নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

অনুকাব্য - ৩


লিখেছেন টিটো রহমান (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৩:৫১)
ক্যাটেগরী: | |


প্রেমিক নম্বর এইট
হবে না, ইয়ারমেইট
প্রেমিক নম্বর নাইন
হ্যাপী ভ্যালেন্টাইন


রান্না খারাপ হলে
দোষ হয় লবনের
একা মানুষ আমি
প্রেমিক হবো ক'বোনের


যদি বন্ধু হও,
হাতটা বাড়াও
হাতে মাখা সুপার গ্লু
এবার তবে ছাড়াও


মেঘ হতে চায় মন
তুমি চিল হয়ে,ওড়ো যখন


আগুন দেখে পতঙ্গ
চারদিকেতে ঘোরে,
আমি ছাড়া আর কেউ
আগুনে না পোড়ে!


পাছে লোকে কিছু বলে
যখন সুন্দরী একলা চলে


গড় রেটিং
( ভোট)
লিখেছেন টিটো রহমান (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৩:৫১)
উদ্ধৃতি | টিটো রহমান এর ব্লগ | ২১টি মন্তব্য | ১৭৭বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, টিটো রহমান. Sachalayatan.com can not be held responsible.

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
১ | আনোয়ার সাদাত শিমুল | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৩:৫৬

ঞঁ
ষ্ণ!
উত্তম জাঝা!


টিটো রহমান এর ছবি
১.১ | টিটো রহমান | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৪:০৪

ধন্যবাদ


নজমুল আলবাব এর ছবি
২ | নজমুল আলবাব | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৪:০৪

৩ আর ৫ ভালইছে। এক নাম্বারটা ভাল লাগেনাই।

ভুল সময়ের মর্মাহত বাউল


টিটো রহমান এর ছবি
২.১ | টিটো রহমান | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৪:০৬

৩ বার আর ৫ বার ধন্যবাদ


তীরন্দাজ এর ছবি
৩ | তীরন্দাজ | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৪:১০

প্রথমটি বাদে বাকীগুলোই অতি অতি ভাল লেগেছে। বিশেষ করে এটা খুব মজার!

উদ্ধৃতি
রান্না খারাপ হলে
দোষ হয় লবনের
একা মানুষ আমি
প্রেমিক হবো ক'বোনের

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


টিটো রহমান এর ছবি
৩.১ | টিটো রহমান | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৪:১৩

প্রথমটা বাদই দিয়া দেই কি কন?


তীরন্দাজ এর ছবি
৪ | তীরন্দাজ | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৪:১৬

বাদ দেবেন কেন? প্রথমটাও বেশ ভাল, তবে অন্যগুলোর মতো নয়, এই আরকি! অন্যগুলো খুব খুব খুবই ভালো!

আমরা সবাই কি সবসময়েই চুড়ান্ত রকমের ভাল?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


টিটো রহমান এর ছবি
৫ | টিটো রহমান | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৪:২১

হুমমমমমমম. ঠিক বলেছেন


খেকশিয়াল এর ছবি
৬ | খেকশিয়াল | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৪:৩৫

তিন পাঁচে বাক-হারা
ঠুকে দেই পাঁচ তারা

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


১০

টিটো রহমান এর ছবি
৬.১ | টিটো রহমান | রবি, ২০০৮-০৫-১১ ১৫:০১

আনন্দে হই পাগলপারা


১১

বিপ্লব রহমান এর ছবি
৭ | বিপ্লব রহমান | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৪:৪৭

উদ্ধৃতি
যদি বন্ধু হও,
হাতটা বাড়াও
হাতে মাখা সুপার গ্লু
এবার তবে ছাড়াও

ঞঁ !


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


১২

টিটো রহমান এর ছবি
৭.১ | টিটো রহমান | রবি, ২০০৮-০৫-১১ ১৫:০৮

ক্যাঁক


১৩

নিঝুম এর ছবি
৮ | নিঝুম | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৪:৫৫

সেইরকম!!!!
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...


১৪

টিটো রহমান এর ছবি
৮.১ | টিটো রহমান | রবি, ২০০৮-০৫-১১ ১৫:০২

সেইরম?


১৫

অতিথি লেখক এর ছবি
৯ | অতিথি লেখক | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৮:৩৯

সবগুলোই ভালো। তবে ৪ ও ৬ বেশি ভালো লেগেছে।

ফেরারী ফেরদৌস


১৬

টিটো রহমান এর ছবি
৯.১ | টিটো রহমান | রবি, ২০০৮-০৫-১১ ১৫:০৩

ধন্যবাদ ফেরারী


১৭

নিঘাত তিথি এর ছবি
১০ | নিঘাত তিথি | বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ২১:৪৫

হুমম। ভালা হইসে।
তয় টিটো, বাপ এগুলা বাদ দিয়া আসল রূপে আয়। পিলিজ।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ


১৮

বিপ্লব রহমান এর ছবি
১০.১ | বিপ্লব রহমান | শুক্র, ২০০৮-০৫-০৯ ১৪:২৬

উদ্ধৃতি
তয় টিটো, বাপ এগুলা বাদ দিয়া আসল রূপে আয়। পিলিজ।

চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


১৯

টিটো রহমান এর ছবি
১০.২ | টিটো রহমান | রবি, ২০০৮-০৫-১১ ১৫:০৫

এইগুলান লিখতে টাইম লাগে না। বুঝিস তো.....
অতি তাড়াতাড়ি ফিরব


২০

সৌরভ এর ছবি
১১ | সৌরভ | শুক্র, ২০০৮-০৫-০৯ ০৭:২৯

পুরা অনুস্বার!


২১

টিটো রহমান এর ছবি
১১.১ | টিটো রহমান | রবি, ২০০৮-০৫-১১ ১৫:০৭

পুরা ধন্যবাদ


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন