নীড়পাতা | সন্দেশ | গ্যালারী | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

নিপোশাক


লিখেছেন s-s (তারিখ: বুধ, ২০০৮-০১-০২ ২০:৪৬)
ক্যাটেগরী: | | |

থম্ ধরানো নিঃসঙ্গতা কেমন যেন
বাগানের মৌটুসী পাখি দুর্নিবার আকর্ষণে
ফুলটাকে ছুঁয়ে চলে যাবার পর
বিষণ্ণতা যেমন হয় - তেমন।
জবা গাছের নীচটায় এখনও
চোখ বন্ধ করলে দেখতে পাই সার সারি লাল পিঁপড়ের ঝাঁক
কিন্তু নিয়মভাঙা,দর্জি দোকানের জামার মতো একছাঁটে নই
পিঁপড়ের সারিবদ্ধতাতেও নই
বিষম শীতল হয়ে আছি আরও গভীরে - কোনো খানে।

হালকা সবুজ মিডৌরী ইলিউশন,হ্যাঁ দু ফোঁটা নীল টাকিলা
ভুলোনা দু টেবিল চামচ আনারসের রস মেশাতেও
ত্রিভুজ নৌকোয় সোমরস পান শেষে
আমি মৌটুসী পাখিটার খোঁজে যাবো।

কার্যকারণের স্পর্শ লাগেনি আমার গায়ে
না,লাগলেও ছুঁতে পারেনি
একছাঁটে ঢালাই জামা অথবা একসারিতে চলা লাল পিঁপড়ে
এইই হয়েছি শুধু জীবনের আধাটা অবধি।
চোখের তারায় স্বপ্ন যদিও এখন অপ্রাসঙ্গিক
নির্নিমেষ তাকিয়ে থাকা নয় কেবল উড়তে থাকা
বুঝতে থাকা মৌটুসীর ডানায় লেগে থাকা
নাম না জানা ফুলের পরাগ রেণুর আদ্যোপান্ত

কিন্তু হায়!ডানাভাঙা পাখি,ঝাঁকের লাল পিঁপড়ে
আর আমি- সবাই আমরা পোশাক পরছি
একই ছাঁটে,একই মাপে- কখনও একই রঙের।
নিঃসঙ্গতায় বসে থম্ ধরে আছি -
আছি অপেক্ষায় - কবে হবো নিপোশাক?
আমরা,সবাই?

ss জানুয়ারী ৩, ২০০৮। রাত ১টা ৪০ মি:


গড় রেটিং
( ভোট)
লিখেছেন s-s (তারিখ: বুধ, ২০০৮-০১-০২ ২০:৪৬)
উদ্ধৃতি | s-s এর ব্লগ | ১টি মন্তব্য | ১৮৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, s-s. Sachalayatan.com can not be held responsible.

শেখ জলিল এর ছবি
১ | শেখ জলিল | বুধ, ২০০৮-০১-০২ ২১:২৬

নিঃসঙ্গতায় বসে থম্ ধরে আছি -
আছি অপেক্ষায় - কবে হবো নিপোশাক?
আমরা,সবাই?
..শেষটা খুব ভালো লাগলো।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন