ঢাকায় গিয়ে এবার অনেকগুলো জরুরী কাজ এগিয়ে নেওয়া গেছে, স্পেলচেকারটা সেসবের অন্যতম।
লীলেন ভাই আর টুটুল ভাইকে ধন্যবাদ দিতেই হবে, আমার যতোটা আগ্রহ এদের উৎসাহ তার থেকে কোন অংশেই কম না!
লীলেন ভাই তার অভিজ্ঞতার ঝুলি থেকে বিভিন্ন বিষয় জানালেন, ইন্ডাস্ট্রির লোক, তাই পরামর্শ আর চাহিদা গুলো মূল্যবান। ভদ্রলোক (কেউ এই শব্দটাকে গালি মনে করলে ব্যান খাবেন, অফ যান!) কোথা থেকে আরেকটা স্পেলচেকার জোগাড় করে দিলেন, লীলেন ভাই এর মতে জিনিসটা কাজের ছিল। সচল আলমগীরের বানানো স্পেলচেকারটিও চোখে পড়ল একই সময়ে।
আমার পরিকল্পনা ছিল একাডেমী অভিধান থেকে শব্দ ভাণ্ডার নির্মান। কম্পোজ করার কাজে দ্বারস্থ হলাম সচল আহমেদুর রশীদের কাছে। টুটুল ভাই খানিটা অবাকই করে দিলে, জনহিতকর কাজ হিসেবে কম্পোজের খরচে একটা কঠিন রকম ডিসকাউন্ট দিয়েছেন। টুটুল ভাই এর লোকজন বলতে গেলে প্রায় ঝড়ের গতিতে অভিধানের অনেকটা কম্পোজ করে ফেলেছেন। এই দুই সচলের প্রতি তাই বিশেষ কৃতজ্ঞতা।
পুরো কাজে এখন বাধা আমি নিজেই। নানা ঝামেলায় কিছু আগাতে পারছি না। তবে সেই ফাঁকে আপনারা যারা কামলা দিবেন বলেছিলেন তারা দয়া করে রেডী হন আর arup.kamal@জিমেইল.com-এই ঠিকানায় ইমেইল করে দিন। প্রুফ দেখার জঘন্য কাজটা বাকি আছে। সেটা শুরু করা যাবে অন্তত..
অনেক কথা বলার থাকে, কিন্তু লেখা হয় না। সংসার বড় যন্ত্রনার জিনিস, সচলেরও ভাবগতিও ইদানিং সুবিধার না! চুপচাপ "মহাজনের বিলাই" হয়ে থাকি বরং...
মন্তব্য
রেমি মার্টিন না তুমারে স্টলিচনায়া খাওয়ামু.....
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
আমি চুপ থাকছি। ঠেকে শেখার ভাল দিক আছে
আমারটা কেমন লাগছে কন নাই তো!
ধরেন:
১. আমাদের লাখ দুয়েক শব্দ আছে।
২. বচনভেদ, লিংগভেদ, কালভেদ, রীতি(সাধু-চলতি)ভেদ মিলিয়ে বাড়তি ১ লাখ।
৩. বিশেষ্য পদ (প্রপার নাউন) আছে ধরা যাক হাজার বিশেক।
৪. সন্ধি-সমাস গত শব্দ আরো কয়েক হাজার।
৫. শব্দের শেষে ই বা ও দেয়া এখন খুবই (!) চলছে।
এই প্রায় চার লাখ শব্দ পিএইচপিতে লোড করতে কতখানি মেমরি খাবে, কত সময় লাগবে? ক্যাশিং করে কিছটা উপকার হয়ত হবে।
রুল-বেজড হবে না- এক্কেবারে সোজা কথা। বাংলার প্রতিটা নিয়মের ব্যতয় হয়।
অংকুরের তালিকাটাই আছে আমার বর্তমান ভার্শনে। ওটা মন্দের ভাল একমাত্র তালিকা। অটোমেটেড প্রসেস করে তৈরি করা, সেজন্যই প্রচুর অনর্থক এন্ট্রি।
আমি নতুন একটা লিস্ট জোগাড় করেছিলাম, সেটাও কিছুটা ফিল্টার করতে হবে। আমার বৌর কাজ ছিল সেটা করার। (দেখি বেচারিকে মনে করিয়ে দিতে হবে )।
যারা কামলা দিবে বলছেন তারা কাজের পরিধি সম্পর্কে ধারনা করতে পারছেন কিনা বুঝতে পারছি না। একেবারে ফেলে দিলে দুলাখ শব্দ। দশজন মিলে করলে বিশ হাজার করে। একজন একদিনে পাঁচশত শব্দের বেশী চেক করতে পারবে না (শব্দ কাছাকাছি বলে, এটা রিপিটেটিভ কাজ, তাই একটু কাজ করার পরই ব্রেনে ধাঁধাঁ লেগে যায়।) সে হিসাবে প্রায় ৪০দিনের কাজ।
আমি পোস্ট দিলে সেটা কতজনের কাজে আসবে নিশ্চিত না।
আরেকটা কথা:
অনলাইন করা যাবে যদি ডেডিকেটেড সার্ভার থাকে। নতুন সার্ভিস রান করানোর মতো রিসোর্স/পারমিশন থাকে। অনেকটা গুগলের স্পেলারের মতো।
অরূপ ভাই, কামলা দেবার কথা আগে বলি নি। এখন বলছি। কীভাবে দেয়া যায়? এমন একটা কাজে টোকেন অংশ নিয়ে হলেও যুক্ত থাকা স্বস্তিকর।
আপনার ব্লগের শব্দভাণ্ডার নামের যে ফাঁকা পোস্টগুলো আছে, ধরুন "শব্দভাণ্ডার অ, আ"; ওখানে কিছু শব্দ কম্পোজ করে ঢুকিয়ে দিলে কি কাজে লাগবে কোনো?
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
ফাইল পেলাম। টোকেন হলো না, অনেক বড়োই হয়ে গেল কাজটা। আমাকে পাঠানো 'আ'-তে শব্দ আছে ১৭৯৫টা। তবু দেখে দেব।
কবে লাগবে?
একটা কথা, আপনারা শব্দ নিয়েছেন কোন অভিধান থেকে? আমার চোখে তো মূল ফাইলেই ভুল বানান চোখে পড়ছে। যেমন বাংলা একাডেমীর বানান অভিধানের ২০০৮-এর সংস্করণ অনুযায়ী 'আযান' না হয়ে হবে 'আজান', 'আরবী' না হয়ে হবে 'আরবি'; কিন্তু এই ফাইলে তো 'আযান', 'আরবী'ই আছে দেখছি। তাছাড়া ফাইলের কিছু শব্দ ভেঙেও গেছে দেখলাম। ওটার সাথে হুবহু মেলানো তো বিপজ্জনক হতে পারে।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
অরূপ ভাই, বুঝতে পারছি আপনার বিকল্প আছেন অনেকেই। কিন্তু কাজও তো অনেক, যতদূর অনুমান করি।
প্রশ্ন হচ্ছে, বাংলা একাডেমীর বাংলা বানান-অভিধানের পরিমার্জিত ও পরিবর্ধিত সর্বশেষ সংস্করণ সমর্থন করছে না এমন বানান নিয়ে। এগুলোর কী হবে? আমি এখন কিছুটা নিরুৎসাহিত কেবল এ কারণে, বড়ো বলে নয়। আমি তো যেচেই কামলা দিতে এসেছিলাম।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আমার ভাই এই জিনিসটা খুব দরকার। সচলে অনেকেই খালি আমার বানানের ভুল ধরে। আমি কামলা দিতে রাজি আছি। নিজের দায় থেকেই আছি।
কীর্তিনাশা
অরূপ,
ঢাকা থেকে ফিরেছ নাকি?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমরা আশাবাদী। কাজটা তাহলে হচ্ছে!
-জুলিয়ান সিদ্দিকী
খুব দারুণ একটা কাজ হচ্ছে বোঝা যাচ্ছে। অপেক্ষায় রইলাম। সব কামলারা করার পর যদি ফুটাফাটা কিছু বাদ থেকে যায়, জোগালি দিতে পারবো অন্ততঃ। উড়ো খই গোবিন্দায় নমঃ হিসেবে ধরে নিতে পারেন।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আহমেদুর রশীদের ফন্ট সমস্যার কারণে আমিও প্রুফ দেখতে গিয়ে আবার থামিয়ে দিয়েছি
কারণ ওর ফন্টগুলো আমার এখানে খুললেই অনেক শব্দ ভেঙে যায়
পরে তাকে বলেছিলাম তার ফন্ট মেইল করতে
তারপর হাবিজাবি কুত্তা দৌড়ে পড়ে আর হাত দিতে পারিনি
০২
জীবনে দ্বিতীয়বারের মতো কেউ আমারে ভদ্রলোক বলে গালি দিলো...
(এইবার যদি সচলায়তন থেকে ব্যান হওয়া যায় তাহলে দৈনিক চার-পাঁচটা ঘণ্টা বেঁচে যাবে)
ভাই, এখানেও একজন আছে যে বদলি কামলা দিতে রাজি আছে। এই মহতি কাজে হাত লাগিয়ে মুফতে কিছুটা পুণ্যি অর্জন করার সুযোগ ছাড়বো কেন?
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
- হিডেন ভাই যে আসলেই হিডেন তোমার এই পোস্ট না পড়লে মালুম হয় না। তাঁর জন্য জাঝা।
টুটুল ভাই সম্পর্কে জানি কম। তবে বুঝা যায় এই লোকও হিডেন টাইপেরই, সামনে আসে কম। তাঁর জন্য (তালিয়া) ।
সচলে বস বস পাবলিকের লগে ডেইলি যে পরিমান খাজুরা ফাইজলামি করি, সামনে পড়লে যে কবে রামধোলাই খাইয়া বারডেমে সিধা হৈয়া পইড়া থাকতাম তার হিসাব আছেনি!
নাহ্, ঠিক করছি এখন থাইকা ভালো হৈয়া যামু। ভালো হৈতে পয়সা লাগে না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অরূপদা
লেখা নীড়পাতা থেকে সরালেন কেন? আমার কেমন যেন লজ্জা লাগছে।
নতুন মন্তব্য করুন