| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
"হায় আল্লাহ...মাহে রমজানে
ইহা কী শুনিতে পাইলাম "
সিইসির এই আকুতি দেখিয়া
হঠাত্ টাসকি খাইলাম !
খবরে প্রকাশ - জামাত এবং
ঐক্যজোটের নেতারা
আগে দুইবার সংলাপে এসে
বলে গিয়েছিল যে তারা
নিবন্ধনের সাথে একমত
তাহাদের কোন দ্বিধা নেই
সংষ্কারের পক্ষেই তারা
অতএব অসুবিধা নেই ।
কিন্তু এবার আসিয়াই নাকি
বিপরীত, ভুলে যু্ক্তি
ফলাফল, আজ মিডিয়ার কাছে
সিইসির এই উক্তি -
"হায় আল্লাহ...মাহে রমজানে
ইহা কী শুনিতে পাইলাম "
আবার টাসকি খাইলাম !
২
![]()
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
৩
সিইসির মন্তব্য পড়ে মনে হয়েছিল আমি কি বাংলা ছবি দেখিতেছি?
৪
দেশ কি তাইলে উটের পিঠের থাইক্যা গাধার পিঠে স্থানান্তর হইলো? ![]()
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
৫
আপনে এখনো টাসকি খান? আপনের তো বিলাইয়ের হাড্ডি অথবা কৈ মাছের প্রাণ... আমি তো এখন আর টাসকি উসকি খাই না... বেশ আমোদ লাগে...
নাহ্... আপনেরে ছবক দিত হবে একটু।
______________________________________
পথই আমার পথের আড়াল
৬
টাসকি' খাইলে কি রোজা ভাঙে?
৭
না, রোজা পোক্ত হয় ![]()
কল্পনা
...........................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
১
কড়া................