নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

কমলেশ পাল-৯


লিখেছেন সোমনাথ (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ০৬:৩৯)
ক্যাটেগরী: |

কুনারামের দেশ দর্শন
-কমলেশ পাল
===========================
হ্যা ব নুনা, পাত-পালা বিচে
তুকে যে চার কিলাস তক্ পড়্হালম
ত, কি শিখলি?
মুদের দ্যাশটো চিন্হতে লারলি ৷৷৷৷
মুদের দ্যাশটো চিন্হতে লারলি ৷৷৷৷
কীটো শিখ্লি?

পড়্হেছে বটে বাবুর ছা-টো!
বইল্লেক্ : কুনারাম, জমিনের কাজটো সাইর্লে?
বইল্লম : নাই সাইর্ল৷ টুকু বাকি রহি গেল৷
বেজাই রইদ্, কাড়ার চাম ফাটে যাবেক৷
ত, মুই ফাব্ড়া ছাড়ি নাই হে!
এব্রে দমে ভুখ্ লাইগে গেল ৷৷৷৷
মনে লিছে পেটে শাবল হুইড়্ছে৷
খাতে যাছি৷

ত, উ বইল্লেক : খাবার কথাটৈ ভাইব্ছ?
দ্যাশের কথাটো ভাইব্ছ নাই?
বইল্লম: মুরুক্ষু লোক আইজ্ঞা

পেটের ধান্দতে জেবনটো কাইটে গেল -
দ্যাশ চিন্হ্তে লাইর্লম৷

ত, বাবুর ছিলাটো মোকে, ডাইকে, জান্লা বাগে
ঘরের ভিতরকে ভাইল্তে বইল্লেক -
: হুই দেখ্অ কুনারাম, উটো মুদের দ্যাশ৷
উপরকে মিহাল পাহাড়, লিচে ভারতসাগর!

দেইখ্লাম! দ্যাশটো কাগজের বটে ৷৷৷৷৷

হ্যা ব নুনা, মোর বাপটো দেইখ্তে পালেক নাই ৷৷৷৷৷৷
মুই দেইখ্তে পালি নাই ৷৷৷৷৷৷
তু দেইখ্তে পালি নাই
দেশটো গোটাই বাবুরা ঘরকে সিমাই লিলেক !
অহ্হ হ: হ: হ -
মুদের সকলের চইখে বাবুরা ভেলা ঘষি দিঁইছে ৷৷৷৷৷৷

ত, লাগড়াটোকে পিটি-করি হাঁকড়াইঁ দে -
হেই ই ৷৷ ই৷৷৷ গরীব লোকমান৷৷৷৷৷৷
মুদের দ্যাশটোকে বাবুরা ঘরকে সিমাইঁ লিন্ছে হে ৷৷৷৷
তুমরা আইস হে ৷৷৷৷
দল বাঁইধে আইস হে ৷৷৷৷৷
মুদের দ্যাশটো বাহারকে আইন্তে হবেক ..... !!


গড় রেটিং
( ভোট)
লিখেছেন সোমনাথ (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ০৬:৩৯)
উদ্ধৃতি | সোমনাথ এর ব্লগ | ১টি মন্তব্য | ১৫৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, সোমনাথ. Sachalayatan.com can not be held responsible.

সচলায়তন এর ছবি
১ | সচলায়তন | রবি, ২০০৮-০৬-১৫ ১১:৫৭

প্রিয় সোমনাথ,

১ম পাতায় একই সাথে দুটির বেশী পোস্ট দৃশ্যমান না রাখতে বিনীত অনুরোধ করছি।

আপনার সহযোগিতা আমাদের শক্তি


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন