| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
নাই।সময় নাই। মেশিনের খারাপ হওয়াটাই সুস্থতার লক্সণ।
ভেজা রাস্তায় কুমিরের মত ছায়ারা হাঁটে। মাথা ভার। গল্প নেই। মোমের মত সব দূরের আলো। ট্যাক্সি নেই।
শরীরকে বড়জোর পরিত্যক্ত রেলগাড়ির কামরা বলে মনে হয়। শেরশাহের মত তার ছায়া এখন ভারতের অনেকটা অংশ জুড়ে। উঠছে নামছে টি আর পি, কাঁচে জলের ছিটে ও দ্বিতীয় হুগলীসেতু।
নেই। সময় নেই। এর মধ্যে পচতে শুরু করল কদম ফুল, আর রাস্তায় থেঁতলে থাকা জাম দেখতে দেখতে আলো নিভে যায় সমস্ত রাস্তায়। ভোর হয়।
একঘেয়ে শব্দ, সকালে দেখি বাচ্চাদের কিচির মিচির প্রশান্ত ও ধিরে ধিরে জেগে ওঠা হর্ণগুলি সারা শহরকে এইডস দিয়ে ঘিরে দেয়।
আর কিছুর সময় নেই। মেশিনটা খারাপ হলে একটু ঘুমোনো যেতে পারে।
২
দীর্ঘ বিশ্রামের আয়োজন চলছে টের পাচ্ছি!
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
৩
কোলকাতার মত। কিন্তু কেমন জানি কবি!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
৪
বাহ
৫
আরে, আপনার বই ঘাঁটার সময়ও তো পাই না!
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
৬
দুর্দান্ত ! অভিনন্দন
৮
দারুন!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
১১
কলকাতাতেই। কিন্তু বিশ্রিভাবে ফেঁসে আছি।
কিচ্ছু করে উঠতে পারছি না যে!
ভাল লাগছে না।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
১২
এডিট করতেছেন কিছু?
______________________________________
পথই আমার পথের আড়াল
১৪
শুভেচ্ছা...
১
দীর্ঘদিন পর আপনার লেখা পড়লাম। বিশ্রামে আসলেন নাকি কিছু দিনের ?
অলমিতি বিস্তারেণ