সবাই দেখি মুখ কালো করে বসে আছে! দুঃখের হিসাব তো ফুরবে না কোনদিন। তাই মাঝে মাঝে সব জীবনের পাছায় লাথি মেরে ফুর্তি করা দরকার। সিরিকাস লেখা বাদ দিয়ে সামনের কদিন আনন্দ করা যাক.. সোমবার থেকে কিন্তু আবার সেই কলুর বলদগিরি করতে হবে...
আজকে মালেশিয়াতে হারি রায়া (বড় করে বললে হবে হরি রায়া আইদিল ফিতরি)। হারি রায়া মানে কিন্তু আবার বড়দিন! আমরা ক্রিসমাসকে বলি বড়দিন, আর এরা বলে ঈদকে। আমার লম্বা ছুটি, বউ গেছে বেড়াতে এক জায়গায়। তাই ব্যাচেলর জীবন। শুরুতে ভাবলাম মহা ফুর্তি হবে, জোশের চোটে বনে ঘুরে এলাম। ক্রমশ জোশ কেটে যাচ্ছে, মেয়েটা অভ্যাস খারাপ করে দিয়ে গেছে। এখন চা খেতে চাইলে কাউকে ডাকা যায় না।
যাই হোক সকালে উঠে দেখি তিনটা বাজে। প্রচন্ড ক্ষিধে! মা ঈদের আগের দিন ডজনখানেক মুরগীর ঠ্যাং টকদই দিয়ে মাখিয়ে রেখে দিত। ঈদের দিন সকালে রোস্টেরর মতো ভাজা হতো গরমাগরম। নস্টালজিক হলে মহাবিপদ শুরু হয়। কিছু আর ভালো লাগে না। তাই ঠিক করলাম ভালো কিছু রাঁধা যাক। জায়ান্ট থেকে মুরগীর বুক আর চিংড়ি মাছ কিনে আনলাম। তারপর প্রচুর লাল মরিচের গুড়ো, বালসামিক ভিনেগার আর পিনাট বাটার লাগিয়ে ভাজতে দিলাম। জনগনকে দাওয়াত দিয়েছে শুক্রবার। খাবার পর মনে হল এজিনিস ওদের না খাওয়ালেই না! চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে মরিচগুড়ো, লেবু আর আদা মেখে সেটাও ভেজে ফেললাম, নামাবার আগে একটু টকদই দিয়ে নেড়ে দিয়েছি। খেতে খেতে নিজের প্রতিভায় চোখে পানি চলে এল। পানের জন্য একটা ট্রিপল সেক (৪০%) এনেছি। মার্গারিটা মিক্স দিয়ে খেতে ভালোই লাগছে, জিনিসটার দাম কিঞ্চিত কম, কিন্তু স্বাদ বেশ!
জায়ান্টে বাজার করতে গিয়ে শুনলাম সেই গানটা, "সাতু হারি, হারি রায়া...ব্লা ব্লা ব্লা..."। রমজানের ওই রোজার শেষের মতো এটাও এখানকার হারিরায়ার ক্লাসিক গান। আরেকটা গান আছে, যার মূল কথা হল, "বালিক কাম্পুঙ" মানে "দেশে যাই"। উৎসবে আমরা যেমন গ্রামের বাড়ি / দেশের বাড়ি যাই, এরাও যায়। আমার পাশের গ্যারাজের হাতি আপাকে সোমবারের আগে দেখা যাবে না, দেশে না গিয়ে পারে!
যারা ভালো মন্দ খেতে চান তারা সুমন চৌধুরীর তেহারি বা ল্যাটকা খিচুড়ির রেসিপি দেখতে পারেন। নিজের কাছে ভালো রেসিপি থাকলেও ছেড়ে দেন। ছেলেবুড়ো সব ব্যাজার বসে থাকলে, দেশ ও দশের কপালে খারাবি আছে!!
চিয়ার আপ ডুডস!!
মন্তব্য
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হে হে ! আপনাদের জন্য সমবেদনা।
আমি ঘরের ছেলে ঘরেই আছি। আমার মা'ও ঘরেই আছে। একটু আগে সান্ধ্যকালীন ঘুম দিয়ে উঠে মা'কে জানালাম খিদা পেয়েছে খুব। কিছুক্ষণ পর দেখি মা কিছু চমৎকার ভাজা জিনিশ ( কী কী যেন ছিলো, ইনগ্রেডিয়েন্টস খেয়াল নেই)নিয়ে হাজির। মনের সুখে খেয়ে দেয়ে এখন ভাবছি একটু বেড়িয়ে আসি।
আপনারা ভালো থাকেন, ভালো মত রান্নাবাড়া করেন করেন, আর খান।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হিংসায় মিয়া কাঠকয়লা হইয়া যাইতে ইচ্ছা হৈতেছে।
মজা করে রাঁধেন আর খান।

সবই তো দেখি বুক, আপনি পা খান না?
সমস্যা কি জানেন অরূপ ভাই। সারাটা বছর বাঙালি বন্ধু ছাড়া ভালোই কাটে। শুধু এই ঈদ, পহেলা বৈশাখ আর ২১শে ফেব্রুয়ারি এলে কেমন জানি বঞ্চিত লাগে।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
চিয়ার আপ ডুডস!!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
একজন দিলো আপেলের রেসিপি, আরেকজন দিলো মুরগীর...
ভাবতেছি আমি একটা গরুর গোস্তর রেসিপি ছাড়ুম নাকি?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
লোকজনের গায়ে জ্বলা ধরানোর ইচ্ছা থাকলে বলতাম- আরামেই আছি
কিন্তু অনেকের মন খারাপ হবে বলে বললাম না
ঠিকই তো! আপনার লেখা পড়ে শক্তি পেলাম প্রাণে।
মন-ভালো-করা ব্যানারের জন্য ধন্যবাদ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
কতা ছিল আপনি আমার লাইগাও পাঠায় দিবেন কিছু খানা, এক্ষনো কিছু পাইনাই কইলাম। অপেক্ষা করতাছি !!
বি.দ্র. সালামির কথাও ভুইলা যাইয়েন না, মনে করে পাঠায়ে দিবেন খাবারের প্যাকেটের সাথে।
--------------------------------------------------------

আচ্চা জীবনের পাছাটা কোন্ দিকে দাদা ? আমিও একটা লাত্থি মারি !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
তোদের জন্য কষ্ট হয়রে বালকের দল। কপাল শালা বহুত ইতর আছেরে দাদা।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
পিনাট বাটার দিয়ে চিকেন ????
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আমাদের এইখানে ব্যাপক বৃষ্টি।
শান্তি নাই দুনিয়ায়
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
হ!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
নতুন মন্তব্য করুন