Warning: Invalid argument supplied for foreach() in _fb_social_comments_seo_view() (line 304 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/fb_social/plugins/fb_plugin/comments.inc).

কেবল আমিই জানি ভ্রমের বিলাস

ঝরাপাতা এর ছবি
লিখেছেন ঝরাপাতা (তারিখ: শুক্র, ০২/০৩/২০১২ - ১০:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ওরা আর কতটুকুই জানে?
শুধু আমিই জানি ভ্রমের বিলাস,
মুখের মুখোশ, নিত্য বাহাস।
আদ্যপান্ত জানা আমার
অজানা নয় অক্ষাংশ-দ্রাঘিমা
কত হাত বদলাও, কত হাতে হও জমা!

ওরা আর কিইবা জানে?
কেবল আমিই জানি ভিতর-বাহির,
রঙের খেলা, ভুলের তিমির।
মুখবন্ধ জানা আমার
এই দিচ্ছি লিখে শেষ পাঠ।
রমণ শেষে রাধার ঠাঁই- জলের ঘাট।

মন্তব্য

কাজি_মামুন এর ছবি

রমণ শেষে রাধার ঠাঁই-জলের ঘাট

এই ''শেষ পাঠ'' পাঠ করে ভাল লেগেছে! চলুক

ঝরাপাতা এর ছবি

অশেষ ধন্যবাদ।

নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

বন্দনা এর ছবি

বাহ বেশ লাগলো পড়তে।

ঝরাপাতা এর ছবি

অশেষ ধন্যবাদ।

নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]

রণদীপম বসু এর ছবি

বাহ্ বাহ্ !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ঝরাপাতা এর ছবি

অশেষ ধন্যবাদ দাদা।

নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]

আশালতা এর ছবি

তৃতীয় লাইনে 'মুখোর' শব্দটা একটু কনফিউজিং লাগছে। এটা কি মুখর নাকি মুখের ? ইয়ে, মানে...

যাহোক, লেখা ভালো লেগেছে। খুব খুব সুন্দর। হাততালি

----------------
স্বপ্ন হোক শক্তি

ঝরাপাতা এর ছবি

শব্দটা মুখের হবে। টাইপো হয়েছে। ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেয়ার জন্য।

নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।