ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

পূর্ণমুঠির প্রকাশনা অনুষ্ঠান


লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৬:৫৩)
ক্যাটেগরী:

অবশেষে পূর্ণমুঠি আলোর মুখ দেখছে।
৯ আগস্ট'০৮ শনিবার বিকেল ৫.৩০ মিনিটে ঢাকার পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সচল গল্প সংকলন পূর্ণমুঠি'র প্রকাশনা উপলক্ষে এক আড্ডার আয়োজন করা হয়েছে।
এই আড্ডায় আপনার উপস্থিতি প্রত্যাশা করছি।

পূর্ণমুঠি
সম্পাদনা: মু. নুরুল হাসান ও হাসান মোরশেদ
প্রচ্ছদ: আহমেদ অরূপ কামাল
প্রকাশক: সচলায়তন ও শুদ্ধস্বর
মুল্য: ২০০ টাকা
প্রাপ্তিস্থান: ৯১ ৩য় তলা, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৬:৫৩)
উদ্ধৃতি | আহমেদুর রশীদ এর ব্লগ | ৪২টি মন্তব্য | ৩৫২বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আহমেদুর রশীদ. Sachalayatan.com can not be held responsible.

ফারুক হাসান এর ছবি
১ | ফারুক হাসান | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৬:৫৮

দারুণ!!!
বিদেশে কীভাবে হাতে পাবো, দয়া করে কেউ একজন ঝটপট করে বলে দিন।
প্রকাশনার সাথে জড়িত সবাইকে প্রাণঢালা অভিনন্দন!


জুলিয়ান সিদ্দিকী এর ছবি
২ | জুলিয়ান সিদ্দিকী | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৬:৫৬

সবাই একই ভুল করে। সূচীপত্র যোগ করতে ভুলে যায়। আপনিও ভুলটা করলেন?

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


আহমেদুর রশীদ এর ছবি
২.১ | আহমেদুর রশীদ | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৮:০২

ভুল সবি ভুল...
এই জীবনের পাতায় পাতায়......
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


পান্থ রহমান রেজা এর ছবি
৩ | পান্থ রহমান রেজা | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৬:৫৮

ঠিকাছে, যামুনে।
তয় বুঝছি, পকেটে ২০০ টাকা বেশি নিয়া যাইতে হইবো।
এরেই কয় বুঝি, ভালোবাসার মূল্য কতো!!!!!!


নজরুল ইসলাম এর ছবি
৪ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৭:০০

ঠিকাছে... বান্দা হাজির থাকবে...
______________________________________
পথই আমার পথের আড়াল


সবজান্তা এর ছবি
৫ | সবজান্তা | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৭:০২

পাঁচটা পর্যন্ত কেলাস। এর পর ত্যাল থাকলে এই বান্দাও থাকতে পারে।


অলমিতি বিস্তারেণ

মাহবুব লীলেন এর ছবি
৬ | মাহবুব লীলেন | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৭:০৮

ছবি কই স্যার বইয়ের?
আর কী কী খাওয়াবে তাও একটু বলো
না হলে যে উৎসাহ পাই না


ফারুক ওয়াসিফ এর ছবি
৬.১ | ফারুক ওয়াসিফ | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৭:৫৮

আমি ডালপুরির কথা বলিয়াছি, যাহা ভিজাইয়া খাইতে চাহেন, তাহারা গেলাস লইয়া আইসেন, আমি সরাইয়ের ঠিকানা দেখাইয়া দিতে পারিব।


আহমেদুর রশীদ এর ছবি
৬.১.১ | আহমেদুর রশীদ | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৮:০৬

ইমাম ঠিক করিয়া জামাতের আজান দেওয়া হউক।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


১০

ফারুক ওয়াসিফ এর ছবি
৬.১.১.১ | ফারুক ওয়াসিফ | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৮:১৪

অসুবিধা নাই, আমাদিগের মধ্যে লীলেন ভাইয়ের দাড়িয়াল, তিনিই ইমাম, মুজিব ভাই গুঁফো; তিনি দারোগার ভূমিকায় রক্ষা করবেন, আর এই অধম একামত দিতে রাজি। এখন ইমাম না পেলে এমন হাঁক দিব, ইমাম মেহেদি পর্যন্ত আইসা খাড়াইবেন।


১১

ফারুক ওয়াসিফ এর ছবি
৬.১.১.২ | ফারুক ওয়াসিফ | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৮:১৪

অসুবিধা নাই, আমাদিগের মধ্যে লীলেন ভাইয়ের দাড়িয়াল, তিনিই ইমাম, মুজিব ভাই গুঁফো; তিনি দারোগার ভূমিকায় রক্ষা করবেন, আর এই অধম একামত দিতে রাজি। এখন ইমাম না পেলে এমন হাঁক দিব, ইমাম মেহেদি পর্যন্ত আইসা খাড়াইবেন। লন আগাই।


১২

ফারুক ওয়াসিফ এর ছবি
৬.১.১.৩ | ফারুক ওয়াসিফ | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৮:১৭

অসুবিধা নাই, আমাদিগের মধ্যে লীলেন ভাই দাড়িয়াল, তিনিই ইমাম, মুজিব ভাই গুঁফো; তিনি দারোগার ভূমিকায় রক্ষা করবেন, এই অধম একামত দিতে রাজি। এখন ইমাম না পেলে এমন হাঁক দিব, ইমাম মেহেদি পর্যন্ত আইসা খাড়াইবেন। লন আগাই।


১৩

নজরুল ইসলাম এর ছবি
৬.১.১.৩.১ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৯:১০

আমি মুমিন মুসল্লি... জামাতে শরীক হইলাম...
______________________________________
পথই আমার পথের আড়াল


১৪

মুজিব মেহদী এর ছবি
৬.১.১.৩.২ | মুজিব মেহদী | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ২০:০৭

খাওয়াইবো চা-পুরি, তায় আবার ইমাম! তা শখ যখন হইছে ইমাম-মুয়াজ্জিনও না হয় রইল, কিন্তু দারোগার ওইখানে কী কাম ঠিক বুঝে আসতাছে না।
টুটুল ভাই কি গোপনে মঙ্গাপীড়িতদেরও ওখানে দাওয়াত দিছেন নাকি?
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)


১৫

তানবীরা এর ছবি
৬.১.১.৩.৩ | তানবীরা | বুধ, ২০০৮-০৮-০৬ ০০:৩২

একামত জিনিসটা কি? ৯ তারিখে আমি এক জাম, সাচাল কি নাম এখানেই করে নিবো, স্প্রিচুয়ালী শরিক হবো আর কি।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে


১৬

হিমু এর ছবি
৭ | হিমু | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৭:১৯

অভিনন্দন। পোস্টে প্রচ্ছদের একটা হ্রস্বীকৃত ছবি যোগ করলে কেমন হয়?


হাঁটুপানির জলদস্যু


১৭

আহমেদুর রশীদ এর ছবি
৮ | আহমেদুর রশীদ | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৭:২২

সিলেট থেকে নজমুল আলবাব আনবে গুলগুলি মিস্টি। তোমরা কে কি আনবে নিজেদের মধ্যে আলাপ করে ঠিক করে নিও। যারা বই কিনবে তাদের জন্য এক কাপ চা ফ্রি।
ছবিতো দিলাম।আসলো না ক্যান? অরূপের দৃস্টি আকর্ষন করছি।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


১৮

সুমন চৌধুরী এর ছবি
৮.১ | সুমন চৌধুরী | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৮:৪৬

ছবিটা মেইল কইরা দেন এ...



ঈশ্বরাসিদ্ধে:


১৯

কীর্তিনাশা এর ছবি
৯ | কীর্তিনাশা | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৭:২৩

দারুন সংবাদ!!
প্রকাশনার সাথে জড়িত সবাইকে প্রাণঢালা অভিনন্দন!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


২০

সবজান্তা এর ছবি
১০ | সবজান্তা | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৭:২৩

তয় ঈমানে কই। নামটা আমার ভালো লাগে নাই। কেমন জানি চুলের মুঠি চুলের মুঠি লাগতেছে শুনতে।

যাউকগা, নামে কি বা আসে যায় !


অলমিতি বিস্তারেণ

২১

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১১ | সুলতানা পারভীন শিমুল | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৭:৪৫

আলহামদুলিল্লাহ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


২২

আহমেদুর রশীদ এর ছবি
১১.১ | আহমেদুর রশীদ | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৮:১১

সুবানাল্লা.......
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


২৩

মুশফিকা মুমু এর ছবি
১২ | মুশফিকা মুমু | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৮:৩২

অভিনন্দন! হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


২৪

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
১৩ | এস এম মাহবুব মুর্শেদ | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১৯:৩২

আপনাদেরকে জাঝা। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


২৫

ঝরাপাতা এর ছবি
১৪ | ঝরাপাতা | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ২০:০৯

অভিনন্দন। পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্র চিনি না। সি.এন.জি-রে কি কইলে ছহি-ছালামতে পৌঁছাইয়া দিতে পারবো হেইডা কন দেহি। ১০০% থাকনের নিশ্চয়তা দিতাছি যদিও এখনো জ্বরের ধকল কাটাইয়া উঠতে পারি নাই।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


২৬

সুমন চৌধুরী এর ছবি
১৪.১ | সুমন চৌধুরী | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ২০:২০

ইস্টার্ন প্লাজার বাম পাশের গলিতে ছিল একদা। এখন কৈ জানিনা। হয়তো ঐখানেই...দেঁতো হাসি



ঈশ্বরাসিদ্ধে:


২৭

নজরুল ইসলাম এর ছবি
১৪.১.১ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-০৮-০৬ ০১:৪৯

ইস্টার্ন প্লাজার বাম পাশের গলি কইলে ব্যাকতেরই বিপদ...
শাহবাগ থেকা বাংলা মোটরের দিকে যাইতে সাকুরা আর পেট্রল পাম্প পার হইয়া পরের গলিটা দিয়া বামে ঢুকতে হইবো... তারপর প্রথম বায়ের গলির শেষ মাথায় চাইরতলা বিল্ডিং...

______________________________________
পথই আমার পথের আড়াল


২৮

সুমন চৌধুরী এর ছবি
১৪.১.১.১ | সুমন চৌধুরী | বুধ, ২০০৮-০৮-০৬ ০১:৫৬

খু্ব ভালো করলেন কইয়া....আমি এখনো অতীতেই পইড়া ছিলাম...



ঈশ্বরাসিদ্ধে:


২৯

নজরুল ইসলাম এর ছবি
১৪.১.১.১.১ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-০৮-০৬ ০২:০৪

অতীতের চেয়ে সাকুরাতে পইড়া থাকাটা আনন্দময়...
______________________________________
পথই আমার পথের আড়াল


৩০

সুমন চৌধুরী এর ছবি
১৪.১.১.১.১.১ | সুমন চৌধুরী | বুধ, ২০০৮-০৮-০৬ ০২:১৭

হ.....আমাদের সময় অবশ্য মানে আমাগো ঢাকাতে টার্গেট ছিল হয় গ্যালাক্সি নয় এরাম...তবে ঢাকায় ঘটনা কমই হইতো....থাকতাম জাবিতে...সাভার বাজারে থাকতো জনৈক দীলিপ...আমরা বলতাম look before the leap.....



ঈশ্বরাসিদ্ধে:


৩১

আরিফ জেবতিক এর ছবি
১৫ | আরিফ জেবতিক | বুধ, ২০০৮-০৮-০৬ ০০:৩৩

সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ম্যাপটা দিলে সবার জন্য উপকার হয় ।
এটাকি আগের জায়গাতেই আছে । মানে যখন ভদ্রলোক এবং ভাদাইম্যা ছিলাম , ২০০১ সালে শেষ গিয়েছি , এরপর জায়গা বদল হয়ে থাকলে জানি না ।


৩২

মনজুরাউল এর ছবি
১৬ | মনজুরাউল | বুধ, ২০০৮-০৮-০৬ ০১:২৫

বাই ,ম্যাজবান(অতিথি)গো লাগি কুনো চিয়ার-টিয়ার রাইক্চেননি?
ইয়ানে তো আঙ্গোর লাই এন্ট্রি নাই মুনে অয়ই আরি। আঁই আঁর কি কইত্তাম? ফেট্রোল ফাম্ফের লগে বসি থাইক্কাম। ফ্যাকেট অগল থাইকলে দি যাইয়েন বাইজান। মাবুদ আন্নের বালা কইরবো.....

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......


৩৩

অনিন্দিতা এর ছবি
১৭ | অনিন্দিতা (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৮-০৬ ০১:৩০

আহারে.....
এমন আড্ডা মিস্ হয়ে যাচ্ছে.........


৩৪

থার্ড আই এর ছবি
১৮ | থার্ড আই | বুধ, ২০০৮-০৮-০৬ ০২:০৫

শুভ সংবাদ। সচলের এগিয়ে যাওয়া দেখতেই ভালো লাগছে।
অভিনন্দন লেখক প্রকাশক ও আয়োজকদের সবাইকে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে


৩৫

অমিত আহমেদ এর ছবি
১৯ | অমিত আহমেদ | বুধ, ২০০৮-০৮-০৬ ০৫:০২

৩৬

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
২০ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৮-০৬ ০৬:০৪

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আমি ডালপুরি খাবো!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?


৩৭

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
২০.১ | আনোয়ার সাদাত শিমুল | বুধ, ২০০৮-০৮-০৬ ২১:০৫

ডাইল পুরির মইদ্যে ডাইল নাইক্যা, হুদা আলু...


৩৮

শেখ জলিল এর ছবি
২১ | শেখ জলিল | বুধ, ২০০৮-০৮-০৬ ০৯:৩৪

প্রকাশনা অনুষ্ঠান সাথে আড্ডা। দারুণ জমবে ব্যাপারটা।
তবে টুটুল ভাই তারিখটা এমন দিনে ফেললো যেদিন আমাকে ঢাকার বাইরে থাকতে হবে!
অগ্রীম শুভেচ্ছা সকলকে।


৩৯

সবুজ বাঘ এর ছবি
২২ | সবুজ বাঘ | বুধ, ২০০৮-০৮-০৬ ১৪:৫৬

আমি মালপুরি খামু।


৪০

স্নিগ্ধা এর ছবি
২৩ | স্নিগ্ধা | বুধ, ২০০৮-০৮-০৬ ১৯:৩৩

আপনারা যারা যারা যাবেন যান, খাবেন খান, কিন্তু আড্ডা বা স্ফূর্তি যদি বেশী হয়েছে বলে শুনি ---


৪১

আহমেদুর রশীদ এর ছবি
২৪ | আহমেদুর রশীদ | বিষ্যুদ, ২০০৮-০৮-০৭ ১৩:৩২

বিদেশে যারা হাতে হাতে বই পেতে চান-তারা একটা রাউন্ড দা ওয়ার্ল্ড এয়ার টিকেট আর ভিসা স্পনসরশীপ পাঠিয়ে দেন।পেয়ে যাবেন গরম গরম পূর্ণমুঠি।
---------------------------------------------------------
ভাটির মানুষ আমি বুঝিনা উজানের গতি...


৪২

ধুসর গোধূলি এর ছবি
২৫ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৮-০৮ ০৭:১১

- আড্ডায় থাকার প্রাণপণ ইচ্ছা আছে...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন