যেই দেশেতে নিত্য ফোটে
আত্মঘাতী বোমা,
সেথায় যাবে টাইগারেরা?
কেমন কথা, ওমা!
যে দেশেতে অন্য সকল
দেশের যেতে মানা,
সেখানে নেই সিকিউরিটি
এইটা সবার জানা।
কানটি পেতে চুপটি করে
আসল কথা শুনি,
সেথায় গেলে আইসিসিতে
ভোটটা পাবেন "উনি!"
সাকিব তামিম মানুষ ওরা
নয়তো খেলার পণ্য,
কেন তাদের মরতে পাঠাও
ওই গদিটার জন্য?
দেশের খেয়ে তাড়াও কেন
অন্য দেশের মোষ?
টাইগারেরা সোনার ছেলে
এই কি তাদের দোষ?
কারো লাভের আশায় বোমা
বুলেট খাব না,
টাইগারেরা জোরসে বলো
মরতে যাব না!
পাকিস্তানই যখন হলো
এমন লোটার সম্বল,
পাকিস্তানে দাও পাঠিয়ে
সঙ্গে লোটা কম্বল।
#১৬-০৪-২০১২
মন্তব্য
লোটাস কামালের মুখে!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
দারুণ!
চমৎকার তানিম!দারূণ।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ম্রাত্মক

______________________________________
পথই আমার পথের আড়াল
চরম!

দারুণ হয়েছে।
ফেইসবুক – টুইটার
'পাকিস্তানই যখন হলো
এমন লোটার সম্বল,
পাকিস্তানে দাও পাঠিয়ে
সঙ্গে লোটা কম্বল।'
দে লোটারে পাকিস্তান পাঠায়া, থালা-বাটি-কম্বল সহ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দারুণ!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
গুরু গুরু
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র। ব্যক্তিগত ব্লগ।
পাকিস্তানই যখন হলো

এমন লোটার সম্বল,
পাকিস্তানে দাও পাঠিয়ে
সঙ্গে লোটা কম্বল।
facebook
এইটাই সুযোগ লোটার চৌদ্দ গুষ্টিকে জাতীয় দলে ঢুকিয়ে পাকিস্তানে পাঠায়া দেয়া হোক।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
এই লোকের তো আত্মহত্যা করা উচিত! সবাই এম্নে এর লুঙ্গি টেনে ধরসে
কষ্ট সহজ,
বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ...
স্পর্শ সহজ,
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ...
দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ...
শুদ্ধতম জীবনযাপন, সহজ না ...
অসাধারণ
______________________________________
ভাষা উন্মুক্ত হবেই | লিনলিপি
অসাধারন!
'পাকিস্তানই যখন হলো
এমন লোটার সম্বল,
পাকিস্তানে দাও পাঠিয়ে
সঙ্গে লোটা কম্বল।'
অসাধারন অসাধারন!!!!
নতুন মন্তব্য করুন