Warning: Invalid argument supplied for foreach() in _fb_social_comments_seo_view() (line 304 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/fb_social/plugins/fb_plugin/comments.inc).

নাম নেই

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শুক্র, ২৯/০৬/২০১২ - ৪:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেশ উন্মুল হয়ে আছি
সিক্ত পলিমাটি কখন যে ধুলোকণা হয়ে গ্যাছে, কে জানে।

এইরূপ একটা বিবর্তন বুঝি সংগত ছিলো,
উনিশশো উননব্বই কুড়ে খায় গোড়া থেকে
ভবিষ্যতও নির্বাক, স্বপ্ন-হীন-ঠিকানা-বিহীন – ভবঘুরে,
সময় ভারী সর্বনাশী, তান্ডব ঝড়ে আলুথালু,
শুধু এক অজানা বিবমিষা বেড়ে ওঠে -

আর আমাদের বাগান, শেকড় থেকে কেবলই দূরে সরে যায়।


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

অনেকদিন পর কবি হাসি

আর আমাদের বাগান, শেকড় থেকে কেবলই দূরে সরে যায়।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ফকির লালন এর ছবি

তা ঠিক, বহুদিন পর।।।।।।।।

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_________________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
_________________________________
।। রিসার্চ ইন্টারফেস ।।

ফকির লালন এর ছবি

ধন‌্যবাদ।

প্রদীপ্তময় সাহা এর ছবি

শেষ লাইনটা অসাধারণ।

পরপর তিনবার পড়লাম আপনার কবিতাটা।
খুব ভাল। হাততালি

ফকির লালন এর ছবি

ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন‌্যবাদ।

ক্রেসিডা এর ছবি

"আর আমাদের বাগান, শেকড় থেকে কেবলই দূরে সরে যায়।"

দারুন বলেছেন। গুরু গুরু

ভালো থাকা হোক।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

ফকির লালন এর ছবি

ধন্যবাদ, ভালো থাকুন।

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

ফকির লালন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নজরুল ইসলাম এর ছবি

সচলায়তনের নীড়পাতায় পর পর দু'টো অসাধারণ কবিতা পড়লাম...

______________________________________
পথই আমার পথের আড়াল

ফকির লালন এর ছবি

ধন‌্যবাদ নজরুল ভাই।

অরফিয়াস এর ছবি

হাততালি

অনেকদিন পরে আপনার লেখা পড়লাম।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ফকির লালন এর ছবি

সাইটে ঢোকা হয়না নিয়মিত। ভালো থাকুন।

অতিথি লেখক এর ছবি

আর আমাদের বাগান, শেকড় থেকে কেবলই দূরে সরে যায়।

- হাততালি

কড়িকাঠুরে

ফকির লালন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতন্দ্র প্রহরী এর ছবি

শেষ লাইনটা খুব ছুঁয়ে গেল।

ফকির লালন এর ছবি

ধন‌্যবাদ।

তাসনীম এর ছবি

আর আমাদের বাগান, শেকড় থেকে কেবলই দূরে সরে যায় - এই লাইনটা মনে থাকবে অনেক অনেক দিন।

চমৎকার একটা কবিতা পড়লাম।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

ফকির লালন এর ছবি

ধন‌্যবাদ। ভালো লাগলো জেনে ভালো লাগলো। ভালো থাকুন।

তাপস শর্মা এর ছবি

অনেক অঙ্ক জটিল হয়, জীবনের অঙ্ক। আর অঙ্ক মিলেনা বলেই - '' আর আমাদের বাগান, শেকড় থেকে কেবলই দূরে সরে যায়।'' ......

চমৎকার লাগল।

ফকির লালন এর ছবি

সরে যায়তো বটেই। কেন যায় বোঝার চেষটা করে যাই।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

উনিশশো উননব্বই কুড়ে খায় গোড়া থেকে
ভবিষ্যতও নির্বাক, স্বপ্ন-হীন-ঠিকানা-বিহীন – ভবঘুরে

- এটা কী বল্‌লেন বস্‌! এই সংখ্যাটা আমাদের মাথায় গেঁথে আছে। সেটা আপনার মাথায় এলো কী করে? আর তিন শব্দে ভবিষ্যতের যে সংজ্ঞা নির্ধারণ করে দিলেন এটার সত্যতা অস্বীকার করার উপায় নেই, শুধু হজম করতে কষ্ট হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফকির লালন এর ছবি

সেই সাল আমারো মাথায় গেথে আছে। আমাদেরি সময় যে।

জি.এম.তানিম এর ছবি

গুরু গুরু

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ জেনে ভালো লাগল।

সিহাব সুমন

তানিম এহসান এর ছবি

চলুক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

অতিথি লেখক এর ছবি

সময় ভারী সর্বনাশী, তান্ডব ঝড়ে আলুথালু,

ভালো লাগলো।

রাশেদুল ইসলাম ফরহাদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।