ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

কাচের আড়ালে জ্যোৎস্নাপ্রহর


লিখেছেন তারেক (তারিখ: বুধ, ২০০৮-১১-১২ ২০:২১)
ক্যাটেগরী: |

প্রান্তরে লুটেরা জ্যোৎস্না চাঁদের রক্তপাত মুছে নেয় ঘাসে
নক্ষত্রেরা ম্রিয়মান
জোনাকিরা সব লুকিয়েছে ফসলের মাঠে

মৌনী পাহাড়ের গায়ে দূরের কুয়াশার ঢেউ
ভেঙে পড়ছে... ভেঙে পড়ছে যেমন
মেঘপুঞ্জের রোশনাই রূপোলী ঝিলের জলে
নরোম তরঙ্গের মত ভেঙে পড়ে ধীরে

জনপদ ও বনস্থলীর সন্তানেরা শোনো
আজ ষোড়শী চাঁদের নীরব দস্যুতা হবে
রক্তের ডাক এলে ছুটে এসো প্রান্তরে
শিরায় উপচে উঠুক জ্যোৎস্নার বিষ
মৃত্যু-নীল রঙে

প্রাচীন সড়কে মধ্যরাতের স্বর
দূরগামী বাস ছুটে যাচ্ছে দূরে... দূরে...
পৃথিবী কাচের আড়াল তোমার আমার তাই
অভিমানী চিরকুট বারবার ফিরে যায়


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তারেক (তারিখ: বুধ, ২০০৮-১১-১২ ২০:২১)
উদ্ধৃতি | তারেক এর ব্লগ | ১৭টি মন্তব্য | ৬৯বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তারেক. Sachalayatan.com can not be held responsible.

তারেক এর ছবি
১ | তারেক | বুধ, ২০০৮-১১-১২ ২০:২৫

শিরোনাম পছন্দ হইতেছে না... একটুও না, একটুও না। পালটে কি দিব? মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


সুমন সুপান্থ এর ছবি
২ | সুমন সুপান্থ | বুধ, ২০০৮-১১-১২ ২০:৪০

রক্তের ডাক এলে ছুটে এসো প্রান্তরে
শিরায় উপচে উঠুক জ্যোৎস্নার বিষ

উঠুক তবে...
ব্রাভো তারেক ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !


তারেক এর ছবি
২.১ | তারেক | বুধ, ২০০৮-১১-১২ ২১:২৩

এই রে! এসব কি কন? কই লুকাই? ইয়ে, মানে...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


অতন্দ্র প্রহরী এর ছবি
৩ | অতন্দ্র প্রহরী | বুধ, ২০০৮-১১-১২ ২১:০০

কবিতাটা ভাল্লাগসে।
ক্যাটেগরীতে "কবিতা" দেখে ভালো লাগলো চোখ টিপি

কবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। জানতে ইচ্ছা করতেসে, জোছনার মতো এতো দারুন, কোমল একটা জিনিসকে বিষের সাথে মেলানোর কারণ কী? হাসি [আমি যে আসলেই কবিতা বুঝি না, সেটাই আবার প্রমাণ করে দিলাম, হাতেনাতে!] মন খারাপ

পুরা কবিতার মধ্যে শেষ চার লাইন অসম্ভব ছুঁয়ে গেলো...


নজরুল ইসলাম এর ছবি
৩.১ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-১১-১২ ২১:১৩

আপনার মন্তব্য পড়ে প্রিয় কবি প্রেমেন্দ্র মিত্রর কবিতার একটা পঙ্কতি মনে পড়ে গেলো...

বিষাক্ত সাপের মতো আমার রক্তে
তোমাকে পাবার বাসনা...

আমিও কবিতা বুঝি না... মন খারাপ তবে জোছনার বিষাক্ততায় বহুরাত পার করে বুঝি এ বড়ো কঠিন বিষ...
______________________________________
পথই আমার পথের আড়াল


তারেক এর ছবি
৩.২ | তারেক | বুধ, ২০০৮-১১-১২ ২১:১৮

অনেক কিছুই বিষের মতন লাগে রে ভাই। আপনে খান নাই? সচলের বিষ? চোখ টিপি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


অতন্দ্র প্রহরী এর ছবি
৩.২.১ | অতন্দ্র প্রহরী | বুধ, ২০০৮-১১-১২ ২১:২৫

আবার জিগায়! খাই নাই মানে! দেঁতো হাসি


নজরুল ইসলাম এর ছবি
৪ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-১১-১২ ২১:০০

সুন্দর কবিতা...
শিরোনামটা পাল্টে দেখতে পারেন...
______________________________________
পথই আমার পথের আড়াল


তারেক এর ছবি
৪.১ | তারেক | বুধ, ২০০৮-১১-১২ ২১:১৬

সেটাই তো কই নজুদা, কবিতাটা গত মাসে লেখা জ্বরের মধ্যে। নাম টাম দেওয়ার কথা আমার বেশির ভাগ সময় খেয়াল হয় সচলে পেস্ট করার পরে।।তাড়াহুড়া করে এই নামটা দিলাম। এখন বদলায়া দ্যান। আমার মাথা খালি। একটা কিছু সাজেস্ট করেন মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১০

নজরুল ইসলাম এর ছবি
৪.১.১ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-১১-১২ ২১:৩০

আপনি শব্দের যাদুকর... আপনার পোস্টে কমেন্ট করাই তো আমার জন্য স্পর্ধার... তার আবার সাজেস্ট করতে বলেন?
লজ্জায় বিষ খাবো কিন্তু... জোছনার বিষ... হা হা হাহা...
______________________________________
পথই আমার পথের আড়াল


১১

তারেক এর ছবি
৪.১.১.১ | তারেক | বুধ, ২০০৮-১১-১২ ২১:৩৯

খাইছে! কইলাম কি আর খাইলাম একটা বাঁশ।
দ্যান জোছনার বিষই দ্যান। একলগে খায়া শহীদ হয়া যাই
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১২

মুস্তাফিজ এর ছবি
৫ | মুস্তাফিজ | বুধ, ২০০৮-১১-১২ ২১:১৪

"মৌনী পাহাড়ের গায়ে দূরের কুয়াশার ঢেউ
ভেঙে পড়ছে... ভেঙে পড়ছে যেমন
মেঘপুঞ্জের রোশনাই রূপোলী ঝিলের জলে
নরোম তরঙ্গের মত ভেঙে পড়ে ধীরে.."
খুব ভালো লাগলো, এত ভালো যে অনুমতির অপেক্ষায় না থেকে আমার একটা ছবিতে লাগিয়ে দিলাম

Fishtail the peak


১৩

নজরুল ইসলাম এর ছবি
৫.১ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-১১-১২ ২১:৩৪

ওরে... কি অমানবিক সুন্দর ছবি রে...
______________________________________
পথই আমার পথের আড়াল


১৪

তারেক এর ছবি
৫.২ | তারেক | বুধ, ২০০৮-১১-১২ ২১:৩৫

আমি কয়দিন ধরে আপনার ফ্লিকারে ঘুরি। অসাধারণ!
কৃতজ্ঞতা চমৎকার ছবিটা জুড়ে দিলেন বলে।
একটা চিত্রকল্প চোখের সামনে স্পষ্ট দেখতে পেলে কেমন লাগে বলেন তো? হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৫

মুস্তাফিজ এর ছবি
৫.২.১ | মুস্তাফিজ | বুধ, ২০০৮-১১-১২ ২১:৪২

ঐ কথা কি আর বলা যায় ভাই?
আমার অনেক ছবি আছে যাতে কোনো শিরোনাম নাই, মনে ভাব নাই তাই। এখন তো মনে হয় কিছুকিছু ধার নেয়া যাবে।


১৬

নিঘাত তিথি এর ছবি
৬ | নিঘাত তিথি | বিষ্যুদ, ২০০৮-১১-১৩ ০৬:৩৮

অসাধারণ!
কেমন প্রাচীন জোছনা দর্শন করতে করতে একটানে ছুঁড়ে নিয়ে ফেলে আবার আধুনিক সভ্যতায়। তবুও জোছনার বিষ গলায় লেগে থাকে...
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ


১৭

তারেক এর ছবি
৬.১ | তারেক | বিষ্যুদ, ২০০৮-১১-১৩ ১০:৫২

সেই-ই!
তিথিপু, অনেকদিন পর! ভালো তো?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন