ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

রিফিউজি ক্যাম্প


লিখেছেন তারেক (তারিখ: সোম, ২০০৮-১১-১০ ০৮:১৮)
ক্যাটেগরী: |

প্রতি ভোরে শিউলিরা ঝরে যায় যতটা ভোরে তুমি জাগো না... মঞ্জরীর বিচ্ছেদ দেখে তুমি অভ্যস্ত নও। হঠাৎ কখনো চোখে পড়ে কিভাবে বৃন্তচ্যূতি ঘটে ফুলের... উদ্বাস্তু হয়ে পড়ে থাকে রাস্তায় কিংবা ঘাসের উপর... যদি শিশিরে ভেজা থাকে ঘাস তবে খুব নরম নয়তো কেবলই নিষ্প্রাণ ভেবে পায়ে দলে একাকী কোন কাঠবিড়ালি হেঁটে যাবে এলোমেলো... অথবা তুমি খালি পায়ে ছুঁতে গিয়ে মাড়িয়ে দেবে কিছু রক্তিম বৃন্ত তবু হাতে ছোঁয়া কোমলতায় শিহরণ জাগবে, ভুলে যাবে মথিত ফুলের কথা। ঝরে পড়া ফুল যাদের আর ফিরে যাওয়ার উপায় নেই রিফিউজি ক্যাম্পের মানুষগুলোর মত মৃত আত্মার ভার নিয়ে বারবার মরে... ওরা প্রতি সন্ধ্যায় বীভৎস রাতের আশংকা দূরে রেখে ভোরের স্বপ্ন দেখে অথচ দেখো ভোরে একই নিয়মে ফুল ঝরে... মৃত্যু ও রোগ আসে... পরিহাস তবু ক্ষুধায় খাদ্য জুটে যায় লঙ্গরখানায়

ঝরা শিউলি দেখলে আমার যশোর রোডের কথা মনে পড়ে... কোন ছবি নয়... গীন্‌‌সবার্গের কবিতা মৌসুমীর গলায় বেজে ওঠে... আমি শুনতে পাই ভীত মানুষের বেদনার কথা... একটি যুদ্ধে বৃন্তছেঁড়া মানুষের অসহায়ত্বের কথা... যে যন্ত্রণার মধ্য দিয়ে আমাকে যেতে হয়নি সেই অনাস্বাদিত কষ্টের কথা

এ নিয়ে কিছু লেখাও কঠিন... কঠিনতর ঐ সময়ের অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়া


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তারেক (তারিখ: সোম, ২০০৮-১১-১০ ০৮:১৮)
উদ্ধৃতি | তারেক এর ব্লগ | ২৬টি মন্তব্য | ১৪০বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তারেক. Sachalayatan.com can not be held responsible.

তারেক এর ছবি
১ | তারেক | সোম, ২০০৮-১১-১০ ০৮:২০

অনেকদিন পর। সেপ্টেম্বরের শুরুতে কিছুটা আলসেমি ভর করেছিলো... তার কিছুদিন পর জুবায়ের ভাই মারা গেলেন। সেদিন ঘন্টা তিনেক লগড ইন ছিলাম। কিছুই বলতে পারি নাই। যথার্থ এসকেপিস্টের মতো ভাবলাম এক মাস সচলে আসবো না আর... মাস ফুরোবার আগে নিজেই অসুস্থ হয়ে হাসপাতালে কাটিয়ে এলাম। প্রায় মাসখানেক জ্বরে ভোগার পর এই প্রত্যাবর্তন...

ভালো তো সবাই?

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


হাসান মোরশেদ এর ছবি
২ | হাসান মোরশেদ | সোম, ২০০৮-১১-১০ ০৮:২৩

মনে পড়ছিলো । ফেসবুকে ছবি দেখে মন্তব্য ও করতে চেয়েছিলাম । হয়নি ,এমনি ।
এখন কেমন আছিস?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।


তারেক এর ছবি
২.১ | তারেক | সোম, ২০০৮-১১-১০ ০৮:২৮

ভালো। আরো সপ্তাখানেক লাগবে পুরোপুরি সেরে উঠতে... একটু দূর্বল এই আর কি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


ধুসর গোধূলি এর ছবি
২.১.১ | ধুসর গোধূলি | সোম, ২০০৮-১১-১০ ১৬:০৮

- ব্যাপার্না বস। বেশি করে ঘি-মাক্খন খান। সুস্থ হয়ে উঠবেন সত্ত্বর।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


তারেক এর ছবি
২.১.১.১ | তারেক | সোম, ২০০৮-১১-১০ ২২:১৮

আমার তো বস ছোলা-পেঁয়াজু, ডিমপুরি, আলুপুরি খাইতে ইচ্ছা করে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নজরুল ইসলাম এর ছবি
৩ | নজরুল ইসলাম | সোম, ২০০৮-১১-১০ ০৯:২৮

ইচ্ছে হয় বলি- প্রতি ভোরে এরকম একটা কাব্য চাই... আমাদের সকালগুলো সুন্দর হোক...

ভালো থাকবেন... এই সকালবেলাটা আপনি সুন্দর করে দিলেন...
______________________________________
পথই আমার পথের আড়াল


তারেক এর ছবি
৩.১ | তারেক | সোম, ২০০৮-১১-১০ ২২:২০

আর আপনারে সবার মন ভালো করার দায়িত্ব কে দিল? হাসি
অনেক ধন্যবাদ নজুদা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


কনফুসিয়াস এর ছবি
৪ | কনফুসিয়াস | সোম, ২০০৮-১১-১০ ১০:২৫

তারেক, চমৎকার। অপেক্ষায় ছিলাম আপনার ফেরার জন্যে।
কিসের জ্বর ওটা? এত ভোগালো?
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
৫ | এস এম মাহবুব মুর্শেদ | সোম, ২০০৮-১১-১০ ১০:৩০

চমৎকার লাগল লেখাটা। শুভাগমনের জন্য অভিনন্দন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


১০

তারেক এর ছবি
৫.১ | তারেক | সোম, ২০০৮-১১-১০ ২২:৩৪

এতদিন পর আইলাম আর খালি অভিনন্দন। বড় ভাইরা দেখি চড়-থাপ্পড়, খেক, খোক খিচুই দেয় না আজকাল
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১১

পরিবর্তনশীল এর ছবি
৬ | পরিবর্তনশীল | সোম, ২০০৮-১১-১০ ১৪:৩২

কতদিন পর সেই শব্দের খেলা। হইছিল কী? হাসপাতালে যাইতে হইল।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


১২

ধুসর গোধূলি এর ছবি
৭ | ধুসর গোধূলি | সোম, ২০০৮-১১-১০ ১৬:০৮

- লেখা জটিল কিন্তু আপনাকেও কি "না-যতি" রোগে ধরলো? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


১৩

তারেক এর ছবি
৭.১ | তারেক | সোম, ২০০৮-১১-১০ ২২:২৩

আরে না। অনেক কমা-দাড়ি আছে তো ভিতরে...
তবে না-যতি টা ও মজার।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৪

সুমন সুপান্থ এর ছবি
৮ | সুমন সুপান্থ | সোম, ২০০৮-১১-১০ ১৬:৩৪

কিসের জ্বর ওটা? এত ভোগালো?- তারেক,কনফুসিয়াসের এই প্রশ্নের উত্তর দেয়া কিন্তু ফরজ হয়ে গেছে তোমার জন্য !!

দারুন লেখাটার জন্য ধন্যবাদ ।

---------------------------------------------------------

'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'


১৫

তারেক এর ছবি
৮.১ | তারেক | সোম, ২০০৮-১১-১০ ২২:৩২

কনফুদা আর মহিব কে ধন্যবাদ।
সুপান্থদা, কাযা হওয়ার আগে ফরজ সেরে নিলাম, দেখলেন তো?
টাইফয়েড আর ম্যালেরিয়া হইছিল একসাথে। সাথে ডেঙ্গুর জীবাণু ও আছিলো রক্তে যদিও সেই জ্বরটা হয় নাই তবে প্ল্যাটলেট কমে গেসিলো খুব... হাসপাতালে যাইতে হইছিলো সপ্তাদুয়েক পর। থাকলাম দশদিন। ভালো বেড়ান্তি হইলো
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৬

রায়হান আবীর এর ছবি
৯ | রায়হান আবীর | সোম, ২০০৮-১১-১০ ১৮:৩২

আপনি না থাকলে খালি খালি লাগে। লেখার কথা আর কি কইতাম। বরাবরের মতোই। আবার হারায় যাইবেন কয়দিন পর? চোখ টিপি

=============================


১৭

তারেক এর ছবি
৯.১ | তারেক | সোম, ২০০৮-১১-১০ ২২:৩০

হারামু তো মাস্ট... আমার ইতিহাস পুরাই ডুবের ইতিহাস। দুই, তিন, চার, পাঁচ মাসের ডুব ও আছে... হা হা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


১৮

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১০ | সুলতানা পারভীন শিমুল | সোম, ২০০৮-১১-১০ ২০:৪৭

লেখাটা অনুভূতির খুব গভীরে ঢুকে গেলো।
সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১৯

তারেক এর ছবি
১০.১ | তারেক | সোম, ২০০৮-১১-১০ ২২:৩২

ধন্যবাদ শিমুলাপু
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


২০

অতন্দ্র প্রহরী এর ছবি
১১ | অতন্দ্র প্রহরী | সোম, ২০০৮-১১-১০ ২১:০৩

আসলেই অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ভালো লাগলো। আপনার সুস্থতা কামনা করি...


২১

তারেক এর ছবি
১১.১ | তারেক | সোম, ২০০৮-১১-১০ ২২:৩৫

আসলেই অনেকদিন পর লিখলাম। ধন্যবাদ বিডিআর ভাই
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


২২

তানবীরা এর ছবি
১২ | তানবীরা | সোম, ২০০৮-১১-১০ ২৩:৫৫

এতো সুন্দর বর্ননা লোকে করে কি করে ?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে


২৩

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৩ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-১১-১১ ০৮:২৭

আবার কবিতার নাম দিয়েছেন ব্লগরব্লগর? (আমি এই কথা বলতেই থাকবো চোখ টিপি )

রোগ-বালাই হইতে ১০০ হাত দূরত্ব বজায় রাখুন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...


২৪

তারেক এর ছবি
১৩.১ | তারেক | মঙ্গল, ২০০৮-১১-১১ ১১:০৪

তানবীরাপু, ধন্যবাদ।

সন্ন্যাসীদা, আপনি বলতে থাকবেন তাইলে সবাই ব্লগরব্লগর হিসেবে পইড়া ফেললে আমি গোপনে সেইটাতে পরে একটা কবিতা ট্যাগ লাগাইয়া দিতে পারি। আপনার গুঁতায় সেইটা আইনসিদ্ধ হয়, নইলে তো ডরই লাগে ঐ ট্যাগে ক্লিক মারতে।
রোগবালাই থেইকা তো দূরেই থাকতাম চাই কিন্তু উহারাই তো গায়ের উপরে আইসা পড়ে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


২৫

রানা মেহের এর ছবি
১৪ | রানা মেহের | বুধ, ২০০৮-১১-১২ ১৮:২০

চমতকার লেখা।

টাইফয়েড ম্যালেরিয়া ডেঙ্গু এতো রোগ মানুষের হয় কিভাবে????????
তাও একসাথে????????
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস


২৬

তারেক এর ছবি
১৪.১ | তারেক | বুধ, ২০০৮-১১-১২ ১৮:৩৯

এত্তগুলা প্রশ্নবোধক দেখে ভয় খাইছি দেঁতো হাসি
ক্যাম্নে যে হয় সেইটা তো আমিও জানি না। পঁচা ডাক্তারগুলা জানে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন