শাব্দিক এর ব্লগ

ডেইলি জার্নি বাই বাস

শাব্দিক এর ছবি
লিখেছেন শাব্দিক [অতিথি] (তারিখ: মঙ্গল, ২১/০৫/২০১৩ - ৫:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঢাকা শহরে আমার মত হতদরিদ্র মানুষদের নিত্যদিনের চলাফেরায় বাসের বিকল্প নেই। সিএনজি চালকদের ভাবসাব দেখে কিছুটা আঁচ করা যায় আগেকারদিনের রাজাবাদশাদের আচরণ কেমন ছিল। আর রিকশা দ্বারা সব দূরত্ব অতিক্রম্য নয়। অফিস বাসা আসা যাওয়ায় আজকাল অন্য বিকল্প ব্যবস্থা পাচ্ছি না দেখে নতুন করে লাল রঙের বি আর টি সি বাসের শরণাপন্ন হলাম।


নীল পাহাড়ের দেশে- শেষ পর্ব

শাব্দিক এর ছবি
লিখেছেন শাব্দিক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০২/০৫/২০১৩ - ১১:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

নীল পাহাড়ের দেশে- ৩য় পর্ব

শাব্দিক এর ছবি
লিখেছেন শাব্দিক [অতিথি] (তারিখ: বুধ, ১০/০৪/২০১৩ - ১:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

kd


নীল পাহাড়ের দেশে- ২য় পর্ব

শাব্দিক এর ছবি
লিখেছেন শাব্দিক [অতিথি] (তারিখ: মঙ্গল, ০২/০৪/২০১৩ - ৮:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্বর্ণমন্দির থেকে বের হয়ে আমরা মধ্যাহ্ন ভোজনের জায়গা খুঁজতে লাগলাম। আমাদের দলের নতুন সদস্য উজ্জ্বলের উপদেশে “ফিস্ট” নামের রেস্টুরেন্টে ঢুকলাম। বান্দারবান এসে পোলাউ করমা খাওয়ার আগ্রহ কারও দেখা গেল না। তার চেয়ে সাদা রূপচাঁদা মাছ, চিংড়ী শুঁটকী ভর্তা (যদিও আমি এই দলের না), টাকি মাছের ভর্তা আর সবজি ভাজি হ্যাঁ ভোটে জয়যুক্ত হল। মাছের স্বাদের তুলনা নেই


নীল পাহাড়ের দেশে- ১ম পর্ব

শাব্দিক এর ছবি
লিখেছেন শাব্দিক [অতিথি] (তারিখ: রবি, ৩১/০৩/২০১৩ - ৫:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি মোটামোটি ভাবে বেশ শান্তশিষ্ট এবং ভীতু প্রকৃতির মেয়ে।কিন্তু কেন যেন জীবনের বিভিন্ন বয়সে এবং পরিস্থিতিতে আমার কিছু পাগলাটে স্বভাবের বন্ধুবান্ধব জুটে যায়, যাদের কুপ্ররচনায় নানারকম কুকর্মে লিপ্ত হই। মাতৃদেবী বরাবরই এইসব অসৎসঙ্গ থেকে দূরে রাখার চেষ্টা করে এক সময় হাল ছেড়ে দিয়েছেন।


অবচেতন মন-৩

শাব্দিক এর ছবি
লিখেছেন শাব্দিক [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১১/১০/২০১২ - ৫:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

অবচেতন মন-১

অবচেতন মন-২

যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এমন অনেক কিছু দ্বারা আমরা আবর্তিত, যার প্রভাব প্রতিনিয়ত আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। অবচেতন মন তার মধ্যে অন্যতম।


রন্টুর কান্ড

শাব্দিক এর ছবি
লিখেছেন শাব্দিক [অতিথি] (তারিখ: বুধ, ২৯/০৮/২০১২ - ৩:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

রন্টু’র ফেইসবুকিং

আবারও রন্টু

“বাবা ওই গাড়িটা কি গাড়ি”, রন্টু মুগ্ধ দৃষ্টিতে লাল রঙের সশব্দে চলে যাওয়া ফায়ার ব্রিগেডের গাড়িটির দিকে চেয়ে প্রশ্ন করল।

“ফায়ারব্রিগেড এর গাড়ি, বাবা”।

“ওটা কই যায় ?”

“আগুন থামাতে যায় বাবা, কোথাও আগুন লাগলে ওই গাড়িটা গিয়ে আগুন নেভায়”।


গ্লাস সিলিং

শাব্দিক এর ছবি
লিখেছেন শাব্দিক [অতিথি] (তারিখ: বুধ, ২৫/০৭/২০১২ - ১:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

নিজেকে ফেমিনিস্ট হিসেবে পরিচয় দিতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না কখনো। এর কারণ হয়ত ছোটবেলা থেকে আমার বেড়ে উঠার পরিবেশ। যৌথ পরিবারের চাচাতো, ফুফাতো ভাইদের সংখ্যাধিক্য আলাদা করে মেয়ে হয়ে বড় হতে শেখায়নি আমাকে। আমার জন্মের পনের বছর পর আমাদের বাড়ির দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়। ততদিনে ভাইদের সাথে মারামারি, আড্ডাবাজি, ঘুরাঘুরি এমন কি সাত আট বছর বয়স পর্যন্ত মসজিদে জুম্মা বা ঈদের নামাজ পড়তে যাওয়


সূর্যাস্তে তুমি

শাব্দিক এর ছবি
লিখেছেন শাব্দিক [অতিথি] (তারিখ: রবি, ১৫/০৭/২০১২ - ১১:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


sunset

অস্তমিত সূর্য


মোবাইল যখন ক্যামেরা

শাব্দিক এর ছবি
লিখেছেন শাব্দিক [অতিথি] (তারিখ: সোম, ০৯/০৭/২০১২ - ৭:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফোনে কথা বলাটা কেন জানি কখনোই আমার পছন্দের কাজ গুলির মধ্যে পড়ে না। নিতান্তই প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া ঘণ্টার পর ঘণ্টা ফোনে প্যাচাল পারাটা আমার কাছে মহাবিরক্তিকর ব্যাপার। ভার্সিটিতে যেসব বন্ধু বান্ধবী প্রেম করত সারাদিন ঘুরাঘুরি করার পর দেখতাম (শুনতাম বলিনি কিন্তু) সারারাত ফিশফিশ করে ফোনে কথা বলে। কি যে এত কথা আল্লাহ মালুম!