নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

কী বলার কথা, কী বলছি, কী শোনার কথা, কী শুনছি!...


লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: বুধ, ২০০৮-০৩-২৬ ০১:০৯)
ক্যাটেগরী: |

..
...ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সেক্টর কমাণ্ডারস ফোরাম ২৫ মার্চের রাত ১২ টায় শুরু করে 'নিষপ্রদীপ আধাঁর' এর ক্ষণগননা। এ সময় শহীদ মিনারের সব কয়েকটি ফ্লাড লাইট নিভিয়ে ফেলা হয়।

শহীদ বেদীতে সেক্টর কমাণ্ডারস ফোরাম, প্রজন্ম '৭১, মুক্তিযোদ্ধারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র - শিক্ষকসহ সমাজের বিভিন্ন স্তরের কয়েকশ’ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সেক্টর কমাণ্ডারস ফোরাম সভাপতি অবসরপ্রাপ্ত এয়ারভাইস মার্শাল একে খন্দকার রাত ১২টা ০১ মিনিটে একটি মোমবাতি জ্বালান। সেই মোমের আগুন থেকে একে একে শহীদ মিনারে জ্বলে ওঠে শত শত মোমবাতি ।

এ সময় জনতা “৭১ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “ঘাতক জামায়াতের রক্ষা নাই, খুনিদের ফাঁসী চাই”, “ঘাতকদের বিচারে ট্রাইবুনাল চাই” -- ইত্যাদি শ্লোগান দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানায়।

আয়োজনে অন্যান্যের মধ্যে শিক্ষক নেতা ড. আনোয়ার হোসেন, নিমচন্দ্র ভৌমিক, ঘাতক- দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবির, বর্ষিয়ান কবি নির্মলেন্দু গুন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনেকে সমবেত কণ্ঠে খোলা গলায় দেশাত্ববোধক গান ধরেন “কী বলার কথা, কী বলছি, কী শোনার কথা, কী শুনছি; ৩০ বছর পরেও আমি, স্বাধীনতাটাকে খুঁজছি।”...

---
খবরের লিঙ্ক


গড় রেটিং
( ভোট)
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: বুধ, ২০০৮-০৩-২৬ ০১:০৯)
উদ্ধৃতি | বিপ্লব রহমান এর ব্লগ | ১১টি মন্তব্য | ২০৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, বিপ্লব রহমান. Sachalayatan.com can not be held responsible.

মাহবুব লীলেন এর ছবি
১ | মাহবুব লীলেন | বুধ, ২০০৮-০৩-২৬ ০১:৫৬

উদ্ধৃতি
কী বলার কথা, কী বলছি, কী শোনার কথা, কী শুনছি; ৩০ বছর পরেও আমি, স্বাধীনতাটাকে খুঁজছি।”...

ধরা যাবে না ছোঁয়া যাবে না
বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার
এমন স্বাধীনতা

_ আবু সালেহ

মনে পড়ে গেলো....

(ছড়াকারের নাম সংশোধন করে দেবার জন্য অতিথি লেখক aa_bdর কাছে কৃতজ্ঞ)


সুজন চৌধুরী এর ছবি
২ | সুজন চৌধুরী | বুধ, ২০০৮-০৩-২৬ ০১:২২

হুম
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......


রায়হান আবীর এর ছবি
৩ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৩-২৬ ০১:২২

এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!


অতিথি লেখক এর ছবি
৪ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৩-২৬ ০১:২৮

ধরা যাবে না ছোঁয়া যাবে না
বলা যাবে না কথা
রক্ত দিয়ে পেলাম শালার
এমন স্বাধীনতা
.. লীলেন ভাই, এই ছড়াটা ফারুক নওয়াজের না ।
এটা ছড়াকার "আবু সালেহ" এর ।


মাহবুব লীলেন এর ছবি
৪.১ | মাহবুব লীলেন | বুধ, ২০০৮-০৩-২৬ ০১:৫৭

ধন্যবাদ
আমি কারেকশন করে দিয়েছি ছড়াকারের নাম


পরিবর্তনশীল এর ছবি
৫ | পরিবর্তনশীল | বুধ, ২০০৮-০৩-২৬ ০১:৩১

আমরাও গাইলাম...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৬ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৩-২৬ ০২:২৪

আশায় বুক বাঁধি...


নিঝুম এর ছবি
৭ | নিঝুম | বুধ, ২০০৮-০৩-২৬ ০২:৩৯

“ঘাতক জামায়াতের রক্ষা নাই, খুনিদের ফাঁসী চাই”, “ঘাতকদের বিচারে ট্রাইবুনাল চাই”

স্বপ্নই থেকে যাবে না তো???

---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...


অনিন্দিতা এর ছবি
৮ | অনিন্দিতা (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৩-২৬ ১৫:০০

না স্বপ্ন থাকবে না । বাঙালি জেগে উঠলেই স্বপ্ন পূরণ হবে। অপেক্ষা কেবল সেই সময় আর সঠিক মানুষের যে/যারা বাঙালিকে জাগিয়ে তুলবে।


১০

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৯ | আনোয়ার সাদাত শিমুল | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ০০:৫৫

হায়, স্বাধীনতা !


১১

বিপ্লব রহমান এর ছবি
১০ | বিপ্লব রহমান | বিষ্যুদ, ২০০৮-০৩-২৭ ১৭:৩৮

একটু দেরীতে বলছি। ...সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন