| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
ধরি কোন সোনারোদ বিকেলে
মেঘ করেছে তোমার পিছু ধাওয়া
পালাবার পথ খোজ তুমি
মেঘ পাঠালে বসন খোলা হাওয়া
তোমার চাইনা জল
মেঘ তবু মাতাল
যে করে হোক থামাবেই, তোমার চলে যাওয়া
রোদের মাঝে মেঘের ছায়া
সে ও তোমার ভাল লাগে
তবু মেঘে জল আছে তাই
ধুসর মেঘও কালো লাগে
তোমার চাইনা জল
মেঘ তবু মাতাল
যে করে হোক থামাবেই, তোমার চলে যাওয়া
তবু মেঘের ব„ষ্টি এলে
তুমি মাথায় ছাতা তোল
মেঘ হয়েই ভাল ছিলাম
ব„ষ্টি হয়ে লাভ কি হোল
তোমার চাইনা জল
মেঘ তবু মাতাল
যে করে হোক থামাবেই, তোমার চলে যাওয়া
২
@শেখ জলিল |
ধন্যবাদ। না দাদা, সুর করা হয়নি
৩
সুন্দর হয়েছে তো। সুর দিয়ে ফ্যাল। পাভেল'দা রে বল সুর দিতে, ফুরুৎ করে দিয়ে দেবে।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
৪
@নিঘাত তিথি
সুর দিয়েছিল। কিন্তু পছন্দ হয় নাই
৫
সুর দিয়ে গাওয়া হলে - সচলে জানাবেন।
১
কথাগুলো ভাল্লাগছে। গানটি কি সুর হয়েছে?