ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

অপারগতা


লিখেছেন তারেক (তারিখ: বুধ, ২০০৮-০৫-২৮ ১৩:৫৩)
ক্যাটেগরী:

তোমাকে ভেবে আজকাল কিছুই লেখা হয়না
লাজুক শব্দগুলো যাদের কখনো ছুঁতে পারি না
তারা সবাই এসে জড়ো হয় একে একে
ফুলস্ক্যাপে অসংখ্য অক্ষর অবিন্যস্ত
গাঢ় স্বরে জিজ্ঞেস করে
ঠিক কতটা দীর্ঘ হলে সম্পর্কে বিশ্বস্ততা আসে
যখন প্রতিটি মুহূর্ত অস্তিত্ব হারায় অতীতে
যেখানে পরবর্তী সেকেন্ড বলে কিছু নেই
নিয়ন্ত্রণযোগ্য বর্তমান আছে কেবল এবং
রোমন্থনের অন্তহীন চক্রে লুপ্ত হয়ে যাচ্ছে তাও ...
যে পৃথিবীর মালিকানা আমার
তার সর্বত্র
অদ্ভুত শব্দহীন নৃত্য; বর্ণগুলো ভেঙ্গে যাচ্ছে
আ-কার ই-কার সহ ...
আমাকে উপেক্ষিত রেখে
গ্রাফাইটের পেন্সিল নিজস্ব কবিতা এঁকে যায় হাসিমুখে
প্রেমিকার শুভ্র বুকে ক্ষয়ে নিঃশেষিত হয় কোনো দুর্বোধ্য ভাষায়
আমি সে ভাষা বুঝি না।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তারেক (তারিখ: বুধ, ২০০৮-০৫-২৮ ১৩:৫৩)
উদ্ধৃতি | তারেক এর ব্লগ | ১০টি মন্তব্য | ১৫০বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তারেক. Sachalayatan.com can not be held responsible.

অতিথি লেখক এর ছবি
১ | অতিথি লেখক | বুধ, ২০০৮-০৫-২৮ ১৪:০২

"গ্রাফাইটের পেন্সিল নিজস্ব কবিতা এঁকে যায় হাসিমুখে
প্রেমিকার শুভ্র বুকে ক্ষয়ে নিঃশেষিত হয় কোনো দুর্বোধ্য ভাষায়
আমি সে ভাষা বুঝি না।"
___________________________________
-কঠিন! না বুঝলে কী আর করা! বদলান।
-জুলিয়ান সিদ্দিকী


তারেক এর ছবি
১.১ | তারেক | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ১৩:৫১

কি বদলাবো বলেন? প্রেমিকা না মন? দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


রায়হান আবীর এর ছবি
২ | রায়হান আবীর | বুধ, ২০০৮-০৫-২৮ ১৪:১১

উদ্ধৃতি
গ্রাফাইটের পেন্সিল নিজস্ব কবিতা এঁকে যায় হাসিমুখে
প্রেমিকার শুভ্র বুকে ক্ষয়ে নিঃশেষিত হয় কোনো দুর্বোধ্য ভাষায়
আমি সে ভাষা বুঝি না।

আহ্‌!! অসাধারণ...
---------------------------------


তারেক এর ছবি
২.১ | তারেক | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ১৩:৫৭

ধন্যবাদ আবীর হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


কনফুসিয়াস এর ছবি
৩ | কনফুসিয়াস | বুধ, ২০০৮-০৫-২৮ ১৯:৪৪

উদ্ধৃতি
তোমার জন্যে কোন গান লেখা হয়নি, চেষ্টা করেছি বহু বার...।

কবিতাটা পড়ে বহুদিন পরে আজ অন্জনের এই গানটা খুব শুনতে ইচ্ছে হলো।
চমৎকার কবিতা।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


তারেক এর ছবি
৩.১ | তারেক | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ১৩:৫৫

জন লেননের সোচ্চার ভালোবাসা, বব ডিলানের অভিমান - সেই প্রিয় অন্জন দত্ত। কতদিন শোনা হয়না !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


স্বপ্নাহত এর ছবি
৪ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৫-২৮ ২২:৫৭

চরম বস, চরম!!

মন খারাপ করে দেবার মত ভাল।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


তারেক এর ছবি
৪.১ | তারেক | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ১৪:০৫

মন খারাপ করে দেবার মত? কী কন বস,?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


মুজিব মেহদী এর ছবি
৫ | মুজিব মেহদী | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ০০:৪৪

অপরাগতা কোথায়? এই তো তাকে ভেবে লিখে ফেললেন।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন


১০

তারেক এর ছবি
৫.১ | তারেক | বিষ্যুদ, ২০০৮-০৫-২৯ ১৪:০৪

সত্যিকার অপারগতা কাকে বলে টের পাচ্ছি এই মুহূতে... প্রভাত ফোনেটিকে রেফ খুঁজে পাচ্ছি না মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন