| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
মুক্তিযোদ্ধা সঞ্জু সিসিইউতে, ক্ষমা চেয়েছেন হাসপাতাল কর্তপক্ষ
৪দিন অবহেলার পর অবশেষে জাতীয় হৃদরোগ হাসপাতালে একটি বেড পেয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপেজলার মুক্তিযোদ্ধা অনিসুল হক সঞ্জু বীরপ্রতিক-দৈনিক আমাদের সময়,২১ এপ্রিল ২০০৮।
ওরা যায়
গাড়িতে তোমার পতাকা সঞ্জু
তুমি দেখো...
হাসপাতালের করিডোরে তোমাকে মাড়িয়ে
ওরা হাঁটে
যেনো তুমি অতীতের পরিত্যাক্ত ন্যাপকিন
ওরা হাসে
আর উপহাসের দূর্গন্ধে তুমি বাকহীন দেয়ালের ফাটল
যেনো বিচূর্ণ মানচিত্র
আমরা প্রকাশ্যদিবালোকে নির্বিকার
ওরা উল্লাসধ্বনি দেয়
অবাক ইতিহাস তুমি চোখের ঝাপসায় দেখো
বিকৃত বাংলাদেশ....
২১/০৪/০৮
মহাখালি,ঢাকা
১
ঠিকাছে।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...