড়ে বালিতে। একি সমুদ্দুর?

সকল...




পোহালো নবমী নিশি

লিখেছেন কারুবাসনা (তারিখ: বুধ, ২০০৮-১০-০৮ ২২:৫৭)
ক্যাটেগরী:
কারুবাসনা এর ছবি

ইস্নিপ্স খুলে গান শুনি। গিরিরানী , রানী এই নাও তুমার উমারে, ধর ধর হরের জীবনধন, অমর পালকে দেখতে পাই, সে এক কচি ধানের ক্ষেত, টকটকে একটা আইসক্রিমের মত সূর্য, র...




রোমকূপে অবসরে তীব্র দহনজ্বালা, পালা বন্ধু পালা

লিখেছেন কারুবাসনা (তারিখ: মঙ্গল, ২০০৮-০৯-৩০ ২১:৫৪)
ক্যাটেগরী: | |
কারুবাসনা এর ছবি

সেও এক ফের। ব্যাংককে বিমানবন্দরেই যা সব ডলার পকেটে ছিল, বুঝলাম সব শেষ। বিমানবন্দরে ঢোকা বেরোতে কোন আপত্তি নেই, পিলপিলে লোকের মেলা, আমিও এ সিঁড়ি সে সিঁড়ি ...




কোথায় পাহাড় ছিল জন্মান্তর দোষে একা পড়ে কুয়াশায়

লিখেছেন কারুবাসনা (তারিখ: বুধ, ২০০৮-০৭-১৬ ২৩:০৫)
ক্যাটেগরী: | | | |
কারুবাসনা এর ছবি

গাঢ় নীল, ভিক্সের কুয়াশায়, ভিজে ব্যাটারির মত গড়গড়িয়ে চলে গেল হারকিউলিস সাইকেলে। অনেক দূর দূর দিয়ে গাড়ি যাওয়ার শব্দ, চোখ বুজলেই লাল সবুজ কাঁচপোকা হাঁটছে মেমব্রেন বরাবর। পাহাড়ে যতবারই যাই ভারতবর্ষের প্রকৃতিক ম্যাপটা মাথায় আসে স্...




আসলে সে সব ছিল নিতান্তই বিনোদিনী বালিকা বিদ্যালয়

লিখেছেন কারুবাসনা (তারিখ: সোম, ২০০৮-০৭-১৪ ১০:৪৪)
ক্যাটেগরী: | |
কারুবাসনা এর ছবি

এমনি এমনি বাড়ি গেলাম। বিকেলে প্রতনুকে খুঁজতে এক রথের মেলার জনস্রোতে। দুইপাশে মানুষ সরে সরে যাচ্ছে, ভীড় এগোয় না, বিহ্বলতা বাড়ে। চারপাশে দড়িতে প্ল্যাস্টিকের পুতুল, বেলুনে-পিস্তলে বিবিধ জুয়ার উপকরণ। আর সারা ভীড় জুড়ে আমার এক পরিচ...




দৌড়ের ওপর দিয়ে

লিখেছেন কারুবাসনা (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৬-২৬ ১২:১২)
ক্যাটেগরী: | | |
কারুবাসনা এর ছবি

সমরেশ যখন দৌড় লিখল, কেউ লিখল প্রজাপতি । কেউ বসেছিল গোড়ালি অবদি গ‌ঙ্গার জালে পা ডুবিয়ে। শুকনো ফুল যেমন ভাসে, আর আমাদের ভাড়া করা মেঘগুলোর ভেতর ঐশ্বর্য রাই বিনোদিনীর সাজে ব্যগ্র করে তুলল বকুল গন্ধে। ওহে বকুল প্রিয়া, সত্য সাহা মিউজি...




যখন আমি ছুটিতে থাকি না

লিখেছেন কারুবাসনা (তারিখ: শনি, ২০০৮-০৬-২১ ২৩:৩৬)
ক্যাটেগরী: | |
কারুবাসনা এর ছবি

উৎপল যেই বললেন, সব থেমে গেলে উৎকীর্ণ খরচাপাতির কথা, মেঝে ভিজে, আমি অভ্যাসদোষে কোন বই নিয়ে টয়লেটে, শরীরটা ভাল নেই কেবল, তবু এই কিছু ছোটবেলার মার্বেল কাঁচের জারের বাইরে ঘুরেই যাচ্ছিল।

মৃত্যুর কথা ভাবি না যে তা নয়, ক্রমশ ঠান্ডা হয়ে ...




শুভেচ্ছান্তে কদমফুলগুলি

লিখেছেন কারুবাসনা (তারিখ: শুক্র, ২০০৮-০৬-২০ ০২:৫৮)
ক্যাটেগরী: | |
কারুবাসনা এর ছবি

নাই।সময় নাই। মেশিনের খারাপ হওয়াটাই সুস্থতার লক্সণ।

ভেজা রাস্তায় কুমিরের মত ছায়ারা হাঁটে। মাথা ভার। গল্প নেই। মোমের মত সব দূরের আলো। ট্যাক্সি নেই।

শরীরকে বড়জোর পরিত্যক্ত রেলগাড়ির কামরা বলে মনে হয়। শেরশাহের মত তার ছায়া এখন ভ...




তখন সেলেরিনা

লিখেছেন কারুবাসনা (তারিখ: মঙ্গল, ২০০৮-০৪-১৫ ০৯:২৪)
ক্যাটেগরী: | | |
কারুবাসনা এর ছবি

আবার ফাঁকা গাড়িয়াহাট।
ক্যাটক্যাটে রোদ্দুরে গলদঘর্ম বিছানার চাদর আর ম্যাক্সি।উড়ে আসা দু একটা টিজ, লেডিজ ব্যাগ, চিনামাটি, সেক্সি সেক্সি মুঝে লোক বোলে।আকাশে ঢুসো মারে জীবানানন্দের চিল, রজনীগন্ধা ফুলের মত আমার একরত্তি জীবনে,সেদ...




গুঁতোগুতির শীর্ষে আজ গুঁতো আর গুতি

লিখেছেন কারুবাসনা (তারিখ: রবি, ২০০৮-০৩-০৯ ১২:২৯)
ক্যাটেগরী: | |
কারুবাসনা এর ছবি

গুঁতো-গুতির মাধ্যেই মাঝে মাঝেই ঝামেলা লাগে। আমার ডাক পড়ে। আমি নারদ-নারদ স্টাইলে আরো ঠুসে দি। ক্যালাকেলি শুরু হয়ে যায়। এমনই এক রবিবারে, আমার কিছু করার ছিল না বা নারদ খেলতে ইচ্ছে হল। কিন্তু ইচ্ছে হল এক ধরনে...




অগত্যা ঘামগন্ধ আর ধাতুতক্ষণ

লিখেছেন কারুবাসনা (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৩-০৬ ১২:৩১)
ক্যাটেগরী: | | | |
কারুবাসনা এর ছবি

আজ কাজকর্ম ঘেঁটে গিয়ে কিছুটা সময় পেয়ে এদিক-ওদিক পড়ছিলাম৷
অগত্যা৷
মজা পাচ্ছি৷
কিছু মাথায় আসছে৷

১) রেলের কামরায় শশা , ঘামগন্ধ আর দুলুনিতে জুড়ে আসা চোখের পাতার ভেতর শশাসব গোল পেয়ারা হয়ে যাচ্ছে৷ সামনে এক বালিকা, হাতমুঠো...




পেখম তুলে আয় বকম বকম: টাইটানিক-২

লিখেছেন কারুবাসনা (তারিখ: বুধ, ২০০৮-০২-২০ ১২:২২)
ক্যাটেগরী: | |
কারুবাসনা এর ছবি

ভালবাসার সমাধিক্ষেত্রে (টাইটানিক) চড়াইরাভালবাসার সমাধিক্ষেত্রে (টাইটানিক) চড়াইরা

নদী চলল, হেলে দুলে, কোথাও দূর ঘন্টা। সোঁদা গন্ধে রাজকুমারী চন্দন স্নানে হয়ে উঠছেন ঐশ্বর্য রাই বচ্চন। আর পাখিরা তার অধীন, কলরব সময়োচিত। পরিমিত।

চড়াইরা চলে...




বিজ্ঞাপনের নবকুমার

কারুবাসনা এর ছবি

বিজ্ঞাপন খেতে ভাল। ম্যাপের মত। ডি শার্প বালা গান নয়। ডাকোয়ার্থ-লুইস নয়। লারে লাপ্পা, এক্সকিউজ মি। লেট মি ফাইন্ড।

পাথ
----

আলু ছিল। পটল ছিল। কে কার ভেতরে, কে বাইরে জানি না। চোখের বেলায় ইন্টুগুলুগুলু...




রঙের গান আর গাই না

লিখেছেন কারুবাসনা (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০১-৩১ ১১:২১)
ক্যাটেগরী: | |
কারুবাসনা এর ছবি

বাউল আব্দুল করিম বলে, রঙের গান আর গাইনা।গাই না। গাই না। মাথা ঝাঁকাই। বেনারসের গলির মত চুল সব বাড়ি ঘর নিয়ে , কয়েকটা শহর, মেঘের বিদ্যুত মেঘেই যেমন, ষষ্টি বাউলার জামা দেখি, তাপ্পি তাপ্পি গল্প।

ঝাঁকড়া গাছে কাকাতুয়া বসে আছে, সকাল থেকেই...




ইচ্ছামত ডাকছি যে নামে

লিখেছেন কারুবাসনা (তারিখ: বুধ, ২০০৮-০১-৩০ ১২:১৮)
ক্যাটেগরী: | | |
কারুবাসনা এর ছবি

কংসাবতী নীল হয়ে ছিল। পাখি ছোট্ট ছোট্ট। এলোকেশে পাহাড়ের হিরণ্যদ্যুতি আসলে সেসবই কুয়াশা।

এক সমুদ্র ছিল বালির কিস্কিন্ধ্যা জুড়ে। বৃষ্টি ভেলা মাছেদের ট্রলার আমাদের বাচালদিন জুড়ে কেবল সেজে গেল খিলি খিলি পানের মত। টিপ টিপ টিপ টিপ...




চৈত্রের কাফন, পৌষালি রাতে, সামলে রাখ জোছনাকে

লিখেছেন কারুবাসনা (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০১-২৪ ০২:১৬)
ক্যাটেগরী: | |
কারুবাসনা এর ছবি

চৈত্রের কাফন
-------------

যে গেছে বনমাঝে চৈত্র বিকেলে
যে গেছে ছায়াপ্রাণ বনবীথিতলে
বন জানে অভিমানে গেছে সে অবহেলে
যে গেছে অশ্রুময় বন-অন্তরালে

দরজার শুকনো কাঠে পালিশের কারুকার্যে দেবুদার মুখ ভেসে আসে। হা হা হি হি বাতাসে ওড়া চুল নিয়...




লেখালিখি শেষেও জোনাকি সন্ধ্যাবন্ধু

লিখেছেন কারুবাসনা (তারিখ: বুধ, ২০০৮-০১-২৩ ২২:৪৬)
ক্যাটেগরী: |
কারুবাসনা এর ছবি

কিছু বোতলে লেখা থাক। কিছু কলাপাতায়, যেন শিশির টুপটুপ। আসলে অক্ষর দিবানিশি ওড়ে, সাড়া দেয় রাতের গভীরে। তারা সব জোনাকি পোকা হয়ে বেঁচে আছে ফ্লায়িং সসারের সংসারে। কড়া নাড়ে, কলিং বেলের বোতাম কিম্বা ছোলার ডাল দিয়ে লুচি, অথচ এখন সকাল। রা...




প্রিয় পাঠিকা 0.02

লিখেছেন কারুবাসনা (তারিখ: শুক্র, ২০০৭-১১-৩০ ১৩:১৮)
ক্যাটেগরী: | | | |
কারুবাসনা এর ছবি

প্রিয় পাঠিকা,

এখনও মাথার ভেতর তীব্র চিত্কার...

জু জু জুম জুম জুম...

... এই ভাবে তীব্র মাথা ব্যথা, যেন প্রতি বৃক্ষমূলে, কিছু যকৃত্ ও অলিন্দ-নিলয় সমূহ,জেগে ওঠ তোপধ্বনী, অখন্ড চরাচর,বাহুমূল টেনে ধরুণ শোকবিহ্বল লতা, মূত্রাশয় সর্বদা ...




দিগন্তের সঙ্গে দেখা

লিখেছেন কারুবাসনা (তারিখ: সোম, ২০০৭-১১-২৬ ১২:৪৭)
ক্যাটেগরী: | | | |
কারুবাসনা এর ছবি

প্রিয় পাঠিকা,

তুমি কি আমার জন্যে, নদী, আজ শহরে ঢুকেছো ?

...যতিচিহ্ন ভরা আকাশে কবি হয়ে উঠতে কার না সাধ জাগে, তবু কিছু স্বর্ণলতায় ভরসা রেখে গদ্যের তাঁবুতে ঢুকে পড়ি ৷ অবান্তর পত্রগুচ্ছে ঢেকে রাখি এ যাবত দেখা, শরশয্যায় শুয়ে থাকে...



Syndicate content
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন