কোথায় পাহাড় ছিল জন্মান্তর দোষে একা পড়ে কুয়াশায় |
গাঢ় নীল, ভিক্সের কুয়াশায়, ভিজে ব্যাটারির মত গড়গড়িয়ে চলে গেল হারকিউলিস সাইকেলে। অনেক দূর দূর দিয়ে গাড়ি যাওয়ার শব্দ, চোখ বুজলেই লাল সবুজ কাঁচপোকা হাঁটছে মেমব্রেন বরাবর। পাহাড়ে যতবারই যাই ভারতবর্ষের প্রকৃতিক ম্যাপটা মাথায় আসে স্...