ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

সরকারি অফিসে


লিখেছেন তারেক (তারিখ: বুধ, ২০০৮-০৮-১৩ ০৯:৩০)
ক্যাটেগরী:

আমার আর কী ই বা বলার আছে
যখন আকাশের সৌম্যতা নিয়ে বয়োবৃদ্ধ জেদী স্বরে বলেন
এবং ভাবেন যে তিনি ছাড়া আর কেউ কিছু বোঝেন না
আমলাতন্ত্রের আটত্রিশ বছর যিনি এক ঢোঁকে গিলেছেন
তাঁকে নাকি ঠকানো সহজ নয়!

আমি তাঁকে অসুস্থ দেখিনি বহুকাল তবে সম্প্রতি কিছু ওজ়ন হারিয়েছেন।

গদিতে ভারী পশ্চাৎদেশ সেঁটে রাখে কতিপয় শুয়োর
নগদ টাকায় তাদের পিঠ কিনে নেওয়া পাড়াত কুকুর
ও শৃগাল প্রত্যহ আসে সেখানে। চেঁচিয়ে জানিয়ে যায় পথের দাবী।
শুয়োর তা-ই অনুমোদন করে

... দেখে যাওয়া ছাড়া আমার আর কী ই বা করার আছে

সময় বয়ে যায়
শহরের মানচিত্র অপরিবর্তিতই থাকে
রাস্তা ভুল করেও বৃদ্ধ তাই নিয়মিত পৌঁছে যান সঠিক ঠিকানায়
বাহাত্তর বছরের পুরনো চামড়ায় বোকা মানুষটাকে দেখে
অমিতবিক্রম শুয়োরেরা স্মিতহাস্যে বলে, "আপনি কাল আরেকবার আসেন।"

আমি তাঁর চেপে যাওয়া দীর্ঘশ্বাস শুনি। আমার আর কী ই বা শোনার আছে


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তারেক (তারিখ: বুধ, ২০০৮-০৮-১৩ ০৯:৩০)
উদ্ধৃতি | তারেক এর ব্লগ | ১২টি মন্তব্য | ১৫৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তারেক. Sachalayatan.com can not be held responsible.

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
১ | এস এম মাহবুব মুর্শেদ | বুধ, ২০০৮-০৮-১৩ ১০:০৯

এটা কি কোবতে নাকি?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


তারেক এর ছবি
১.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-১৩ ১২:০০

কমু না মুর্শেদ ভাই। কইলে পঁচাইবেন চোখ টিপি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


রায়হান আবীর এর ছবি
২ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৮-১৩ ১০:১৩

কবিতাটা কোপানি হইছে।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল


ক্যামেলিয়া আলম এর ছবি
৩ | ক্যামেলিয়া আলম | বুধ, ২০০৮-০৮-১৩ ১০:১৯

কবিতাই তো? ভালো_ অনেক ভাল।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........


রাফি এর ছবি
৪ | রাফি | বুধ, ২০০৮-০৮-১৩ ১১:৫৭

কবিতা বা ব্লগিতা যাই হোক; পড়ে ভাল লাগল। কিছুটা খারাপও..

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!


সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৫ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৮-১৩ ১২:০১

উদ্ধৃতি
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍"আপনি কাল আরেকবার আসেন।"

কী মর্মান্তিক কথা!

কবিতা বুঝি না, তবে কাব্যময় ব্লগরব্লগর ভারি চমত্কার লাগলো।
"সরকারি অফিসের পিওন" নামে ছোট্ট এক গল্প অনুবাদের চিন্তা আছে আমার। আপনার লেখাটি পড়ে মনে পড়ে গেল সেই কথা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


তারেক এর ছবি
৫.১ | তারেক | বুধ, ২০০৮-০৮-১৩ ১২:০৭

অনেকদিন পর... কেমন আছেন? আপনার অনুবাদের অপেক্ষায় থাকলাম হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


তারেক এর ছবি
৬ | তারেক | বুধ, ২০০৮-০৮-১৩ ১২:০৫

রায়হান, ক্যামেলিয়াপু, রাফি ধন্যবাদ।

এই বৃদ্ধ আমার পিতা হন। যেহেতু তিনি আমাদের ভদ্রলোক বানিয়েছেন সেহেতু দেখেই যাচ্ছি... খারাপ লাগে এই আর কি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


কীর্তিনাশা এর ছবি
৭ | কীর্তিনাশা | বুধ, ২০০৮-০৮-১৩ ১৬:১৫

হ্যা আমাদের খারাপ লাগে এটুকুই। তারপর আমরা আবারো দেখে যাই, শুধু দেখেই যাই।

যাই হোক তারেক ভাই, আপনার লেখা ভালো লেগেছে, জানিয়ে গেলাম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


১০

তারেক এর ছবি
৭.১ | তারেক | বিষ্যুদ, ২০০৮-০৮-১৪ ১১:৪৯

দেখে যেতে যেতে একদিন ঘুরে দাঁড়ান সাধ্যের সবটুকু নিয়ে... ধন্যবাদ কীর্তিনাশা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১১

দৃশা এর ছবি
৮ | দৃশা | বুধ, ২০০৮-০৮-১৩ ১৯:৫৩

আমার এই জ্ঞাতি ভাই লিখে না লিখে না...আবার লিখলে হাডাই হেলায়...অতি সুন্দের ।


১২

তারেক এর ছবি
৮.১ | তারেক | বিষ্যুদ, ২০০৮-০৮-১৪ ১১:৫২

অনে বাজি হুরাই হঅল অই গিয়োন ফাল্লার...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন