ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

আকালের নামতা


লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ২০০৮-০৬-২৫ ১১:৩৭)
ক্যাটেগরী: | |

এক এককে এক
ডেমোক্রেসির মুখোশ পরা
আর্মি শাসন দ্যাখ !

দুই এককে দুই
আটকা পড়ে চুনোপুটি
পার পেয়ে যায় রুই

তিন এককে তিন
ভিনদেশীদের হাতে এবার
পোর্ট-টা তুলে দিন !

চার এককে চার
সংবিধানের রচয়িতার
মুখটা ভীষণ ভার !

পাঁচ এককে পাঁচ
লাউয়াছড়ায় জ্বলছে আগুন
পাচ্ছনা তার আঁচ ?

ছয় এককে ছয়
"সুশীল সমাজ রুখবে এবার
সকল অবক্ষয়"

সাত এককে সাত
সংস্কারের খলিফাদের
মাথায় কেন হাত ?

আট এককে আট
এনজিওদের কাছে এখন
আমার প্রথম পাঠ

নয় এককে নয়
আন্দোলনের কথা শুনে
ভয় পেলে কী হয় !

দশ এককে দশ
নির্বাচনের ভাগ্য নিয়ে
এবার হবে টস !

২৫ জুন ২০০৮


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ২০০৮-০৬-২৫ ১১:৩৭)
উদ্ধৃতি | আকতার আহমেদ এর ব্লগ | ২১টি মন্তব্য | ২৩১বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আকতার আহমেদ. Sachalayatan.com can not be held responsible.

কীর্তিনাশা এর ছবি
১ | কীর্তিনাশা | বুধ, ২০০৮-০৬-২৫ ১১:৫৩

[img=auto]Free Smileys & Emoticons at Clipart of.com[/img]

-----------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !


ইশতিয়াক রউফ এর ছবি
২ | ইশতিয়াক রউফ | বুধ, ২০০৮-০৬-২৫ ১২:৪০

যথারীতি...


অনিন্দিতা এর ছবি
৩ | অনিন্দিতা (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৬-২৫ ১২:৪২

সব কিছুর সাথে নতুন করে নামতা শিখি।


নজরুল ইসলাম এর ছবি
৪ | নজরুল ইসলাম | বুধ, ২০০৮-০৬-২৫ ১৪:১৭

পাঁচ দুগুণে দশ
পুরাটাই লস...
______________________________________
পথই আমার পথের আড়াল


খেকশিয়াল এর ছবি
৫ | খেকশিয়াল | বুধ, ২০০৮-০৬-২৫ ১৪:২৬

নামতা গুলি !! গুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


গৌতম এর ছবি
৬ | গৌতম | বুধ, ২০০৮-০৬-২৫ ১৫:০১

হাজার হাজার গুল্লি। না, আপনাক না, নিজের ব্যর্থতাকে। না হলে আজকে আপনি এই ছড়া লিখতেন না।

দেশ স্বাধীন হওয়ার পর ব্যর্থ হওয়ার এক প্রতিযোগিতায় নেমেছি সবাই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক


শেখ জলিল এর ছবি
৭ | শেখ জলিল | বুধ, ২০০৮-০৬-২৫ ১৫:১৪

যথারীতি চমৎকার।


অতন্দ্র প্রহরী এর ছবি
৮ | অতন্দ্র প্রহরী | বুধ, ২০০৮-০৬-২৫ ১৬:৪৮

অসাধারণ! খুবই মজা পেলাম দেঁতো হাসি


অচেনা কেউ এর ছবি
৯ | অচেনা কেউ (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৬-২৫ ১৮:১৩

নামতা শিখি নতুন করে
আকতার ভাইয়ার ছড়া পড়ে
কথায় যেন মুক্তো ঝরে
নতুন ছড়া আসছে কতদিন পরে ?


১০

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১০ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৬-২৫ ১৯:১৯

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍অসাধারণ, আকতার আহমেদ, অসাধারণ!

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পুরোটাই নিখুঁত ভাবে উঠে এসেছে এই নামতায়। লা-জবাব!

আপনার ছড়া লেখার প্রতিভাকে ঘোরতর ঈর্ষা না করে পারছি না মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?


১১

অতিথি লেখক এর ছবি
১১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৬-২৫ ১৯:৩১

লা জবাব, লা জবাব...

জিজ্ঞাসু


১২

স্নিগ্ধা এর ছবি
১২ | স্নিগ্ধা | বুধ, ২০০৮-০৬-২৫ ১৯:৩৫

কি আর বলবো - সেই, যথারীতি ...


১৩

পরিবর্তনশীল এর ছবি
১৩ | পরিবর্তনশীল | বুধ, ২০০৮-০৬-২৫ ১৯:৪৮

অদ্ভূত ছড়া লেখেন আপনি। সত্যিই অদ্ভূত।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


১৪

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১৪ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৬-২৫ ২০:৪৫

দারুণ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১৫

রণদীপম বসু এর ছবি
১৫ | রণদীপম বসু | বুধ, ২০০৮-০৬-২৫ ২০:৪৯

এগারো 'কে এগারো
লুটেপুটে নাওগো সবাই
যেইভাবে যে পারো।

বারো একে বারো
যার যা কথা বলছি সবাই
কী আসে যায় কারো ?


১৬

রণদীপম বসু এর ছবি
১৬ | রণদীপম বসু | বুধ, ২০০৮-০৬-২৫ ২০:৫০

তেরো একে তেরো
কখন হবে বলতে সময়
বেরো এবার বেরো।


১৭

জি.এম.তানিম এর ছবি
১৭ | জি.এম.তানিম | বুধ, ২০০৮-০৬-২৫ ২৩:২৮

আমতা আমতা
পড়ব নামতা টস করে,
শুধু শুধু নাকি
আপনাকে ডাকি বস করে?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।


১৮

ধুসর গোধূলি এর ছবি
১৮ | ধুসর গোধূলি | বিষ্যুদ, ২০০৮-০৬-২৬ ০১:৪২

১৯

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
১৯ | জুলিয়ান সিদ্দিকী | বিষ্যুদ, ২০০৮-০৬-২৬ ০২:১১

হি হি! দেঁতো হাসি
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


২০

অচেনা কেউ এর ছবি
২০ | অচেনা কেউ (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৬-২৬ ০৫:৫০

রণদীপম ভাই আর তানিম ভাইয়ার লেজুর ছড়া দুটোও দারুন লাগল।


২১

আকতার আহমেদ এর ছবি
২১ | আকতার আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৬-২৬ ১২:১৭

সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা !


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন