বাংলা স্পেলচেকারের কাজ আরো খানিকটা এগিয়েছে।
দেখবেন নাকি টেস্ট করে? (এইভাবে কয়েকশবার টেস্টের পোস্ট আসতে পারে, মার্জনা করিবেন, পরিবার আর অফিস করে আর কতোই সময় পাওয়া যায় বলুন?)
যেটুকু অগ্রগতি:
১. সম্ভাব্য শুদ্ধ শব্দের তালিকা (দুর্বল)
২. ভুল-শুদ্ধ নির্ধারনে বিভক্তি/অনুসর্গকে বিবেচনা করে (দুর্বল)
৩. ইন্টারফেস খানিকটা উন্নত হয়েছে
যেটুকু বাকি:
১. শব্দভাণ্ডারের করুন দশা, প্রমিত শব্দতালিকা ঢুকানো জরুরী
২. ব্যবহারকারীদের শব্দযোজন করতে পারার সুবিধা। এটা হলে যৌথ প্রয়াসে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হবে। তবে এর জন্য শব্দ ব্যবস্থাপনার দরকার। হয়ে যাবে, দেরী নাই ![]()
৩. ওয়েবে ভালোভাবে হোস্ট করা, এখনও গিরিঙ্গিপনা করে সার্ভিস চালানো হচ্ছে ![]()
মন্তব্য
আমাকে চিঠি দেবেন বলে হুমকি দিয়েছিলেন বটে, কিন্তু কোথায় কী!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নীচের বক্সে স্পেল চেক করুন
এই নীচটা কিন্তু নিচ হবে
নীচ= ক্ষুদ্র/তুচ্ছ (নীচু জাত)
বাংলা সিনেমার সংলাপ: "ছি! ছি! তুমি এতো নীচ!"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- নীচু জাত যদি নিম্ন জাত হয় তাহলে,
নিম্ন মানে নিচ হবে না কেনো?
সেক্ষেত্রে নীচের বাক্সে (নিম্নের বাক্সে) যাচাই করুন হলে অসুবিধা আছে ব্যকরণগত? জানতে চাই।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খাইছে! আমাকে কি বানান-বিশারদ ভেবে বসলেন নাকি?
আমি তো হরদম বানান ভুল করি, কনফিউজ করি!
যাই হোক, আপনার আর ধুগোধূলি-র প্রশ্নের উত্তর খুঁজতে সংসদ সমার্থশব্দকোষ নামের অভিধান ঘেঁটে যা পেলাম:
নিচ এবং নীচ - আলাদা দুটো শব্দ।
নিচ-এর সমার্থক হিসেবে আছে নিম্ন, অধঃ, অনুচ্চ।
আর নীচ-এর সমার্থকশব্দগুলো হচ্ছে হীন, অধম, পতিত; সংকীর্ণমনা; খারাপ।
কিন্তু ভাষা যেহেতু সতত মুহিব (পরিবর্তনশীল), তাই অভিধানে উল্লেখিত অনেক শব্দ প্রশ্নবিদ্ধ হতেই পারে। তবে আলোচ্য শব্দদুটোর ক্ষেত্রে উপরোক্ত ভিন্নতা এখনও মেনে চলা হয় বলেই জানি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- অই মিয়া, অই- ধুগোধূলি কি? হে, ধুগোধূলি কি???
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
একগাদা হিংসা দেওয়া থাকলো !!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- মামা (শ্বশুর), ব্লেণ্ডিং-এর সময় বীচি কী করো?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চ্যাতেন ক্যান?
আমার নিকটারেও বদলায়া ফালান। এই যেমন সং-এ-সন্ন্যাসী টাইপ একটা কিছু
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- ধুরো মিয়া, আপনে তো অলরেডি নিজের নামের বারোটা বাজাইয়াই রাখছেন। আমার জন্য কিছু রাখছেন বাকি?
এইবার আমারে কন, নীচু জাত = নিম্ন জাত হয় কিনা।
আমি খুব সম্ভবত দেখেছি, ধাঙড়দের নিম্নজাত বলে চালিয়ে দিতে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার ধারণা, নিম্ন জাত সঠিক, নিচু জাত, খুব সম্ভব, ভুল।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- জাতের বেলায় নিচু বেঠিক হোক, কিন্তু নিম্নের বেলায় তো নিচ সঠিক!
