Warning: Invalid argument supplied for foreach() in _fb_social_comments_seo_view() (line 304 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/fb_social/plugins/fb_plugin/comments.inc).

গ্রুপস্টাডি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৭/০৭/২০১২ - ১২:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গ্রুপস্টাডি
অন্ধ ছিলাম আমরা;
প্রথমে বর্ণ পরিচয়,
অতঃপর শব্দ পরিচয়
অমনি অসতর্ক শব্দ গুলো উড়তে লাগল সাদা-কালো মেঘদের ছুয়ে ছুয়ে
সিমফুল ঠোট গুজে নেমে এল নতুন বউয়ের মত রোদ।

আমরা গন্ধ শিখলাম;
নিকষ কালো রাত্রির টাটকা গন্ধ
মিটিমিটি জ্বলা জোনাকি পোকার গন্ধ
আর উদাসীন, চিৎ হয়ে শুয়ে থাকা মৃতপ্রায় নদীটির গন্ধ ।
আমরা গন্ধ শিখলাম;
ঘোর হয়ে ওঠা ঘামে ভেজা খোলা শরীরের গন্ধ।

আমরা পাপী হলাম
বিষের পুকুরে অবিরাম ডুবে যেতে যেতে..................
আমাদের ঠোটে ঈশ্বর এঁকে দিল কলঙ্কের উল্কি মালা

আমরা শিখলাম, পৃথিবীর শিরায় শিরায় কত বিচ্চ্ছিরি ধূলো।
------------------------------------------------------------------------------------------------------------------- রাজকুমার ১৯৮৮


মন্তব্য

ক্রেসিডা এর ছবি

"নতুন বউয়ের মতো রোদ" .. অসাম.. দারুন রূপক!!

এক কথায় ফাটাফাটি! অসম্ভব ভালো লাগলো।

চলুক

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অতিথি লেখক এর ছবি

দর্শক জীবন কাটছে বেশ শিলপাথর চোখে
বৃক্ষরাও নীরব দর্মক
রাত্রির আগুন দর্শক ক্ষুধার্ত জোনাকির পাড়া। হাসি
----------------------------------------------------রাজকুমার

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালো লেগেছে।

অতিথি লেখক এর ছবি

হাসি হাসি

আশরাফুল কবীর এর ছবি

#খুব ভালো লিখেছেন, অসাধারন! এগিয়ে চলুন বাঘের বাচ্চা

অতন্দ্র প্রহরী এর ছবি

বেশ ভালো লাগল।

অতিথি লেখক এর ছবি

হাসি

অতিথি লেখক এর ছবি

চলুক

পথিক পরাণ

মৃত্যুময় ঈষৎ এর ছবি

তৃতীয় স্তবকে একটু তালপতন মনে হল। বাদ বাকী খুব ভালো লেগেছে চলুক কিপ রাইটিং


_____________________
Give Her Freedom!

কড়িকাঠুরে এর ছবি

দারুণ!!!

অতিথি লেখক এর ছবি

দারুণ ভাল লাগল কিবতাটা।

bidhubhushan

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_________________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
_________________________________
।। রিসার্চ ইন্টারফেস ।।

অমি_বন্যা এর ছবি

অনেক ভালো লাগলো ।

আমরা শিখলাম , পৃথিবীর শিরায় শিরায় কত বিচ্ছিরি ধুলো । চলুক

চালিয়ে যান ।

অতিথি লেখক এর ছবি

অমনি অসতর্ক শব্দ গুলো উড়তে লাগল সাদা-কালো মেঘদের ছুয়ে ছুয়ে

আর উদাসীন, চিৎ হয়ে শুয়ে থাকা মৃতপ্রায় নদীটির গন্ধ

প্রথম দশটা লাইন খুব ভালো লাগলো।

অনিন্দ্য রহমান এর ছবি

ডুয়াল পোস্টিং


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি