কম্পিউটারের দুনিয়ায় অ্যাপল সব সময়ই সাড়া তুলেছে। সবাই যখন সফ্টওয়্যার আর হার্ডওয়্যার নিয়ে ব্যস্ত অ্যাপল তখন সম্ভাবনাকে আরো উঁচুতে ঠেলে দিয়েছে। কাটখোট্টা একটা যন্ত্রে কতোটা সৃজনশীলতা, শৈল্পিকতা আর প্রযুক্তিগত উৎকর্ষ আনা যায় তা যে কোন অ্যাপল ব্যবহার করলেই বোঝা যায়। প্রথাগত সব ভেঙ্গে একদম আনকোরা কিছু দেওয়াতে এদের জুড়ি মেলা আসলেই ভার! আর এই ধারাটা অব্যাহত ছিল তাদের প্রচারনার সেই শুরু থেকে।
১৯৮৪ সালের ম্যাকিনটশের বিজ্ঞাপনটা স্মরনীয়। জর্জ অরওয়েলের একটা ক্লাসিক উপন্যাস ছিল ১৯৮৪ নামে। অ্যাপলের সেসময়কার সবচে' বড় প্রতিদ্বন্ধী IBM। IBMকে ওরা বলতো বিগ ব্রাদার। আকারে প্রকারে বিগ ব্রাদার নামটা যুতসই ছিল। ৮৪তে যখন নতুন ম্যাকিনটোশ বের হবে তখন অরওয়েলের বই থেকে সর্বনিয়ন্তা "বিগ ব্রাদার" এর কাহিনীটা ব্যবহার করা হল অ্যাডে, যেন ছোট্ট অ্যাপল ভেঙ্গেচুরে দেবে "বিগ্র ব্রাদার" IBM এর সাম্রাজ্য! এই বিজ্ঞাপনের নির্মাতা ছিলেন এখনকার বিখ্যাত ডিরেক্টর রিডলী স্কট। শেষমেষ যেটা হল তা একটা মাস্টারপিস্!
দেখুন ইউটিউবে (বিশদ জানতে পড়ুন এখানে)
স্ট্যানলি কুবরিকের বিখ্যাত ছবি "২০০১: স্পেস ওডিসি"। ১৯৯৯ সালে সবাই যখন ভাবছে Y2K বাগের ফলে কি সব ঝামেলা হবে তখন প্রচারিত হল এই অ্যাডটি। অ্যাডের প্রধান চরিত্র HAL2000, কুবরিকের কাহিনীর খ্যাতনামা সেই কথা বলা কম্পিউটার!
বিজ্ঞাপনে HAL2000 কি বললো দেখুন ইউটিউবের সৌজন্য:
২০০৬-এ এসে অ্যাপল উপহার দিল তাদের সবচে' জনপ্রিয় বিজ্ঞাপনের ক্যাম্পেইন সিরিজ, ম্যাক ভার্সেস পিসি (বিশদ পড়ুন এখান থেকে)
২০০৬ থেকে এখন পর্যন্ত অর্ধশত-এরও বেশী থিম নিয়ে তৈরি হয়েছে এই ছোট ছোট বিজ্ঞাপন গুলো। আর সবকিছু আবর্তিত হয়েছে ম্যাক আর পিসিকে নিয়ে। ম্যাক জিন্স টি শার্ট পড়া সুদর্শন যুবক, আর পিসি হলেন সুটেট-বুটেড সিরিয়াস ভদ্রলোক (খানিকটা বিলগেটসের মতো দেখতে)।
মজাদার এই অ্যাডগুলো সব জমা আছে এই ঠিকানায়
আপনারদের জন্য তুলে দিলাম ইউটিউব থেকে কয়েকটা..
সিরিজের প্রথম বিজ্ঞাপন (ভাইরাস ঝঞ্ঝাট!)
হোম মুভি (সুপার মডেল জিসেল বুনশেনের সাথে)
একসাথে ১৫টা!
রোয়ান অ্যাটকিনসন (মি. বিন) এর সাথে
নো ভিস্তা!
গো ভিস্তা!
ভিস্তার জন্য শান্তি!
ভিস্তা ব্লুজ!
ভিস্তার সিকিউরিটি!
সাউথপার্ক ভার্সন!
প্যারোডি! Play Station III ভার্সেস Nintendo Wii
মন্তব্য
ধুত্তোরিক্কা, পোস্ট দেইখাই মিজাজ খারাপ হইয়া গেল। এপেলের এড নিয়ে একটা পোস্ট অনেকদিন ধরে মনেমনে রেডী করছিলাম। সেটা মূলত ম্যাক ভার্সেস পিসির যে গ্লকালাইজ (গ্লোবালি লোকালাইজড) ক্যাম্পেইন সেটা নিয়ে। অন্য কেউ দেবার আগেই জাপানী আর বিটিশ দিয়ে দিলাম
_________________________________
| সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ উড়াধুড়া ব্লগ পড়া বিপজ্জনক। | বাংলা ব্লগস্ফিয়ার
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
এইটা বেশ হইছে।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
- ম্যাক এ বাংলা কনফিগার করার সিস্টেম কী?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পোস্টো বেশ রসালো হয়েছে !!!
--------------------------------------------------------

পছন্দের পোষ্টে যুক্ত করলাম। উদ্দেশ্য, এত্তগুলো মজার এড একসাথে দেখা যাবে হাতের কাছে থাকলো! এমনিতেই আমি ম্যাক ইউসার, বাংলা লেখার জন্য (ফোনেটিকে) পিচিতে বসতে হয়, আর বাংলা সংবাদপত্র পড়তে। ম্যাকে বাংলা দেখতে (একমাত্র বিডি নিউজটা দেখা যায়) ও লিখতে (ফোনেটিকে) কি কোন উপায় আছে? থাকলে একটু জানাবেন প্লিজ।
অনেক ধন্যবাদ পুরো সিরিজটা এখানে তুলে দেয়ার জন্য। আই জাস্ট লাভ ম্যাক...হা হা হা। এতো সেক্সী মেশিন আর দ্বিতীয় কিছু হতে পারে কিনা আমার জানা নাই।
মজাক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বেশিরভাগ অ্যাডই ইউটিউবের কল্যাণে আগে দেখে ফেলেছি। ম্যাকবুক কেনার পয়সা হওয়া মাত্রই একটা কিনে ফেলার ধান্ধায় আছি।
কী ব্লগার? ডরাইলা?
এইগুলোর সাথে আমার পরিচয় অন্য এক সূত্রে। খ্রীষ্টান বনাম খ্রীষ্টের অনুগামীদের নিয়ে ... তারো কয়েকটা নমুনা দিলাম -
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
বেশ কয়েকটি আগেই দেখা হয়েছিল। পোস্টের সৌজন্যে আবার দেখলাম। ধন্যবাদ।
মজা
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
...সিটিসেল এর এডগুলো মনে হচ্ছে এপল থেকে আইডিয়া কপি করা!! (মোটা করপোরেট গাই আর কুল ইয়ং গাই)
নতুন মন্তব্য করুন