নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

সবকিছু নষ্টদের অধিকারে যাবার আগে


লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: সোম, ২০০৮-০৭-১৪ ০৫:০১)
ক্যাটেগরী:

( অরূপ কামাল ও হাসান মোরশেদ - প্রিয় দুই ব্লগার কে )

সূতো নিয়ে আমি খেলতে ভালোবাসি খুব
কিংবা আলপিন নিয়েও খেলার অভ্যেস
আমার দীর্ঘদিনের। সূতো ছেড়ে ঘুড়ি উড়াতে
উড়াতে আমি জেনে গেছি , হাওয়াও কখনো
বৈরী হয়। গণিকা ভোরের কাছে বিসর্জন দিয়ে
যাবতীয় নীতিমালা আমাদের রক্ষকরা জাবর
কাটে ,স্বার্থ পরম্পরায় আমার ভাসি মহাকালের
অশ্রুমাতৃকায়।তবু ভেঙে পড়ে না আমাদের বাহু।

আলপিন নিয়ে খেলতে গিয়েই আমি জেনে
গেছি , পাঁজরের বামপাশে যেসব কর্কট রাতের
রাহুবাস , তা কেবলই সাময়িক। উত্তর প্রজন্ম
আর তাদের সড়কের ধারে সবুজ প্রশ্বাসগুলো
ছড়িয়ে যেতে যেতে আমি শুধুই দেখেছি , সেই
সব মানুষের মুখ , যারা ছাইরঙা গ্রেনেডের
পিন খুলে দাঁড়াবার অপেক্ষায় । সবকিছু নষ্টদের
অধিকারে যাবার আগে ,এই বাংলায়,এই বদ্বীপে।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: সোম, ২০০৮-০৭-১৪ ০৫:০১)
উদ্ধৃতি | ফকির ইলিয়াস এর ব্লগ | ৬টি মন্তব্য | ১২৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, ফকির ইলিয়াস. Sachalayatan.com can not be held responsible.

হাসান মোরশেদ এর ছবি
১ | হাসান মোরশেদ | সোম, ২০০৮-০৭-১৪ ০৬:৩৫

'বড় পাপ হে'
কৃতজ্ঞতা কবি ফকির ইলিয়াস ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;


নিঝুম এর ছবি
২ | নিঝুম | সোম, ২০০৮-০৭-১৪ ১০:০১

উত্তর প্রজন্ম
আর তাদের সড়কের ধারে সবুজ প্রশ্বাসগুলো
ছড়িয়ে যেতে যেতে আমি শুধুই দেখেছি , সেই
সব মানুষের মুখ , যারা ছাইরঙা গ্রেনেডের
পিন খুলে দাঁড়াবার অপেক্ষায় । সবকিছু নষ্টদের
অধিকারে যাবার আগে ,এই বাংলায়,এই বদ্বীপে।

আশায় ... আশায়...

---------------------------------------------------------
তাই ওই বৃদ্ধ মুক্তিযোদ্ধা পথ হাতড়ে বেড়াবেন। যাবেন ভুল সম্মেলনে, ভুল জমায়েতে, ঘুরবেন পত্রিকা অফিসে। চায়ের দোকানে হঠাত ক্ষেপে উঠে চিতকার করবেন। বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?


শেখ জলিল এর ছবি
৩ | শেখ জলিল | সোম, ২০০৮-০৭-১৪ ১০:২৯

উদ্ধৃতি
গণিকা ভোরের কাছে বিসর্জন দিয়ে
যাবতীয় নীতিমালা আমাদের রক্ষকরা জাবর
কাটে ,স্বার্থ পরম্পরায় আমার ভাসি মহাকালের
অশ্রুমাতৃকায়।তবু ভেঙে পড়ে না আমাদের বাহু।
...দারুণ প্রত্যয়। অভিবাদন হে কবি।


ফারুক ওয়াসিফ এর ছবি
৪ | ফারুক ওয়াসিফ | সোম, ২০০৮-০৭-১৪ ১৫:২৬

ভাল কবিতা, কিন্তু এনটিভি সাময়িকীতে শোনা সেই কবিতাটা আর পড়া হলো না। নাকি দিয়েছেন এখানে কিন্তু দেখিনি?


ফকির ইলিয়াস এর ছবি
৪.১ | ফকির ইলিয়াস | সোম, ২০০৮-০৭-১৪ ২১:৩৩

ধন্যবাদ সবাইকে।

@ ফারুক ওয়াসিফ ----
পড়ুন প্লিজ ----http://sachalayatan.com/f_elias/11277


মুজিব মেহদী এর ছবি
৫ | মুজিব মেহদী | মঙ্গল, ২০০৮-০৭-১৫ ০১:৪৮

দারুণ এই কবিতাটার ভিতরগত উত্তাপ।

................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন