নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

সেদিন যারা -


লিখেছেন গীতিকবি (তারিখ: বুধ, ২০০৭-১২-১২ ১৫:০৮)
ক্যাটেগরী: |

সেদিন যারা -
শেখ ফেরদৌস শামস ভাস্কর
চ্যান্ডলার, অ্যারিজোনা

সেদিন যারা রাজাকার
পাকিস্তানের দালাল
আজ তারা বিশাল নেতা
কুকর্ম হয়েছে হালাল।
সেদিন যারা মুক্তিযোদ্ধা
যুদ্ধে হারিয়েছেন পা
আজ তারা কোথায় আছেন
কেউ খবর রাখে না।
সেদিন যারা আলবদর
মুক্তিযোদ্ধার ঘর পোড়ায়
আজ তারাই মন্ত্রী মশাই
গাড়ীতে পতাকা ওড়ায়।
সেদিন যারা যুদ্ধে গিয়ে
দেশকে স্বাধীন করল
আজ তাদের রুগ্নদশা
বিনা চিকিত্‌সায় মরল।
সেদিন যারা নির্বিচারে
করে বুদ্ধিজীবী হত্যা
আজও তাদের একই ব্রত
একই তাদের স্বত্ত্বা।
সেদিন যারা লুটেছিল
সম্ভ্রম মা ও বোনের
আজ তারাই সম্মানিত
“আলেম” আগে নামের।
সেদিনের যে মুক্তিযোদ্ধা
ওড়ালো পতাকা দেশের
আজ যে সে ভিক্ষা করে
কথা দুঃখ ও ক্লেশের।
সেদিন সেই সব রাজাকার
দেশকে করেনি স্বীকার
এখন তারা সদম্ভে
করছে সবই অস্বীকার।
সেদিন যারা শহীদ হলেন
অকাতরে দিলেন প্রাণ
বছরে মাত্র দুই দিন স্মরণ !
এই কি আমাদের প্রতিদান ?

ডিসেম্বর ১১, ২০০৭


গড় রেটিং
( ভোট)
লিখেছেন গীতিকবি (তারিখ: বুধ, ২০০৭-১২-১২ ১৫:০৮)
উদ্ধৃতি | গীতিকবি এর ব্লগ | ১টি মন্তব্য | ১১৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, গীতিকবি. Sachalayatan.com can not be held responsible.

পুতুল এর ছবি
১ | পুতুল | বুধ, ২০০৭-১২-১২ ১৮:০৫

সেদিন যারা নির্বিচারে
করে বুদ্ধিজীবী হত্যা
আজও তাদের একই ব্রত
একই তাদের স্বত্ত্বা।
খাঁটি কথ। সুন্দর প্রকাশ। ভাল লাগল।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন