জলের গেলাস জলের গেলাস
রাতের প্রহর বাড়ে
বুকের ভেতর তেষ্টা জমে
আবছা অন্ধকারে।
তেষ্টা জমে ঠোঁটের কোণে
তেষ্টা জমে মনে
তেষ্টা জমে শিরায় শিরায়
কখন সংগোপনে।
তেষ্টা জমে চোখের পাতায়
তেষ্টা জমে ভ্রমে
তেষ্টা আমার ঘোরের ভেতর
বাড়লো ক্রমে ক্রমে।
তেষ্টা নিয়ে যেইনা ভাবা
গেলাস নেব হাতে
তাকিয়ে দেখি শূন্য গেলাস
কাঁদছে অশ্রুপাতে।
মন্তব্য
তেষ্টা নিয়ে যেইনা ভাবা
গেলাস নেব হাতে
তাকিয়ে দেখি শূন্য গেলাস
কাঁদছে অশ্রুপাতে।
#দারুন! এক কথায় দারুন, অসাধারন রোমেল ভাই। ভাল থাকুন
অনেক ধন্যবাদ আশরাফ ভাই।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
সাবলীল একটা পদ্য। কিন্তু গভীরে হাহাকার।
"মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন.............."
রবীন্দ্রনাথের এই গানের চরণ চয়ন করে তুমিও যে হাহাকার বাড়িয়ে দিলে
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
ভালো লাগল দাদা।
[আমার চারপাশ]-[ফেবু]-[টিনটিন]
অনেক ধন্যবাদ রাজা
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
বেশ কিছুদিন পরে। ভাল থাকুন।
মাঝে মাঝে সময়যন্ত্র হারিয়ে ফেলাতে মোহন সুখ আছে। আপনিও ভাল থাকুন।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
খুব ভালো লাগল । তারাতুরা দাগিয়ে গেলাম।
তুমি তো নিজেই এখন তারা হয়ে জ্বলছো।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
ভালো লাগল বস। ইদানিং আপনার দেখা পাওয়া যায় না তেমন একটা।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
অনেক ধন্যবাদ সজল ভাই। মাঝে মাঝে হঠাৎ হারিয়ে যাওয়ায় সুখ আছে।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
ভাল , খুউব ভাল লাগল , অসাধারন লেগেছে ।
তেষ্টা লেগেছিল আপনার
নিবারনের চেষ্টা বারংবার
দেখে আপনার চেষ্টা
আমারও লেগেছে তেষ্টা
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
দারুন!
ধন্যবাদ স্যাম। আপনার ব্যানারগুলো আমাকে পরিশীলিত করে।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
নতুন মন্তব্য করুন