নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব-eসব ব-eনতুন ব-e ›

কবিতা-০২


লিখেছেন ? (যাচাই করা হয়নি) (তারিখ: বুধ, ২০০৭-১০-০৩ ০৮:০৯)
ক্যাটেগরী:

জন্ম শুদ্ধ হও মাটি অগ্নিকোণে মাথা রাখি বর্ণমালায়
নিশুতি প্রপাতে নিয়মবদ্ধ ধনুক রুখে দাঁড়ায়
নীল প্রদীপে এ জন্ম ছোঁয়াবো, উর্দ্ধঅধঃ বিস্তৃত হও অগ্নিকোণে-
গার্হস্থ রৌদ্রছায়ায় স্থানরতা ভাসে পদ্মস্বরূপে
বিচ্ছুরিত আলোয় ক্ষয়শীল মিশে আছি পাদমূলে,
বাঁশি বাজে দিগন্ত চূড়োয়, শেষ জর্জরিত সকাল প্রক্ষিপ্ত
আকাশে আকাশে
স্বেচ্ছা-বিনাশে পাপমোচন করে যাই জন্মে জন্মে,
ব্যথাতুর নীলিমাশোভা
একদিন শৈশবে ফিরে যেতে ফিরে আসি ব্যপ্ত অনাহারে
বিষ-সংসার ফেনায়িত মধ্যরাতে গেলাশে গেলাশে
আর কতো খাবো মর্মর নিশীথ; ধাতব নীহারিকা
কতোটা ধরে রাখে প্রতিচ্ছবি পৃথিবীর সেই সমাধানে
অনন্ত খননকার্য সর্বদা নমিত রাজ্যসীমায়, নবজাতক-নমস্কার
রঙে রঙে ভাসমান তটভূমে, আলোছায়া বাসঘরে
বিদায় নিয়ে চলে যাই শেষ মানবিক সূর্যোদয়ে
এরপর সকল পিষ্টতায় কেবলি নৃত্যভঙ্গিমা জাগে-
এ জন্ম মিথ্যে, সত্যমুকুট ছাড়া একদিনও বাঁচবো না আর
পাপিষ্ঠ পূণ্যপটে রেখে যাই শেষ অহংকার।

১৯৮১


লিখেছেন ? (যাচাই করা হয়নি) (তারিখ: বুধ, ২০০৭-১০-০৩ ০৮:০৯)
উদ্ধৃতি | প্রিন্টযোগ্য ভার্সন | ১৩৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, ? (যাচাই করা হয়নি). Sachalayatan.com can not be held responsible.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন