নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

টঙ্গী যাই


লিখেছেন খেকশিয়াল (তারিখ: শুক্র, ২০০৮-০৫-১৬ ০৯:১১)
ক্যাটেগরী: |

বন্ধুদের মুখে শুনলাম, যেমনে শুনছি ওমনেই বলি ,

এক লোক একদিন অফিস টাইমের আগেই বাড়ি গিয়া উপস্থিত । দরজায় দেখে কার জানি জুতা । ব্যাটা তো খ্যাক-খ্যাক কইরা উঠল, 'বউ ও বউ, এই জুতা কার ?' বউ উইঠা আইল, আলুথালু বেশ, হাইসা কইল 'আরে-এ-এ এইটা তো তোমার ছোটভাইয়ের জুতা ভুলে রাইখা গেসে', ব্যাটার তো তাও সন্দেহ যায় না । ঘরে ঢুইকা দেখে বিছানা ওলট-পালট, কার জানি একটা শার্ট পইড়া রইসে বিছানায় । ব্যাটা আবার জিগায়, 'এইটা কার শার্ট ?' বউ আবার কয় আরে তোমার ছোট ভাইয়েরই শার্ট, ব্যাটা তাও গজগজ করে । জামা খুইলা ওয়ারড্রোবে রাখব, দেখে এক ব্যাটা, ন্যাংটা-পোংটা, হ্যাঙ্গার ঝুলায় যে ডান্ডায় ওইটা ধইরা ঝুলতাসে ! ব্যাটা তো দেইখা ভোদাই !
কয় 'আপনে কি করেন ??!!' অ্যাঁ
ঝুলন্ত ব্যাটা কয় 'হে-হে .. হে-হে.. আ-আমি তো টঙ্গী যাই !' দেঁতো হাসি


গড় রেটিং
( ভোট)
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শুক্র, ২০০৮-০৫-১৬ ০৯:১১)
উদ্ধৃতি | খেকশিয়াল এর ব্লগ | ৩৪টি মন্তব্য | ২৪৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, খেকশিয়াল. Sachalayatan.com can not be held responsible.

আরণ্যক সৌরভ এর ছবি
১ | আরণ্যক সৌরভ (যাচাই করা হয়নি) | শুক্র, ২০০৮-০৫-১৬ ০৯:৩১

হায় হায়, কয় কী?


পরিবর্তনশীল এর ছবি
২ | পরিবর্তনশীল | শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:০৬

দেঁতো হাসি ......
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


নজরুল ইসলাম এর ছবি
৩ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৫-১৬ ১০:৩১

এইটার আরো কয়েকটা ভার্সন আছে... টঙ্গীর ভার্সন প্রথম শুনলাম। কিন্তু এখন তো টঙ্গী যাইতে ইচ্ছা করতেছে... (চোখ টিপা ইমোটিকন)
______________________________________
পথই আমার পথের আড়াল


খেকশিয়াল এর ছবি
৪ | খেকশিয়াল | শুক্র, ২০০৮-০৫-১৬ ১১:৩৭

হ আরো কয়েকটা আছে কিন্তু টঙ্গীরটাই বেশি জোস লাগসে

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৫ | আনোয়ার সাদাত শিমুল | শুক্র, ২০০৮-০৫-১৬ ১১:৪২

হে হে গড়াগড়ি দিয়া হাসি


তীরন্দাজ এর ছবি
৬ | তীরন্দাজ | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৩:০১

কঠিন!!!!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!


দ্রোহী এর ছবি
৭ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৩:৫১

এইটার ৮/১০ টা ভার্সন আছে মনে হয়!


কি মাঝি? ডরাইলা?


আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৭.১ | আনোয়ার সাদাত শিমুল | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:১১

মহোদয়, আপনি ৮/১০টা ভার্সন জাইনা ১টাও কইলেন না?
স্টকে যা আছে, তাড়াতাড়ি ঢালেন, আলাদা পোস্টে।


দ্রোহী এর ছবি
৭.১.১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:১৮

বড়মণিদের কৌতুকবাজ থাকতে আমি কিডা?


কি মাঝি? ডরাইলা?


১০

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৭.১.১.১ | আনোয়ার সাদাত শিমুল | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:২৪

আপনি দ্রোহী পূরাণের স্রষ্টা।


১১

দ্রোহী এর ছবি
৭.১.১.১.১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:৩১

গত একমাসে "হাইগা" ক্লান্ত হয়ে গেছি। কয়দিন রেস্ট নিয়া নিই। আবার আবজাব পোস্টানো শুরু করবো।


কি মাঝি? ডরাইলা?


১২

ধুসর গোধূলি এর ছবি
৭.১.১.১.১.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:৪২

- সত্যি কথা কন না ক্যান আপনে?
কী জানি লুকাইতাছেন।

ভাবীর ফোন নাম্বার দেন, তাঁরেই সরাসরি জিগামু আসল ঘটনা কী! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


১৩

দ্রোহী এর ছবি
৭.১.১.১.১.১.১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:৪৫

ভাবীর ফোন নাম্বার দিলে তো আমার কথা আর জিগাইবেন না। সরাসরি আমার শালীদের কথা জিগাইবেন।


কি মাঝি? ডরাইলা?


১৪

ধুসর গোধূলি এর ছবি
৭.১.১.১.১.১.১.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:৫০

- হ, সবাইরে তো নিজের মতো গমের আড়ৎদারই মনে করেন!
মিয়া দুইদিন পরে কন্যা বিয়া দিবেন, এইবার ইট্টু লাইনে আসেন। দাড়ি রাখা ধরেন মিয়া। আর কন্যাটার লাইগ্যা আমার মতো একজন খালু খুঁইজা বাইর করেন। আপনে আর কয়দিন, বয়স হৈছে না? খালু হিসাবে কন্যাদান তো করতে হৈবো নাকি?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


১৫

দ্রোহী এর ছবি
৭.১.১.১.১.১.১.১.১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:৫৬

তাইলে ঘটনা কি দাড়াইলো?

যেই লাউ হেই কদু!!!!!!!!!!!


কি মাঝি? ডরাইলা?


১৬

ধুসর গোধূলি এর ছবি
৭.১.১.১.১.১.১.১.১.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৫:০০

- আপনে হইলেন লাউয়ের ব্যাপারী, আপনের লগে লাউ ছাড়া কি আলু নিয়া আলাপ করুম নাকি বাল?

এতো পিছলান ক্যান আপনে? দিলে কি দয়া হয়না আপনের? মন খারাপ

অপ বাক এতো কষ্ট কইরা পোস্ট দিছে, কমেন্ট করতে পারতাছি না, এই আপনের লাইগ্যাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


১৭

দ্রোহী এর ছবি
৭.১.১.১.১.১.১.১.১.১.১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৮:১৬

আপনে কইলাম আমারে পরোক্ষভাবে অনেকগুলা অপমান কইরা ফালাইছেন।
১. আমার শালীর ইয়েরে লাউয়ের সাথে তুলনা করছেন।
২. আলুর ব্যাপারী কইয়া আলু মঈনের সাথে তুলনা করছেন।
৩. ফাঁকতালে বাল দেখাইয়া গাইল দিসেন।

অপ বাকে পোষ্ট দিছে তালাক লইয়া। আপনের বউই নাই, তালাক বিষয়ক পোষ্টে কমেন্ট করার দরকার কী?


কি মাঝি? ডরাইলা?


১৮

ধুসর গোধূলি এর ছবি
৮ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:০৫

- আমি না বুঝি নাই! টঙ্গি যায় ক্যান?
এজতেমার মৌসুম আইসা পড়ছে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


১৯

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৮.১ | আনোয়ার সাদাত শিমুল | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:২২

ওয়ারড্রোবে কে রে?
আমি টংগী যাই না।


২০

ধুসর গোধূলি এর ছবি
৮.১.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:৩০

- ওয়ারড্রোব থাইকা আবার টঙ্গী যায় ক্যামনে? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২১

দ্রোহী এর ছবি
৮.২ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:১৯

উদ্ধৃতি
- আমি না বুঝি নাই! টঙ্গি যায় ক্যান?
এজতেমার মৌসুম আইসা পড়ছে?

নাহ। ফুসকুড়ির জ্বলুনি কমাইতে পানি পড়া আনতে টঙ্গি যায়।


কি মাঝি? ডরাইলা?


২২

ধুসর গোধূলি এর ছবি
৮.২.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:৩০

- পানিপড়া আনতে টঙ্গী যাওন লাগবো ক্যান? আমি নিজেই তো পানিপড়া দেই। চোখ টিপি

লাগবো আপনের? হাদিয়া মাত্র এগারো টেকা। শূন্যের কাম ভালো না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২৩

দ্রোহী এর ছবি
৮.২.১.১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:৩২

উল্টা আমার কাছ থেকে পানি পড়া নিয়া যান। কাম হইবো। চোখ টিপি


কি মাঝি? ডরাইলা?


২৪

ধুসর গোধূলি এর ছবি
৮.২.১.১.১ | ধুসর গোধূলি | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৪:৪১

- পানিপড়া আপনের দিতে হইবো না। আপনের কাছে যেটা আছে সেইটা দিলেই হবে।
তেমন কিছুই না।

চাইনা টেকা, চাইনা পয়সা, চাইনা যৌতুকের সাইকেল-ফ্যান। কেবল চাই আপনের শালিখান।

কবে আসুম কন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২৫

স্বপ্নাহত এর ছবি
৯ | স্বপ্নাহত | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৬:০২

খেকশিয়ালজী,

টংগীই যখন আইলেন তো আরেকটু কষ্ট কইরা আই ইউ টি তে চইলা আসতেন চোখ টিপি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


২৬

দ্রোহী এর ছবি
৯.১ | দ্রোহী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৮:১৭

সারছে! ওয়ারড্রোবের ভেতরে বইয়া আই ইউ টিতে যাওয়া যায় নাকি?


কি মাঝি? ডরাইলা?


২৭

ধুসর গোধূলি এর ছবি
৯.১.১ | ধুসর গোধূলি | শনি, ২০০৮-০৫-১৭ ০১:৪৫

- আমি কিন্তু এই জায়গাটাই বুঝি নাই।
ঢাকা শহরে এতো জাগা থাকতে, ঐদিকে ক্যা? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২৮

কনফুসিয়াস এর ছবি
১০ | কনফুসিয়াস | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৭:৪৩

হা হা হা!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


২৯

সুমন চৌধুরী এর ছবি
১১ | সুমন চৌধুরী | শুক্র, ২০০৮-০৫-১৬ ১৮:৩১

গুল্লি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ


৩০

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১২ | সুলতানা পারভীন শিমুল | শুক্র, ২০০৮-০৫-১৬ ২১:০৫

হা হা হা
আমি এইটা আগে কখনো শুনি নাই !
তাই বেশি মজা পাইলাম।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


৩১

অতিথি লেখক এর ছবি
১৩ | অতিথি লেখক | শুক্র, ২০০৮-০৫-১৬ ২১:৫৩

হা হা ফাটাসফাটী!!

----
স্পর্শ


৩২

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৪ | সংসারে এক সন্ন্যাসী | শনি, ২০০৮-০৫-১৭ ০১:৩১

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ধুসর গোধূলির মন্তব্যে আপনাকে বিপ্লব

টঙ্গি যায় ক্যান?
এজতেমার মৌসুম আইসা পড়ছে?

গড়াগড়ি দিয়া হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি


৩৩

রণদীপম বসু এর ছবি
১৫ | রণদীপম বসু | শনি, ২০০৮-০৫-১৭ ১৬:৩৮

আইচ্ছা ! তাইলে এইটাই টঙ্গির বাস ইস্টেণ্ড ! বউরে জিগাইয়া আইলাম না, টঙ্গি ঘুইরা আইমুনি। ইস্স্ স্স্স্ !!


৩৪

অবনীল এর ছবি
১৬ | অবনীল [অতিথি] | শুক্র, ২০০৮-১১-২৮ ১৫:১০

বুঝটাসিনা কোনটা বেশী হাসির , জোক্সটা না কমেন্টগুলা...হাহাহাহাহাহা


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন