ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

১২ বছরের সংসার


লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: শনি, ২০০৮-০৪-১৯ ১৪:০১)
ক্যাটেগরী:

১৯৯৬ সালের এইদিনটি ছিলো শুক্রবার। দিনটি ছিলো কিছু পাবার কিছু হারাবার। পেয়েছিলাম প্রেমিকাকে বউ করে, হারিয়েছিলাম আবারো স্বাধীনতা। মা-বোন-বউ এই তিন অক্ষের খবরদারি থেকে বেরুতে পারলাম না আজো। তিন অক্ষের সবচেয়ে পরাক্রমশালী পক্ষ একমাত্র বউয়ের শাসনে-ত্রাসনে দিনগুজরানের আজ বারো বছর পুর্তি হলো। বারো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উভয় পক্ষই পরমতসহিষ্ণুতার সাথে একমত হয়েছি যে,আমাদের সাকুল্যে প্রাপ্তি হলো-সম্প্রীতি আর সুপ্রীতি। তবে বারো বছরের ঝগড়াগুলো যদি শুট করার ব্যবস্থা থাকতো তাহলে একটা মারমারকাটকাট আর্ট ফিল্ম হয়ে যেতো। (যাদের এখনো সুযোগ আছে তারা আশা করি মিস্ করবেন না)।
সেই সময়ের ঝড়ো ইনিংসটির সময় আমার সঙ্গী ছিলো একটি মোবাইল ফোন। এটি থাকার কারণেই যখন তখন অফিস ফাঁকি দিয়ে ড্রাইভ করতে করতে আমি কথা বলতাম। ৮৫০২৭০ নাম্বারের সিটিসেলের জন্য আমার নস্টালজিয়া আজো তাড়া করে। মনে হয় ঐটি ছিলো বলেই আজকের টেস্ট সিরিজে -বারো বছর ধরে ক্রিজে দাঁড়িয়ে আছি।
আমার বিয়ের সময় একটি স্মরণিকা বের হয়েছিলো-"এসো আমার ঘরে এসো" । মান্যবর শামীম শাহান আর মি: পারফেক্টশনিস্ট মাহবুব লীলেন অতিথিরা খেয়েদেয়ে চলে যাবার পর এটি নিয়ে এসেছিলেন।(চান্স পেয়ে লীলেনকে একটু পচাইলাম।)
২৫ বছর পূর্তিতেও এই সচলায়তনে লিখতে চাই।
সবাইকে শুভেচ্ছা।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: শনি, ২০০৮-০৪-১৯ ১৪:০১)
উদ্ধৃতি | আহমেদুর রশীদ এর ব্লগ | ৫২টি মন্তব্য | ৩৭৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আহমেদুর রশীদ. Sachalayatan.com can not be held responsible.

রাগিব এর ছবি
১ | রাগিব | শনি, ২০০৮-০৪-১৯ ১৪:০৬

অভিনন্দন, এবং এক যুগ হওয়ার উপলক্ষ্যে বিশাল শুভেচ্ছা।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com


আহমেদুর রশীদ এর ছবি
১.১ | আহমেদুর রশীদ | শনি, ২০০৮-০৪-১৯ ১৬:৩১

ধন্যবাদ।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


আরিফ জেবতিক এর ছবি
২ | আরিফ জেবতিক | শনি, ২০০৮-০৪-১৯ ১৪:১৭

উদ্ধৃতি
-মান্যবর শামীম শাহান আর মি: পারফেক্টশনিস্ট মাহবুব লীলেন অতিথিরা খেয়েদেয়ে চলে যাবার পর এটি নিয়ে এসেছিলেন

হ , লীলেন ভাইয়ের এই লেটলতিফ অভ্যাসটা আর গেল না । কি বিয়ের স্মরণিকা বলুন , কি বিয়েটাই বলুন ।

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌
অভিনন্দন আহমেদুর রশীদ । ১২ বছর শুনে কেন যেন চন্ডিদাস রজকীনির গল্প মনে পড়ে যায় ।


আহমেদুর রশীদ এর ছবি
২.১ | আহমেদুর রশীদ | শনি, ২০০৮-০৪-১৯ ১৬:৩৬

ধন্যবাদ।
ভবিষ্যতে কোনদিন পার্টি দিতে পারলে-গল্পটা, সাথে গানও আপনার কাছ থেকে শুনার প্রত্যাশা করি।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


সুলতানা পারভীন শিমুল এর ছবি
৩ | সুলতানা পারভীন শিমুল | শনি, ২০০৮-০৪-১৯ ১৪:২০

many many happy returns of the day টুটুল ভাই !
আপনার পরাধীনতার দিনগুলো ভরে উঠুক অপার আনন্দে!!

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


আহমেদুর রশীদ এর ছবি
৩.১ | আহমেদুর রশীদ | শনি, ২০০৮-০৪-১৯ ১৬:৩৯

ধন্যবাদ।
স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে......

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


তীরন্দাজ এর ছবি
৪ | তীরন্দাজ | শনি, ২০০৮-০৪-১৯ ১৪:৫৭

অভিনন্দন জানাই। বারো বছরের প্রেমের গল্প! সহজ কথা নয়!
**********************************
যাহা বলিব সত্য বলিব


আহমেদুর রশীদ এর ছবি
৪.১ | আহমেদুর রশীদ | শনি, ২০০৮-০৪-১৯ ১৬:৪২

ধন্যবাদ।
বারো বছর। আসলেও অনেক দিন। আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৫ | আনোয়ার সাদাত শিমুল | শনি, ২০০৮-০৪-১৯ ১৫:০০

যুগ যুগ বেঁচে থাক ভালোবাসা।
শুভেচ্ছা।


১০

আহমেদুর রশীদ এর ছবি
৫.১ | আহমেদুর রশীদ | শনি, ২০০৮-০৪-১৯ ১৬:৪৫

ধন্যবাদ।
ভালোবাসা ভালো বাসা হয়ে বাঁচে।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


১১

শামীম এর ছবি
৬ | শামীম | শনি, ২০০৮-০৪-১৯ ১৬:৩০

তিন অক্ষের খবরদারী চক্করের মধ্যে এক যুগ টিকে থাকার জন্য বিশাল অভিনন্দন
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।


১২

আহমেদুর রশীদ এর ছবি
৬.১ | আহমেদুর রশীদ | শনি, ২০০৮-০৪-১৯ ১৬:৫৩

ধন্যবাদ।
স্বাধীনতার স্বপ্ন এখন আরেক জন্মের জন্য রেখে দিয়েছি।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


১৩

eru এর ছবি
৭ | eru (যাচাই করা হয়নি) | শনি, ২০০৮-০৪-১৯ ১৬:৪৮

টিকে যে আছেন এতেই আমরা খুশি।


১৪

আহমেদুর রশীদ এর ছবি
৭.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১২:২৯

ধন্যবাদ।
টিকে থাকাই জিন্দাবাদ

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


১৫

অমিত আহমেদ এর ছবি
৮ | অমিত আহমেদ | শনি, ২০০৮-০৪-১৯ ১৭:০৭

ভাই-ভাবিকে শুভেচ্ছা।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল


১৬

আহমেদুর রশীদ এর ছবি
৮.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১২:৩২

ধন্যবাদ।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


১৭

পরিবর্তনশীল এর ছবি
৯ | পরিবর্তনশীল | শনি, ২০০৮-০৪-১৯ ১৭:২২

অনেক অনেক শুভকামনা।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


১৮

আহমেদুর রশীদ এর ছবি
৯.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১২:৫৪

ধন্যবাদ।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


১৯

গৌতম এর ছবি
১০ | গৌতম | শনি, ২০০৮-০৪-১৯ ১৭:৩৭

স্বাধীনতাহীনতায় আপনি যে বারো বছর বেঁচে আছেন, সেজন্য অভিনন্দন না জানিয়ে পারলাম কই!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক


২০

আহমেদুর রশীদ এর ছবি
১০.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১৩:১১

ধন্যবাদ।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


২১

অনিন্দিতা এর ছবি
১১ | অনিন্দিতা (যাচাই করা হয়নি) | শনি, ২০০৮-০৪-১৯ ১৭:৪৫

বাহ , আজকের কলি যুগে বারো বছর একত্রে পার করে দিলেন?
কামনা করি বাকী জীবনও ভালবাসা সহ একত্রে কাটাবেন।
অনেক অনেক শুভেচ্ছা।


২২

আহমেদুর রশীদ এর ছবি
১১.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১৩:১২

ধন্যবাদ।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


২৩

সুমন সুপান্থ এর ছবি
১২ | সুমন সুপান্থ | শনি, ২০০৮-০৪-১৯ ১৮:২৮

অভিনন্দন টুটুল ভাই ।
সবুজ অর্কিডের.......... বোগেনভেলিয়ারের সেই ঝাড়ের !
কবে কোনকালে সেই গ্রন্থী তে পড়া অসাধারণ গদ্যটা পড়ে জেনেছিলাম , ভেসেছিলাম !
আজ তাই অন্যরকম লাগে ...... খুশী খুশী
শুভকামনা |

---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি


২৪

আহমেদুর রশীদ এর ছবি
১৩ | আহমেদুর রশীদ | শনি, ২০০৮-০৪-১৯ ১৮:৫০

ধন্যবাদ সুমন সুপান্থ । আপনার সেই অসাধারণ লাল-নীল-বেগুনি পত্রের স্মৃতি আমি কোনদিন ভুলতে পারবো না।
"সবুজ অর্কিডের.......... বোগেনভেলিয়ারের সেই ঝাড়ের !" -সেই নস্টালজিয়া এখন ধুসর। তবে মাঝে মধ্যে যে কাতর হই না-তা কিন্তু নয়।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


২৫

সুমন সুপান্থ এর ছবি
১৪ | সুমন সুপান্থ | শনি, ২০০৮-০৪-১৯ ১৮:৫৯

স্মৃতি তো পান্ডুর-ই হয় বরাবর , নয় কি ?
হ্যা, সাধারণ সেই চিঠিটা লিখতে হয়েছিলো আপানার অসাধারণ গদ্যটা পড়ে , তা ও তো সত্যি ।

টোকন ঠাকুরের একটা কবিতার কথা মনে পড়ে গেলো এইবেলা !

চিঠি লিখি , লিখি চিঠি তনুশুন্যতায়
লিখি চিঠি , চিঠি লিখি বিস্মৃতিরা খায় !

---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি


২৬

আহমেদুর রশীদ এর ছবি
১৫ | আহমেদুর রশীদ | শনি, ২০০৮-০৪-১৯ ১৯:১২

আমি খুব স্মৃতি কাতরও বটে। আর চিঠি আমাকে খুব টানে। কিন্তু এখন আমি কোন চিঠি পাই না। তবে ইমেইল পাই।
এখনো আমি অপেক্ষায় থাকি-চিঠির।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


২৭

স্বপ্নাহত এর ছবি
১৬ | স্বপ্নাহত | শনি, ২০০৮-০৪-১৯ ১৯:২৮

বস, ঈমানে কই,এই টাইপ ব্যাপার স্যাপার দেখলে বহুত হিংসা লাগে। আঙ্গুর ফল না পাইলে সব সময়ই টক- কি করমু কন মন খারাপ

মনের মানুষের লগে ঝগড়াঝাটি করার ভাগ্যই বা কয়জনের জুটে।কাজেই সেইটা করতে থাকেন দিন রাত।মাঝে মাঝে একটু ব্রেক লইয়া লইয়েন,ব্যাস।

আর আপুনি দুইটা অনেক সুইট মাশাল্লাহ। হাসি

ভাল থাকেন... আর হ্যা,ঝগড়াঝাটির মধ্যেই থাকেন চোখ টিপি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


২৮

আহমেদুর রশীদ এর ছবি
১৬.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১৩:১৬

আপনের ঝগড়াঝাটির সুযোগ তাড়াতাড়ি হোক।আ..মি..ন।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


২৯

মুজিব মেহদী এর ছবি
১৭ | মুজিব মেহদী | শনি, ২০০৮-০৪-১৯ ১৯:৫২

বারো বছরেই এত! আমার তো ভাই ষোলো পার হচ্ছে। এখনো কি ভালোবাসি আমরা পরস্পরকে? বাসি বোধহয়। নইলে এক বিছানায় থাকি কেমনে?

অভিনন্দন আপনাদের।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন


৩০

আহমেদুর রশীদ এর ছবি
১৭.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১৩:১৯

ভাবীরে আপনি যে ডর ডরান-তাতে ষোল কেনো ষোলশত পার হবে নিশ্চিত।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


৩১

বিপ্রতীপ এর ছবি
১৮ | বিপ্রতীপ | শনি, ২০০৮-০৪-১৯ ২২:২৯

শুধু পঁচিশে নয়, পঞ্চাশেও লিখুন এই প্রত্যাশা রইল...অভিনন্দন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…


৩২

আহমেদুর রশীদ এর ছবি
১৮.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১৩:২২

অমরত্বের প্রত্যাশা নাই।
তারপরেও গোল্ডেন -ডায়মন্ড জুবলী পালন করতে চাই।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


৩৩

মাহবুব লীলেন এর ছবি
১৯ | মাহবুব লীলেন | শনি, ২০০৮-০৪-১৯ ২৩:৫৬

তোমার প্রথম বিয়েটা টিকেছিল সম্ভবত চার বছর
দ্বিতীয় বিয়ে টিকলো বারো বছর

নাহ
এটার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে
এখন তৃতীয়টার কথা চিন্তা করা উচিত


৩৪

আহমেদুর রশীদ এর ছবি
১৯.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১৩:২৮

১ম ২য় ৩য় -এইসব বোঝার বয়স তোমার এখনো হয় নাই।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


৩৫

ফকির ইলিয়াস এর ছবি
২০ | ফকির ইলিয়াস | রবি, ২০০৮-০৪-২০ ০০:১৬

লেটনেসের জন্য ,১২ বছর উপলক্ষে লীলেন একটি ''তরুফিল্ম''(শর্ট)
বানতে পারেন।
শামীম শাহান লন্ডন থেকে অর্থ যোগানের সুপারিশ ও করছি।
তা হলেই দুজনের পাপ কিছুটা লাঘব হয় !
আমরাও ''সংসারে কবি-সম্পাদক-প্রকাশকের ১২বছর''
তরুফিল্মটা দেখতে পারি ।
এই প্রেম বেঁচে থাকুক হাজার বছর।


৩৬

আহমেদুর রশীদ এর ছবি
২০.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১৩:৩৩

ধন্যবাদ।

নিউয়র্ক-লন্ডনের যৌথ প্রযোজনা হলে ক্ষতি কি?

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


৩৭

ক্যামেলিয়া আলম এর ছবি
২১ | ক্যামেলিয়া আলম | রবি, ২০০৮-০৪-২০ ০০:২৯

মিথ্যুক মিথ্যুক মিথ্যুক------- রুনার মত প্রেমিকা বউ পেয়ে সে এখনও প্রেমে গদগদ (বউয়ের দিকে এখনও কেউ তাঁকালে তার পেছনে গুন্ডা লেলিয়ে দেয়---লীলেন সব বলেছে আমাকে------কাকে কয় টাকা দেয়া হয়েছে আজতক তার সব হিসাব তার কাছে আছে)-----এখন সচলায়তনে পুরুষ হিসেবে একটু ভাব দেখাবার পায়তারা করছে--------।।

বা-------রো--------? মাত্র পয়দা দুইটা? ধূর ------

শুভ বিবাহ বার্ষিকী রুনা------সাথে আপনিও-------(যদি আদৌ আপনার এ লেখা রুনাকে দেখান যায়)
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........


৩৮

আহমেদুর রশীদ এর ছবি
২১.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১৫:৩৩

জী জী টাকা পয়সা সব লীলেনের মাধ্যমেই দেয়া হয়। লীলেন বোধ হয় কাজটা এখন আপনাকে সাবকন্টাক্ট দিয়েছে। হিসাবটা ঠিকঠাক মতো রাখবেন।
মানছি অপনার মতো অধিক উৎপাদনশীল আমরা নই।
ধন্যবাদ।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


৩৯

জাহিদ হোসেন এর ছবি
২২ | জাহিদ হোসেন | রবি, ২০০৮-০৪-২০ ০০:৩৪

শুনেছি জেলখানায় নাকি ভাল ব্যবহারের জন্য সাজা আগে মকুফ হওয়ার একটা সিস্টেম আছে। আপনি বেশী বেশী করে ব্যবহার খারাপ করুন!
বন্দীজীবন দীর্ঘজীবি হোক! শুভকামনা।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।


৪০

আহমেদুর রশীদ এর ছবি
২২.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১৫:১৯

ধন্যবাদ।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


৪১

অপু এর ছবি
২৩ | অপু (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-০৪-২০ ০০:৫৪

শুভ বিবাহ বার্ষিকী


৪২

আহমেদুর রশীদ এর ছবি
২৩.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১৫:২২

ধন্যবাদ।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


৪৩

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
২৪ | সংসারে এক সন্ন্যাসী | রবি, ২০০৮-০৪-২০ ০২:০২

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এক যুগ পার করে দেয়ায় অভিনন্দন।

রুশ ভাষার একটা ঠাট্টা-বাক্য: "কী? পাঁচ বছর একসঙ্গে? গিনেজকে খবর লাগাও!"

আপনি নতুন রেকর্ড করে গিনেজে স্থান করে নিন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত


৪৪

আহমেদুর রশীদ এর ছবি
২৪.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১৫:২৫

ধন্যবাদ।
একটু লাগান না ভাই খবর।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


৪৫

রানা মেহের এর ছবি
২৫ | রানা মেহের | রবি, ২০০৮-০৪-২০ ০৩:২৭

বারো বছর শিক্ষকতা করলে নাকি
কোর্টে সাক্ষি হিসেবে গ্রহন করা হয়না।
বারো বছরের স্বামির বেলায়
এমন কিছু আছে কি?

অভিনন্দন


৪৬

আহমেদুর রশীদ এর ছবি
২৫.১ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১৫:২৮

ধন্যবাদ।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


৪৭

মৃদুল আহমেদ এর ছবি
২৬ | মৃদুল আহমেদ | রবি, ২০০৮-০৪-২০ ১১:৩৮

রহস্য পত্রিকায় একবার পড়েছিলাম, আমেরিকার কোথায় যেন পাহাড়ের ওপর এক মজার প্রতিষ্ঠান রয়েছে, যাদের কাজ হচ্ছে মানুষকে যুদ্ধবন্দি হবার স্বাদ দেয়া। অর্থাৎ, বিপুল পরিমাণ নগদ পয়সার বিনিময়ে তারা আপনাকে বন্দি করে একটা মিলিটারি ক্যাম্পে পাঠিয়ে দেবে, যেখানে আপনার সঙ্গে সত্যিকার যুদ্ধবন্দির মতো আচরণ করা হবে। যেমন, আপনাকে দড়ি দিয়ে বেঁধে মাঠে কাজ করাবে, উল্টাপাল্টা করলে বুটের লাথি, কিংবা রাইফেলের বাটের আঘাত। মাঝেমধ্যেই টর্চার সেলে তুচ্ছ অপরাধে মারধোর। বিদ্রোহ করলে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করে ধরা পড়লে তো চূড়ান্ত অবস্থা! মেরে হালুয়া বানিয়ে রোদের নিচে খাঁচার ভেতর ভরে রেখে দেবে! একবার সেখানে দু-মাসের জন্য ভর্তি হবার পর আপনি চাইলেও আর সেখান থেকে বেরোতে পারবেন না!
এই আইডিয়াটি নাকি খুবই জনপ্রিয় হয়েছিল এবং প্রচুর মানুষের ভিড় লেগে থাকত সেখানে রেজিস্ট্রেশন করার জন্য। এবং যারা বেরিয়ে আসত সেই ক্যাম্প থেকে হালুয়া টাইট অবস্থায়, তাদের মুখে লেগে থাকত সুখের হাসি!
সেই সুখের হাসিটা কেমন সেটা দেখার ইচ্ছা ছিল বহুদিন, এবার দেখতে পেলাম আহমেদুর রশীদের চেহারায়!

---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


৪৮

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
২৬.১ | সংসারে এক সন্ন্যাসী | রবি, ২০০৮-০৪-২০ ১৯:২২

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍লেখাটার নাম ছিলো "ন্যায্যমূল্যে নির্যাতন", তাই না?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত


৪৯

আহমেদুর রশীদ এর ছবি
২৭ | আহমেদুর রশীদ | রবি, ২০০৮-০৪-২০ ১৫:৩১

ধন্যবাদ।

ভাই জবর একখান তথ্য+তত্ত্ব দিলেন। সুখ পাইলাম।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল


৫০

হাসান মোরশেদ এর ছবি
২৮ | হাসান মোরশেদ | সোম, ২০০৮-০৪-২১ ০৬:৩৫

সমবেদনা টুটুল ভাই ।
আমি ও প্রাক-বিবাহ,বিবাহকাল,বিবাহোত্তর সংসার,সংসার পরবর্তী বিরহ-সবমিলিয়ে একযুগ ধরে লটকে আছি মন খারাপ

ভালো মানুষদেরই এই দশা হয় ।

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা