রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

রুদ্র

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২১/০৬/২০১২ - ১১:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]প্রথমে দেওয়া লেখাটিতে বেশ কিছু টাইপ-এরর ছিল। যথাসম্ভব সংশোধন করে আবার দিলাম।

রুদ্র। প্রিয় মানুষ, প্রিয় কবি। পুরো নাম রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। অনেকেই হয়তো তাকে চেনেন না কিংবা একটি বারের জন্যেও তার ছবিটি দেখেন নি কিন্তু রেডিও, টেলিভিশন, ইউটিউব কিংবা আড্ডায় ছেলে-ছোকরাদের গিটারে ঠিকই শুনেছেনঃ

আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে...