মার্ক বিটম্যান দ্য মিনিমালিস্ট

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: শুক্র, ১৯/০৯/২০০৮ - ১১:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

autoবসে বসে ফুড চ্যানেল দেখছিলাম। তো একদিন দেখি এক ত্যাঁদোড় টাইপলোক বিখ্যাত এক ভারতীয় শেফের রান্না দেখছেন আর সুযোগ পেলেই জায়গা মতো আঙুল দিচ্ছেন। আমি ভারতীয় শেফের জায়গায় থাকলেই কষে একটা চড় বসিয়ে দিতাম, নিকুচি করতাম ফুড চ্যানেলের কাঁচা পয়সার! শো'টার নাম How to cook everything - Bittman takes on America's Chefs. বোঝা গেল জনাবের নাম মার্ক বিটম্যান। শো শেষ হতেই মাশীদ দাড় কিড়মিড় করে বলে "ব্যাটা আমি দেখতে পারি না!", আমি তাতে খুব একটা আপত্তি করলাম না।

ক'দিন পরে আবিস্কার করলাম বিটম্যানের শো এর বিশেষ ভক্ত আমি। সবাই যখন মহা আয়োজন করে রাঁধে বিটম্যান তখন হালকা শেফকে খোঁচা মেরে প্রায় একই রকম কিছু রেঁধে ফেলেন বিশেষ আয়োজন ছাড়াই।

কে এই বিটম্যান? উহু, উনি ট্রেইন্ড শেফ না, সাংবাদিক, কলাম লেখেন নিউইয়র্ক টাইমসে। কিন্তু দুনিয়া জোড়া বিখ্যাত হয়ে গেছেন তার মিনিমালিস্ট রন্ধনঘরানার কারনে। বেস্টসেলার হয়েছে বিটম্যানের বই How to Cook Everything। বিটেন নামে কলাম লেখার পাশাপাশি টিভিতে তাকে প্রায়ই দেখা যায়। নিউইয়র্ক টাইমসের অনলাইন এডিশনে "দ্য মিনিমালিস্ট" নামে সাড়ে তিন মিনিটের কুকিং সিরিজও করে যাচ্ছেন বিটম্যান নিয়মিত।
(http://bitten.blogs.nytimes.com এখানে দেখুন)

বিটম্যান ভেজিটেরিয়ান না হলেও মাংসপ্রীতির বিরুদ্ধে মুখর হয়েছেন ইদানিং। TED.com এর উদ্যোগে নির্মিত ভিডিও লেকচার সিরিজে তার লেকচার-টা শোনার মতো, এবং পারলে দেখবেন ইউটিউব থেকে।

আমি লোকটাকে দেখে ব্যাপক মুগ্ধ। আইটি ছেড়ে গ্যাস্ট্রোনমি নিয়ে পড়তে পারলে ভালোই হতো.. মন খারাপ

পুনশ্চ: দ্য মিনিমালিস্টে বিটম্যানের ওয়াটার সুপ

TED.com এ বিটম্যানের লেকচার


মন্তব্য

শিক্ষানবিস এর ছবি

ইনি দেখি মিনিমালিজ্‌মের একেবারে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। খুব ইন্টারেস্টিং।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍রান্না করতে পছন্দ করলেও দীর্ঘ ও ব্যাপক প্রস্তুতির রান্না এড়িয়ে চলি বরাবর। আমি বিশ্বাস করি, অধিকাংশ রন্ধন প্রণালীরই "মেইড ইজি" ভার্সন বের করা সম্ভব। সেই ক্ষেত্রে আমি মার্ক বিটম্যানের রন্ধন-পদ্ধতির সমর্থক হাসি

লেকচারটা খুব কনভিন্সিং মনে হলো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- আমিতো অধিকাংশ সময় শর্টকাটই করি সব কিছু। কিন্তু ঝামেলা বাঁধায় গরু। হালায় সিদ্ধ হইতে চায় না। আমার কি দোষ। মাংস খাইতে গিয়া দাঁত খুইলা ফেললে তো পচুড় গিয়ানজাম!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍হালারে প্রেশার কুকারে ঢুকাইয়া দ্যান। সিদ্ধ হইবো না মানে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- ঘটনা তো একই হইলো, টাইম কনজ্যুমিং।
এমন কোনো সিসটেম নাই যে চুলায় দিলাম তার পাঁচ মিনিটের মইধ্যেই বীফকারি ধুগো ভার্সন খাদকের থালায়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এলোমেলো ভাবনা এর ছবি

কেউ যদি রেধেঁ খাওয়ায় তবে আমি দীর্ঘ রন্ধন প্রনালী খুবই পছন্দ করি। তবে নিজেকে রাধঁতে হলে বিটম্যানই আদর্শ দেঁতো হাসি


হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই,

দুইকে আমি এক করি না এক কে করি দুই৷

অমিত আহমেদ এর ছবি

আসেন ভাই গলা মিলাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সুমন চৌধুরী এর ছবি

হুম.....শর্টকাটই ভরসা...



অজ্ঞাতবাস

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি উল্টা... আমি রানতে খুবই পছন্দ করি। কিন্তু তা রেগুলার না... আমি যখন অনেক ক্লান্ত থাকি বা বিরক্ত থাকি তখন খুব আয়োজন কইরা রানতে বসি। যতো বেশি সম্ভব সময় লাগায়ে রান্না করি।
খুব মজাদার একটা ফুড রন্ধিত হইলে আমার মনটা ভালো হয়ে যায়... ক্লান্তিটা দূর হয়ে যায়।

এই বিষয়ে একটা গপ কই। তখন থাকি একলা। টানা তিনদিন এডিটিং ক্লান্তি শেষে বাড়ি ফিরলাম... ফ্রিজে সদ্য কোরবানী ঈদের মাঙসের স্তুপ। সেই মাংস রান্না কইরা হুইস্কি সহযোগে খাবো, এই হইলো প্ল্যান।
বাড়ি ফিরে... ডিপ ফ্রিজের ডালাটা খুললাম... আর সাথে সাথে একটা তীব্র পঁচা বোটকা গন্ধ এসে নাক ভরে দিলো। মাথা ঘুরিয়ে দিলো। এক পেগ র মেরে বমি আটকালাম... ডালা তো সাথে সাথে বন্ধ করেছি কিন্তু এখন ঘরভর্তি যে গন্ধ তা দূর করি কিভাবে?
এয়ার ফ্রেশনার মারি... তাতে গন্ধটা আরো বদখত হয়... রান্না খাদ্য বাদ... হুইস্কি দিয়ে রাত পার করলাম (নইলে এই গন্ধে কোনো জানোয়ার টিকতে পারবে না, মানুষ তো দূরে)। দরজা জানালা খোলা থাকায়... সকালে কিছুটা গন্ধ দূর হলো।

তিনদিন আগে যখন আমি বাড়ি ছেড়ে বের হইছিলাম তখন ভুলে ফ্রিজের সুইচটা অফ করে গেছিলাম। এই হইলো কাহিনী।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইটা কি?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মাথা তো দিলেন আউলায়া... বর্ণনা পড়েই তো মুগ্ধ... জব্বর জিনিস...
জিভ বেয়ে জল নামছে গো দাদা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আলমগীর এর ছবি

কোনদিকে যাই চিন্তা করি।
একজন মিনিমালিস্ট, কেবল নুন-হলুদ দিয়া কাম সারার ভক্ত।

আরেকজন দিল হরপদের মসলার পোস্ট। বোঝাই যাচ্ছে হেভি একটা রান্নার প্রস্তুতি চলছে।

খাওয়ার পরে ভোট হোক।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।