নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

সেই ছেলেটি (মৃদুল ভাইকে জন্মদিনে)


লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০০:১৮)
ক্যাটেগরী:

রাজাকারের বাচ্চাগুলো যেই না আবার "ছক" করে
একটি ছেলে গর্জে ওঠে ঘৃণার কালো অক্ষরে

যখন গড়ায় রাজনীতির ঐ নোংরা কলুষ জল পথে
সেই ছেলেটি স্বপ্ন দেখায় নতুন দিনের গল্পতে

অধিকারের জন্য যখন ক্ষুদ্ধ জনগণ দেশে
প্রতিবাদের আগুন ঝরায় তখন ছড়ার ছন্দে সে

এই ছেলেটি প্রেরণা পায় লাল সবুজের বুক থেকে
পারবে তাকে রুখতে কে?


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০০:১৮)
উদ্ধৃতি | আকতার আহমেদ এর ব্লগ | ২৪টি মন্তব্য | ২১৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আকতার আহমেদ. Sachalayatan.com can not be held responsible.

রেনেট এর ছবি
১ | রেনেট | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০০:২২

মৃদুল ভাইয়ের জন্মদিনে আকতার ভাইয়ের ছড়া না হলে কেমন একটু অসম্পুর্ণ থেকে যেত!
মৃদুল ভাইকে আবারো জন্মদিনের শুভেচ্ছা, আর আকতার ভাইকে ধন্যবাদ তার সুন্দর ছড়ার জন্য।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
২ | সৈয়দ আখতারুজ্জামান | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০০:২৬

জন্মদিনের শুভেচ্ছায় এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে। সাবাস আকতার ভাই। পাঁচ তারা।


অনিকেত এর ছবি
৩ | অনিকেত | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০০:২৬

যহারীতি আকতার ভাই চমৎকার ছড়া উপহার দিয়েছেন।
আর এই সুযোগে মৃদুল ভাই কে আবারো জন্মদিনের শুভেচ্ছা।


খেকশিয়াল এর ছবি
৪ | খেকশিয়াল | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০০:৩৪

মৃদুলদাকে জন্মদিনের শুভেচ্ছা
আকতার ভাইকে পাঁচ তারা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'


মাহবুব লীলেন এর ছবি
৫ | মাহবুব লীলেন | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০১:২১

মৃদুলের নিজস্ব জন্মদিনে আকতার উঁকি দিয়ে ঝামেলা করে ফেলল...


মৃদুল আহমেদ এর ছবি
৫.১ | মৃদুল আহমেদ | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১১:৩৮

কিছু কিছু ব্যাপারে মানুষ একশোর ওপর দুইশোভাগ নিশ্চিত থাকে।
আমিও সেরকম নিশ্চিত ছিলাম, আপনি এই ছবিটার রিপিটেশান ঘটাবেন আমার বাড্ডে নিয়ে কোনো এক প্রসঙ্গে।
আমার অনুমান সঠিক দেখে আপ্লূত বোধ করছি।
তাহলে লীলেন ভাইকে মাঝেমধ্যে আমি রিড করতে পারি দেঁতো হাসি
জন্মদিনে নিজেকে জন্মদিনের পোশাকে দেখতে পারার আনন্দটাই আলাদা! থ্যাঙ্কু!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


অমিত আহমেদ এর ছবি
৬ | অমিত আহমেদ | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০১:২১

ছড়াটি জব্বর।
মৃদুল ভাইকে দ্বিতীয়বার জন্মদিনের শুভেচ্ছা।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল


অনিন্দিতা এর ছবি
৭ | অনিন্দিতা (যাচাই করা হয়নি) | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০১:৩৫

বাহ্ জব্বর কম্বিনেশন!


স্নিগ্ধা এর ছবি
৮ | স্নিগ্ধা | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০৩:৫৬

শুভ জন্মদিন, মৃদুল!

নাহ্‌, অনেক ভেবে দেখলাম - আক্‌তার আর মৃদুল যুগলবন্দী, তা যে কারণেই হোক - কেন যেন ভয়ংকর ভালো হয়!


১০

পুতুল এর ছবি
৯ | পুতুল | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০৪:২২

হ্যাপী বাড্ডে মৃদুল ভাই!
**********************
কাঁশ বনের বাঘ


১১

ধুসর গোধূলি এর ছবি
১০ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০৫:৩৩

- আরে মৃদুল ভাইয়ের জন্মদিন নাকি? তা জনগণ এই খবর আগে কৈতে হয় না! একটা ছড়া নাহয় লিখে ফেলতাম এই ছড়ার রাজার জন্য! হাসি

ছড়া ছাড়াই ছড়াহীনের তাড়া ছাড়া ছাড়াছাড়া একটা শুভেচ্ছা রইলো মৃদুল ভাই। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


১২

মুশফিকা মুমু এর ছবি
১১ | মুশফিকা মুমু | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০৬:১৪

আবারো বলছি শুভ শুভ জন্মদিন মৃদুল ভাই হাসি
আকতার ভাই দারুন ছড়া হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


১৩

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
১২ | এস এম মাহবুব মুর্শেদ | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০৬:৫৯

মৃদুল ভাইকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


১৪

ভবঘুরে এর ছবি
১৩ | ভবঘুরে [অতিথি] | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০৮:৫৭

শুভ জন্মদিন।


১৫

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৪ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ০৯:৩২

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আকতারই তো সব বলে দিলেন দুর্দান্ত ছড়ায়!
শুভ জন্মদিন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


১৬

কীর্তিনাশা এর ছবি
১৫ | কীর্তিনাশা | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১০:০৮

ধন্যবাদ আকতার ভাই, চমত্কার ছড়ার জন্য।
মৃদুল ভাইকে আবারো শুভেচ্ছা!! হ্যাপি হ্যাপি বাড্ডে!!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


১৭

তারেক এর ছবি
১৬ | তারেক | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১০:১৫

প্রিয় মানুষ মৃদুল ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।
ছড়া চরম বৈপ্লবিক হইছে চোখ টিপি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৮

মৃদুল আহমেদ এর ছবি
১৭ | মৃদুল আহমেদ | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১০:৫৮

আকতারের এই ছড়া আমার জন্য সম্পদ।
আকতার তার ইজেলে যে বিপ্লবীর ছবি এঁকেছে, সেই বিপ্লবীর মতো একজনই তো আমি হতে চাই!
ধন্যবাদ আকতার! ধন্যবাদ পথ দেখিয়ে দেয়ার জন্য!
যারা নতুন করে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের আবারও ধন্যবাদ!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


১৯

কনফুসিয়াস এর ছবি
১৮ | কনফুসিয়াস | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১২:২০

ফট্টাস ছড়া।
শুভ জন্মদিন মৃদুল আহমেদ।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


২০

দৃশা এর ছবি
১৯ | দৃশা | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১২:২২

মৃদুল ভাইরে তো শুভেচ্ছা জানায়ই দিছি... মাগার আপনার ছড়া যে কতটা তোফা হইছে এখন জানায়ে গেলাম।
---------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।


২১

অছ্যুৎ বলাই এর ছবি
২০ | অছ্যুৎ বলাই | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৪:৩৬

মৃদুল ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। সুখে কাটুক সারাটা জীবন।


২২

স্বপ্নাহত এর ছবি
২১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৬:২৭

আপনে মিয়া... থাক, মৃদুল ভাইয়ের জন্মদিন দেইখা কিছু কইলাম না ।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


২৩

নজরুল ইসলাম এর ছবি
২২ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ১৬:৩০

হ... চোরায় চোরায় মাসতুতো ভাই...
আর ছড়াকারে ছড়াকারে কি ভাই?

দুইজনরেই অভিনন্দন।
______________________________________
পথই আমার পথের আড়াল


২৪

অতন্দ্র প্রহরী এর ছবি
২৩ | অতন্দ্র প্রহরী | মঙ্গল, ২০০৮-০৮-১৯ ২১:১০

শুভ জন্মদিন।
ফাট্টাফাট্টি একটা ছড়া! হাসি


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন