ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

ডায়েরিঃ নভেম্বর ১৬ - শুনতে পাস্‌ রে তুই?


লিখেছেন তারেক (তারিখ: সোম, ২০০৮-১১-১৭ ১৬:১৩)
ক্যাটেগরী:

ফয়সাল মারা গেল গতকাল।

বিকেলে মাইকে যখন বারবার বলা হচ্ছিলো- বাদ মাগরিব মরহুমের... আমার খুব খারাপ লাগছিলো শুনতে। ফয়সালকে কেন মরহুম বলছে ওরা?

ক্যাম্পাসে যখন পৌঁছুলাম আদিল তখন একটা চেয়ারে বসেছিল মাথা নিচু করে। ওর পিঠে হাত রাখতেই বাঁধ ভেঙ্গে গেল দু'জনেরই। আমি ওর কষ্ট টের পাচ্ছিলাম... ছুঁতে পারছিলাম না একবিন্দুও। আজ ফেসবুকে ওর স্ট্যাটাসের কথাগুলো পড়ার পর মনে হল একটা খুব ধারালো ছুরি আস্তে আস্তে আমার ফুসফুস কেটে বেরিয়ে আসছে যেন। ও লিখেছে... মারা যাওয়ার একটু আগে ফয়সাল কইল- তোমরা আমারে নদীর মাঝে ফেলে রাখসো কেন? আমি বললাম তুমি এসব নিয়ে চিন্তা কইরো না। তোমারে যেখানেই ফেলে রাখুক আমরা ঠিকই নিয়ে আসব ... কথাটা রাখতে পারলাম না।

অনেক কথাই তো রাখতে পারলাম না রে...

হাসপাতালের কেবিনে তোকে একলা রেখেছিলাম বলে কত অনুযোগ! একলা থাকায় কত ভয় তোর! সেই তোকে একলা কবরে শুইয়ে রেখে আমরা এখন কীরকম ভাবে বাঁচি বল?


গড় রেটিং
( ভোট)
লিখেছেন তারেক (তারিখ: সোম, ২০০৮-১১-১৭ ১৬:১৩)
উদ্ধৃতি | তারেক এর ব্লগ | ৫টি মন্তব্য | ৭২বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, তারেক. Sachalayatan.com can not be held responsible.

পান্থ রহমান রেজা এর ছবি
১ | পান্থ রহমান রেজা | সোম, ২০০৮-১১-১৭ ১৬:২২

মন খারাপ


নজরুল ইসলাম এর ছবি
২ | নজরুল ইসলাম | সোম, ২০০৮-১১-১৭ ১৬:৩৬

............................
..........................
______________________________________
পথই আমার পথের আড়াল


মুশফিকা মুমু এর ছবি
৩ | মুশফিকা মুমু | সোম, ২০০৮-১১-১৭ ১৭:২৯

------------------------------


সুলতানা পারভীন শিমুল এর ছবি
৪ | সুলতানা পারভীন শিমুল | সোম, ২০০৮-১১-১৭ ২০:২৩

ভাষাহীন।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৫ | আনোয়ার সাদাত শিমুল | শুক্র, ২০০৮-১১-২১ ০২:৩০

(দীর্ঘশ্বাস)


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন