| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
ডালাসের রিচার্ডসন মসজিদ আমার খুব প্রিয় একটা মসজিদ। কিন্তু কখনো ভাবি নি এখানে কোন প্রিয়জনের জানাযা আমাকে পড়তে হবে। আজ জুমাতুল বিদায় অনেক লোক হয়েছিল। শুনেছি ভাগ্যবানদের মৃত্যুতেই নাকি এত লোক সমাগম হয়।
মাত্র দু’মাস আগেও সুস্থ জুবায়ের ভাইয়ের সাথে ডালাসে আমার সাক্ষাৎ হয়েছিল। আর দু’মাস পর ভাগ্যের ফেরে আমি তার জানাযা পড়ে আসলাম! আমারো কি এখন ডালাস থাকার কথা ছিল! হয়তো আমি এজন্যই আবার এখানে এসেছি। নিয়তির লিখন!
বিদায় জুবায়ের ভাই। রেস্টলেণ্ডের ইসলামিক গার্ডেনে চিরশান্তিতে থাকুন। এ পৃথিবীটা আসা আর যাওয়া কেবল। কেউ আগে, কেউ বা একটু পরে।
রিচার্ডসন মসজিদে জুবায়ের ভাইয়ের জানাযা শেষে প্রস্থান
এইখানেই শায়িত আছেন জুবায়ের ভাই। রিচার্ডসনের রেস্টলেন্ড মেমোরিয়াল পার্কের ইসলামিক গার্ডেনে। দূরে সবাই জুবায়ের ভাইকে ঘিরে আছে দাফনের জন্য
২
জুবায়ের ভাই বেঁচে থাকুন আমাদের মাঝে তাঁর কর্ম আর ভালোবাসায়।
মিতাকে ধন্যবাদ জানাজার ছবির জন্য।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
৩
জুবায়রের ভাই, আপনি থাকবেন আমাদের ভালোবাসায়...
৫
সত্য যে কঠিন
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
৬
সত্য যে কঠিন
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
৭
এ পৃথিবীটা আসা আর যাওয়া কেবল। কেউ আগে, কেউ বা একটু পরে।
৮
...
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
৯
যখন নীরবতাও নতজানু...
১০
আমার কিছুই ভাল্লাগে না , কিছুই না
--------------------------------------------------------
কারা যেন চলে গেছে দূরে...বহুদূরে..আর ফিরবে না জানি । কোন কারন ছাড়াই , কোন যুক্তি ছাড়াই চুপচাপ হয়ে গেছে সারিবদ্ধ প্রাণ গুলো । জানি , আমাকেও আসতে হবে এই বিষন্ন নগরীতে..একদিন.. কোনদিন --মলাগোফরুমা
১
-------------------------------------
সমুহ শোকেরা এলো ঝাঁক বেঁধে;
বিদায় জুবায়ের ভাই...