যৌন নিপীড়ন

এই যদি হয় মানবধর্ম...

সুবিনয় মুস্তফী এর ছবি
লিখেছেন সুবিনয় মুস্তফী (তারিখ: বুধ, ২০/০৫/২০০৯ - ১১:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

(কারো ধর্মীয় চেতনায় আঘাত দেবার জন্যে এই লেখাটি লেখা হয়নি। প্রতিটা বক্তব্যের পেছনে প্রামাণ্য লিংক দেবার চেষ্টা করেছি।)

ক্যাথলিক চার্চ আরেকটা প্রবল ঝাঁকি খেতে যাচ্ছে। এক দশকের গবেষণা-অনুসন্ধান শেষে আইরিশ সরকার আজকে একটি রিপোর্ট বের করছে। লোমহর্ষক তার বিষয়বস্তু - ক্যাথলিক পাদ্রীদের হাতে আইরিশ শিশু-কিশোরদের শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের এক করুণ ইতিহাস। ৫ খন্ডে রচিত ৩,০০০ পাত...