অকুতোভয় বিপ্লবী এর ব্লগ

গর্দভদোহন সমাচার

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী [অতিথি] (তারিখ: শুক্র, ০৫/১১/২০১২ - ১:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অতপর গর্দভকুলের প্রতিনিধি সদম্ভে কহিল,
"চৌধুরী সাহেব, গর্দভ হইতে পারি, কিন্তু আমাদিগেরও দুগ্ধ হইয়া থাকে।"


সরকারি অবরোধ

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৩/১৫/২০১২ - ২:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

রোজকার সিস্টেমে দিয়েছিনু রওনা
রাজধানী শহরেতে ম্যালা কিছু পাওনা।
কাছাকাছি গিয়ে দেখি - ও মা! এ যে অবরোধ!!
যেতে মোরে মানা করে কতিপয় নির্বোধ!

খোঁজ নিয়ে দেখি সেথা সবকিছু বদ্ধ
সরকারি লোকজন খায় কচু সেদ্ধ!
কাজকাম ফেলে সব লোকে আছে বাসাতে,
বেরুলেই পেয়াদার বাড়ি খাবে পাছাতে ...

আমি বলি, এ কী হাল! চিত্র যে উল্টা!
এইসব করে তারা ছিঁড়বে কী চুলটা?
সভা করে বিরোধীরা, করে হোক ধন্য;


ক্যারিকেচার - ৬

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী [অতিথি] (তারিখ: সোম, ০৩/০৫/২০১২ - ১০:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লোটাখানা হাতে, উঁকি দিয়ে দেখি
জলের বদলে ছাই;
কামাল তু নে কামাল কিয়া ভাই ...

কামালের বড় খায়েশ হয়েছে
নরকে ঘুরতে যাই;
কামাল তু নে কামাল কিয়া ভাই ...

আদিষ্ট হয়ে মূল সেনাপতি বলে
"আমি ওই দলে নাই;
কামাল তু নে কামাল কিয়া ভাই" ...

তাইতো চলিছে একেলা কামাল
পুঁছিবার টাইম নাই;
কামাল তু নে কামাল কিয়া ভাই ...


ক্যারিকেচার - ৫

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৩/০১/২০১২ - ১২:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই ব্লগেতে লেখতে গিয়ে
আমি আর ছড়া কাটব না,
কারণ বিপদ রয়েছে যেখানে
সেই পথে আর হাঁটব না।
নিরাপদ বেডরুমের দাবিতে
ব্যানার ফেস্টুন আর ঘাঁটব না।
ব্যঙ্গচিত্র আঁকতে গিয়ে
পেন্সিল আর ছাঁটব না।
নিরাপত্তার দুশ্চিন্তায়
চায়ের কাপ আর চাটব না।
'স্বাভাবিকভাবে মরতে চাই'
এ পোস্টার আর সাঁটব না।
এই ব্লগেতে লেখতে গিয়ে
আমি আর ছড়া কাটব না।

শুধুই দেব খবরটুকু
নেইকো কোন ভয়,
সবাই এখন খুব নিরাপদ


ক্যারিকেচার - ৪

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী [অতিথি] (তারিখ: শনি, ০২/২৫/২০১২ - ২:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

জল পড়ে পাতা নড়ে
জল কেন আটকা?
জলধরে জল ধরে
দেয় ঝাড়ি টাটকা ...


ক্যারিকেচার - ৩

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০২/১৬/২০১২ - ৪:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নাচছে দেখো
যাচ্ছে নেচে
ফাটিয়ে তবলা বায়া;
যাচ্ছে চেনা
মুদ্রা নাচের,
এ যে বিশ্ব বেহায়া!


কর্তা কহেন - ২

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী [অতিথি] (তারিখ: সোম, ০১/২৩/২০১২ - ১১:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

মন্তব্য নিষ্প্রয়োজন।
এ জাতির কপালে শুধু মাত্র আফসোসটাই করার আছে ...


ছাগুচিত্র - ৪

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী [অতিথি] (তারিখ: শুক্র, ০১/১৩/২০১২ - ১১:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

লালদাড়ি জানোয়ার দেলোয়ার সাঈদী
হাতে নিয়ে কাঁঠালের পাতা, ডাকে - ভাইডি!
শুনে দেখো ছুটে আসে ছাগু লেজ নাচিয়ে,
সাঈদী শুধায় তারে - 'দে না মোরে বাঁচিয়ে'

তাই শুনে ছাগুরাজ করে এক টকশো,
সুযোগের ব্যবহারে করে দিল মকশো।
"সাঈদী তো ভালু লুক" - এই তার ম্যাতকার,
এরপর ছাগু দেখো চেটে দেয় খেত কার ...


কৈঞ্ছেন্দেহি - ২

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী [অতিথি] (তারিখ: শুক্র, ০১/০৬/২০১২ - ২:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছড়া কাটাকাটি না করে দিয়েই দিলাম একেবারে।

কৈঞ্ছেন্দেহি এইডা কে? চোখ টিপি


কৈঞ্ছেন্দেহি - ১

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী [অতিথি] (তারিখ: মঙ্গল, ০১/০৩/২০১২ - ৫:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভীমকায়া, তবে সে যে কোমল হৃদয়,
কথা কহিবার কালে মাথা নিচু হয়;
হাতে লয়ে পেন্সিল আঁকিলাম তাঁকে,
খোমা তাঁর ধরে না যে কাগজের ফাঁকে চোখ টিপি

কৈঞ্ছেন্দেহি এইডা কে??? চোখ টিপি