| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
বেনোজলে ভেসে যায় ফসলের যৌবন।
ভেসে যায় জারুলের ফুল।
আমিও ভাসি
ইশ্বর ভাসতে শেখায়
তাই নজমুল আলবাব
ভেসে যায় সনাতনী
জল ও কাদায়
৩
এটা কি বললেন? বাউল তো আপনিই। আমরা বড়জোর দোহারকি করতে পারি ঠেলায় পড়লে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
৪
নজমুল ভাই, কেমন আছেন? ![]()
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
৬
আলবাব কেনে কান্দিয়া কয়...
আমার সময় ভালা না..রে সময় ভালা না...
আলবাবেতো বান্দতে পারে আয়নার জানালা............
যে জানালা খুললে পরে হাওয়ায় ভরে বুক...
জানলা দিয়া নৃত্য করে অলো-হাওয়ার সুখ...
..........................................................
আলবাব কেনে কান্দিয়া কয়...
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
৮
চিরায়ত সাবলীল আলবাব। ![]()
১০
চোখ খুলে--- কোন এক দেবতার ভুলে
যেদিন এই অথৈ মহাসাগরে নেমে এসেছিলাম
সেদিন থেকে আমি ভেসে চলেছি...
আমি তো আর টাইটানিকের মত বিশাল কোন জাহাজ নই...
মুখপোড়া মানুষ- নামক সামান্য একটা খেলনার নৌকা আমি।
এমন এক নৌকা... যার বুক বেয়ে আজ শুধু জলধারা।
পুকুরেই একটা ভাঙ্গা কাঠ নিয়ে হাবুডুবু খাই...
সেখানে একটা মহাসাগর!!!
আমি যে আর ভেসে থাকতে পারছি না...
আলবাব ভাই মাফ কইরা দিয়েন...
ইকটু আবোল-তাবোল বকবার চেষ্টা নিলাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
১২
বেশ জমেছে কবিতা- মন্তব্য কবিতা!
১৪
বাহ্... ভাসতে ভাসতে এ তো দেখি এক কবিতার সাগর হয়া গেলো...
নাজমুল আলবাব ভেসে যায়... তাকে এক্ষুনি ধরে ফেলো...
১৬
সত্যিই ভুল সময়ের মর্মাহত বাউল...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
১৮
ভালোলাগা কবিতার সাথে মন্তব্য কবিতার বিস্ময়! (ছোট্ট কবিতাতেও অনেক কিছু বলা যায়)
২০
না এখানে কোন কবিতা চর্চার দু:সাহস দেখাবো না। কারণ কবিতাটা এতো বেশি পছন্দ হয়েছে বলার মতো নয়। বাকী সব কিছুই ম্লান হয়ে যাচ্ছে প্রতিটি শব্দের মূর্চ্ছনায়।
২২
আলবাবের জলে ভাসা করিলে চিন্তন ।
নিজে জলে ভাসিতে আর কতক্ষন ।।
২৬
- আমিও চার লাইনের একটা কবিতা লেখার চেষ্টায় আছি, মাগার বিদঘুইট্টা ধুসর গোধূলি নিয়া টেনশনে আছি ছন্দ মিলে না! ![]()
_________________________________
<সযতনে বেখেয়াল>
২৮
- আপনে কবিতা ল্যাখলেতো আমারে নালায়েক কৈবেনই ![]()
হেরলাইগাই তো কৈ, নিজে লেখুম। আমারে কি লেজেহুমু এরশাদ পাইছেন?
_________________________________
<সযতনে বেখেয়াল>
৩০
- হ, হালায় নিজেরে জিরো জিরো সেভেন মনে করে। পরের বউয়ের প্রতি আসক্তি। আমি বড় হৈলে হালায় যদি বাঁইচা থাকে আর যদি তার লগে আমি কোনোদিন পাগলা পানি খাওনের সুযোগ পাই তাইলে হালারে সুপারম্যানের ঐ জোকটা শুনামুই শোনামু!
_________________________________
<সযতনে বেখেয়াল>
৩৩
ধন্য ধন্য আলবাব, ভাসিও না জলে
মাস এখন চৈত্র জল নাই কলে।
কষ্টে মরিবে প্রান জল বিনা হায়
ভাসিতে চাও, ভাস শুন্য-
---------- জল ও কাদাতে নয়।
ধুসর আপনে ভি......শ......ন মজার মানুশ গো...।
৩৫
আপনে কেগো ভাই কাদামাটি? মনটাতো ধরায়া দিলেনগো দাদা... বচনামৃতগুলাযে বড় চেনা চেনা লাগে। কেগো আপনে দাদাভাই
পরিচয়টা দিয়া যান...
৩৬
আলবাব
বচনামৃতগুলাযে বড় চেনা চেনা লাগতে পারে...
কিন্ত জানেন আমি নিজেই নিজেকে চিনি না
আপনি তো "ভুল সময়ের মর্মাহত বাউল"
আমি আপনার মতই এখানে সেখানে ঘুরে বেরাই তবে কি আমি র আহত হই না। সচল যখন শুরু হয় তারো অনেক আগে থেকে আপনারা আমার পরিচিত মুখ।
ভাল থাকবেন
কাদামাটি
লালকালিরদাগ@ইয়াহু ডট কম
৩৮
ভালো লেগেছে দারুন।
সেই সাথে জাহিদ ভাইয়ের টুকুও।
কালবেলা
১
ভেসে যাক সবকিছু
সবই তো মূল্যহীন, নিছক আবজাব
কালের স্রোতে দিয়েছে টান
ভাসো তুমি, ভাসি আমি, ভাসেন নজমুল আলবাব।
(মিল দিয়ে লেখার অপপ্রচেষ্টা দেখে হাসবেন না প্লিজ)
লেখাটি কিন্তু ভাল লেগেছে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।