ব্যাপারটা কি ত্যানাপ্যাচানোর পর্যায়ে চলে যাচ্ছে?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনি ঠিকই বুঝেছেন। উদাহরণ দ্যাখেন:
আমাদের নিচতলায় এক নীচ চরিত্রের লোক বাস থাকে।
মানে নিচ হলো স্থানসূচক, আর নীচ - চরিত্র বা গুণসূচক (মানে দোষসূচক
)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- শুক্রিয়া।
এইবার একটু বদনার কথা বলি?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার আগের মন্তব্যে
... বাস থাকে না বাস করে।
ভেম হইয়া গেছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- হের লাইগাই তো কইতে চাইলাম অশ্লীল
সিম্বলিক শটে মারলাম "বদনা"।
বাঁশ আবার থাকে কেমনে একজন লোকের সাথে, আপনেই কন?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দেখলাম। খুব ভাল তো অবশ্যই! তবে নি:শ্চয়ই আরো অনেক কাজ বাকী রয়েছে।
আন্তরিকভাবে সাফল্য কামনা করি..।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
জুবায়ের ভাই বেশ কয়েকদিন আগে একটি পোস্টে বলেছিলেন, কাট, পেস্ট আর এডিটের তিনটি চমৎকার বাংলা তিনি বার করেছিলেন, "কাটুন", "সাঁটুন" আর "ছাঁটুন"। আমার মনে হয় এই বানানযাচাইয়ের চমৎকার টুলটাতে এই শব্দগুলোর প্রয়োগ হতে পারে।
"স্পেলচেক করুন" এর পরিবর্তে "বানান যাচাই করুন" যোগ করলে কেমন হয়?
হাঁটুপানির জলদস্যু
বুকে BOOK রেখে | বরাহশিকার ♪♫ | কালাইডোস্কোপ
"বাংলদেশ অমার মাত্রিভুমি" এই বাক্যে খালি বাংলাদেশ বানানে ভুল ধরল।
আমার/অমর শব্দের সম্ভাব্য ভুল হিসেবে অমার ঢুকিয়ে দেওয়া যায় না? ইউজারের কাছ থেকে বেটা লেভেলে এই অপশন দিলে ভালোই হয় বোধহয়। এক্সেপশন হিসেবে ভুল বানানগুলো তথ্যভান্ডারে যোগ হলে এরর চেকিংয়ে কি কাজে আসতো? কিছু এক্সেপশন এরর চেকিং এ অ্যালগরিদম ওভারলুক করলেও সেটা এই ভুল শব্দের ডেটাবেইজ থেকে ক্রস চেক করা যেতো।
আর নতুন সঠিক শব্দ যোগ করার একটা টুল থাকলে ভালো হয়। তাহলে আমরা প্রতিবার কিছু কিছু শব্দ এখনই ডেটাবেইজে যোগ করে আসতে পারি।
আমি মাতৃভূমি, অমর/আমার এইগুলো দিয়ে আসতে চাইছিলাম। কিন্তু অপশন পেলাম না।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
নীচ এবং নিচ
দুটো শব্দই নিম্ন এর চলতি রূপ। ক্ষুদ্র এবং ডাউন (উপরে বিপরীত) দুটো অর্থেই নিম্ন ব্যবহার হতো (সাধু ভাষায়)
নিম্নে তাকাও= নিচে তাকাও
নিম্ন জাত= নিচু জাত
কিন্তু চলতি বানানে নীচ এবং নিচ নিম্ন-র দুই ক্যাটাগরির অর্থ ধারণ করে দুটো আলাদা শব্দ হয়ে গেছে
চলতি বাংলায়
নিচ= ডাউন (উপরের বিপরীত)
নীচ= ক্ষুদ্র/হীন
একটু ঝামেলা মনে হচ্ছে
এটা আমার নেটের কারণে নাকি স্পেল চেকারের কারণে বুঝতে পারছি না
বানান ঠিক করতে দিলে পুরোট টেক্সট এর ভুল বানানগুলো একসাথে মার্ক করে দেখায়
এর পরে মার্ক করা কোনো শব্দে ক্লিক করলেই শুধু সাজেশন অপশ আসে
কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে প্রথম থেকে একটা একটা শব্দ ধরে ধরে যাবে। যেটাতে ভুল পাবে সেটাতে অটোমেটিক্যালি সাজেশন দেবে। ঠিকঠাক করার পরে অটোমেটিক্যালি পরের ভুল শব্দে চলে যাবে
০২
ভুল শব্দ চিহ্নিত করো নামে একটা আলাদা অপশন থাকতে পারে
যেটাতে ক্লিক করলে পুরো টেক্সেট এর সবগুলো ভুল শব্দ মার্ক করে দেখাবে।
০৩
সাজেশন অপশনে গিয়ে দেখলাম লিস্টের বাইরে কিছু টাইপ করা যাচ্ছে না
কিন্তু যদি লিস্টের বাইরে নতুন টাইপের অপশন না থাকে তাহলে নাম -টাম জাতীয় বানান সংশোধনের ক্ষেত্রে প্রব্লেম হবে
০৪
অপশনের নাম হিসেবে পুরো বাক্য ব্যবহার না করে শুধু কী ওয়ার্ড যেমন-
উপেক্ষা
সব উপেক্ষা
বদল
সব বদল
এরকম শব্দ কী ওয়ার্ড ইউজ করলে দেখতে ভালো লাগবে
সুপ্পার্ব!!!!!!
আপনাকে দিয়াই হবে!!!
(বিপ্লব)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
চেক করছি । ৬০% পাশ করছে ।
জিনিষ দাড়াইতেছে বটে একখান ।
দারুণ ব্যাপার!
পরীক্ষার্থে নির্দিষ্ট বক্সে ভুলভাল মিশিয়ে আমি এই লেখাটুকু সেঁটে দিলাম :
'আমাদের অরূপ ভাই এটা বানান যাচাইয়ের যন্ত্র বানিয়েছেন। সেটার কতদূর কী হলো তা পরিক্ষা করতে একটা নমুনা পোস্ট দিয়েছেন। দেখি তো কমন হলো জিনিসটা।'
তারপর 'বানান যাচাই করুন'এ ক্লিক করলে দেখানো হলো ৫টি ভুল। কী কী ? 'যাচাইয়ের', 'হলো', 'পরিক্ষা', 'কমন', ও 'হলো'।
'যাচাইয়ের'-এ ক্লিক করলাম, কোনোই সুপারিশ করল না। 'হলো'তে ক্লিক করলে অনেক শব্দ দেখালো। ওর মধ্যে সম্ভাব্য শুদ্ধ হলো 'হল'। কিন্তু বাংলা একাডেমীর বানান অভিধান মতে, এটা ঠিক নয়। 'হলো'ই শুদ্ধ। 'পরিক্ষা'য় ক্লিক করলে 'পরীক্ষা' পাওয়া গেল। 'কমন'-এ অনেক শব্দের মধ্যে 'কেমন'ও দেখালো। 'হলো'তে আবারও আগের মতোই হলো। কিন্তু 'এটা'কে ভুল ধরল না। যেহেতু এটা একটা শুদ্ধ শব্দ, কাজেই না ধরবারই কথা। কিন্তু বাক্যের উপর যদি এ যন্ত্রের খবরদারি না থাকে, তাহলে এ ধরনের কিছু ভুল তো থেকেই যাবে মনে হচ্ছে। এর নিয়ন্ত্রণটা সে নাগাদ বিস্তৃত করা গেলে ভালো হতো।
একটা সমস্যার কথা বলি-- সম্ভাব্য শব্দের তালিকার প্রথম শব্দটিতে কারসর নিয়ে ক্লিক করলে দুর্বল চোখও পড়তে পারে এমন সাইজে উপরে শব্দটা দেখায়। কিন্তু কীবোর্ডে বটম অ্যারো প্রেস করলে প্রতিবারই কারসর নিচে নামে, কিন্তু সঙ্গে সঙ্গে উপরে প্রদর্শিত শব্দটি বদলায় না। এজন্য প্রতিটা শব্দের উপরে আলাদাভাবে ক্লিক করে পছন্দের শব্দটি খুঁজে পেতে হয়। এ সমস্যা দূর করা যায় কি না দেখবেন আশা করি।
.............................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
..................................................................................
তোমার কাছে পৌঁছার একটাই পথ থাকা মানে হলো তোমারও বিকল্প আছে এই ধরাধামে
নতুন মন্তব্য করুন