অনুকাব্য - ৩
লিখেছেন টিটো রহমান (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৫-০৮ ১৩:৫১)
ক্যাটেগরী: স্যাটায়ার | অনুকাব্য | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
১
প্রেমিক নম্বর এইট
হবে না, ইয়ারমেইট
প্রেমিক নম্বর নাইন
হ্যাপী ভ্যালেন্টাইন
২
রান্না খারাপ হলে
দোষ হয় লবনের
একা মানুষ আমি
প্রেমিক হবো ক'বোনের
৩
যদি বন্ধু হও,
হাতটা বাড়াও
হাতে মাখা সুপার গ্লু
এবার তবে ছাড়াও
৪
মেঘ হ...
অনুকাব্য-১
লিখেছেন টিটো রহমান (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৪-০৩ ১২:৪২)
ক্যাটেগরী: স্যাটায়ার | অনুকাব্য | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
১
স্বামী এলে এখন তুমি
ঘরে দাও ছিটকিনি
ভুল করে এখন আমি
মাথা খোরার ইট কিনি
২
বোন আমার খালাত
দুপুরবেলা আমায় নিয়ে
আম বাগানে পালাত
৩
মন কেড়েছে উর্মীলা ই
ওর গানে তাই সুরমিলাই
৪
যুবক বয়েসে মন থাকেনা তো ঘরে
কে জানে কখন কার ...
বিবাগিনীর অনুকাব্য ৪
লিখেছেন বিবাগিনী (তারিখ: মঙ্গল, ২০০৮-০৪-০১ ০২:১৩)
ক্যাটেগরী: কবিতা | অনুকাব্য | বিবাগিনী | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
:: এক ::
একা থাকলে মাঝেমাঝেই জট লেগে যায় মগজে।
মাকড়শাটা আপন মনে জাল বুনে যায়।
আপনা আপনি দাগ পড়ে যায়
কাঠকয়লার বিশ্রী আচড়ে ভীষণ ময়লা কাগজে।
:: দুই ::
বৃষ্টি নামে।
আকাশ ভেঙে পাতাল ডুবিয়ে বৃষ্টি নামে।
পিছলে পড়ে।
মেঘগুলো সব মেঘের গায়ে প...
বিবাগিনীর অনুকাব্য ৩
লিখেছেন বিবাগিনী (তারিখ: রবি, ২০০৭-১১-২৫ ০৪:০২)
ক্যাটেগরী: কবিতা | অনুকাব্য | বিবাগিনী | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
::এক::
চোখের পানিতে চোখ ধুই আমি বারবার।
চোখ ভেসে যায়।
বারবার মুছি ;আবার যে কেন
চোখে জল এসে যায়!
চোখের পানিতে চোখ ডুবে যায় বারবার।
::দুই::
একটা রুপালী চুল ভেসে আছে
কালো টিপ পরা কপালের কাছে।
চিরুনী চালাই চোখ ফিরিয়ে।
সিঁথিটাকে দেই উল...
বিবাগিনীর অনুকাব্য ২
লিখেছেন বিবাগিনী (তারিখ: রবি, ২০০৭-১১-১১ ০৭:০০)
ক্যাটেগরী: কবিতা | অনুকাব্য | বিবাগিনী | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
::বার::
স্বপ্ন দেখার দুঃসাহস হারিয়েছি কবে সেই!
তুমি থাকো আশেপাশেই কোথাও;
ধরতে পারিনা; পারিনা ছুঁতেও।
সত্যি করে বলতো তুমি আছো নাকি নেই?
::তের::
বিশ্রী শীতল কুশ্রী রাতের হতশ্রী অনুভব।
গায়ে কাঁটা দেয়।
ঠোঁট কাঁপে শীতে।
কামড়ে ধরে কুশী...
::এক::
শরতের শিরশিরে শিশিরে ভেজা
অদ্ভুত শেষরাত।
হয়তো কষ্টগুলো সব সুখ হয়ে যেতো
যদি মাথায় ছোঁয়াতে হাত।
::দুই::
শেষরাতে শিশির পড়ে টুপটাপ;
তোমার সাথে বলব কথা
চোখে চোখ রেখে চুপচাপ।
::তিন::
দূরে কোথাও হারিয়ে যাবার আগে,
তানপুরা...