| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
সেদিন বিশেষ আদালতে
সবাই দারুণ বিজি ছিল
তিন মিনিটে রায় হয়ে যায়
(রায়টা বোধ'য় ইজি ছিল )
রায় ঘোষণার আগেই সবার
মুখে হাসির রেখা ছিল
(আদালতের রায় কী হবে
হয়তো তাদের দেখা ছিল !)
মামলাগুলোর শুনানীতে
ভীষণ রকম গতি ছিল
(একটুখানি সময় নিলে
খুব বেশী কি ক্ষতি ছিল!)
নিন্দুকেরা বলছে - এসব
হিসেব আগেই টানা ছিল
("বিচার বিভাগ স্বাধীন এখন"
জোক-টা সবার জানা ছিল !)
১০ জুন ২০০৮
২
দুর্দান্ত দুঃসাহসী আর কি বলব মনে আসছে না
৩
সময়ের সাহসী সৈনিক কে সালাম।
কীর্তিনাশা
৪
তীরুদা, মানিক ভাই, কীর্তিনাশা - অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা !
৫
আদালদতের অবমাননা
জনগণ মানবে না।
(ছন্দ মিলায় কেমনে?)
আকতার ভাইয়ের খবর আছে।
৬
তুখোড় ছড়াকার, অভিবাদন!
পরপর দুটি ছড়া পড়লাম। সমসাময়িক প্রেক্ষাপটে লেখাগুলো বেশ ভালো লেখেছে।
৭
পুরা ৫ তারা।
৮
দিলাম ৫ তারা। আর সাথে ![]()
৯
আমি আবারো আইসা পাঁচ তারা দিয়া গেলাম। তয় মনে মনে। কারন এখনো সচল হই নাই। কবে যে হমু তাও জানিনা।
কীর্তিনাশা
১০
উরি সব্বনাশ! আকতার ভাই পুরা ফর্মে!
ছক্কা!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
১১
স্যালুট
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
১২
নিদারুণ!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
১৩
এককথায় - চমৎকার !!!!
১৪
তুমুল !!!
১৬
অশেষ কৃতজ্ঞতা আলমগীর ভাই, জলিল ভাই, অছ্যুৎ বলাই, আখতারুজ্জামান ভাই, কীর্তিনাশা, রেনেট, টুটুল ভাই, মৃদুল ভাই, স্নিগ্ধা, ফারুক ওয়াসিফ, সুমন ভাই ।
১৭
যথারীতি ফাটায়ালাইসেন!
জাঝা
(বিপ্লব)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
১৯
মারাত্মক লিখেছেন ভাই।
২০
অনেক ধন্যবাদ দ্রোহী ভাই, সন্ন্যাসী এবং "অতিথি" ভাই !
১
কঠিন লিখেছেন! সাবাস ছড়াকার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!