ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

শ্যালিকা বিভ্রাট এবং একজন ধূসর গোধুলি


লিখেছেন স্বপ্নাহত (তারিখ: মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৬:১৩)
ক্যাটেগরী: |

ধূসর গোধূ চায়না বধু চায় শুধু সব শ্যালিকা
চিকনা,মোটা,হোৎকা,পেটুক হোকনা নেহাত বালিকা!
গায়ের গড়ন শ্যামলা বরণ,ছাই রঙা বা হোক কালো
সবকিছুতেই বান্দা রাজি ধূসর গোধু লোক ভালো। হাসি
যতই মেয়ে হোক খরুচে ব্র্যান্ড ফেভারিট আরমানি
বাংলাদেশি খাস সিটিজেন কিংবা সুদূর জার্মানী
যেথায় এবং যেখানটাতেই থাক শ্যালিকার আস্তানা
যাইতে রাজি জানটা বাজি মন দিওয়ানা মাস্তানা। লইজ্জা লাগে
কিন্তু বিপদ বউ ছাড়া এই শালীর কদর বুঝবে কে?
ধুসর গোধুর পক্ষ নিয়ে হট শ্যালিকাই খুঁজবে কে? চিন্তিত
এই বিপদে হিমুর চোথা পারবে ভালো ফল দিতে
যেইনা ভাবা ধুসর গোধু উদ্যত হয় কল দিতে।
হাঁটু পানির দস্যু রাজি,"শর্ত সাথে এই মশাই,
রাজি আছো সব কামড়ে আধেক যদি ভাগ বসাই?" চোখ টিপি
ধুসর গোধু চক্ষু চড়ক গাছ হয়ে কয়, "হৈ মিয়া!!
এইডা কি আর মাল বিডিআর,ন্যায্য দামের খৈ মিয়া?" রেগে টং
হিমুরে বাদ, হঠাৎ করেই পড়লো মনে কনফুকে
ধূসর গোধু হামলে পড়ে মোবাইলের ফোনবুকে
চীনদেশি ভাব থাকেন ধরে কিন্তু মেড ইন বঙ্গেতে
সব শুনে কন ব্যস্ত ভীষণ নিঘাত তিথির সঙ্গেতে।
ধুসর গোধুর থার্ড নয়নেও মেঘ থমথম করলো কি?
ধূর,হতাশায় চোয়াল দুটো একটু ঝুলে পড়লো কি? মন খারাপ
রুমাল চেপে চোখটা মুছে ,দাঁত কপাটি অস্থিমূল
ডায়াল করেন অন্য নং এ,এই বেচারার নাম শিমুল।
চিকনা গলার মধুর টোনে ভাবেন গোধু-ভুলতো না?
ও আচ্ছা,সাদাত শিমুল ননতো, ইনি সুলতানা!!
"ও আফাগো আর্জি আমার চাইছি অতি শিঘ্রী গ্রান্ট
শালীর খোঁজে চলছে সুইট ফিমেল এবং জিগরি হান্ট।
আপনি হবেন হেড বিচারক",আফা বলেন-"ভাল্লাগে?
কত্তো রঙের ভালোলাগার জন্যে সাথে মাল লাগে" চাল্লু
পয়সা ফেলো আর না হলে চুল পরিমান নড়বোনা
শালীর খোঁজে তোমার কাজে ঘটকালিটাও করবোনা। অফ যা অফ যা
ধূসর গোধুর মনটা ধুধু,ভাবছে এখন করবে কি?
লজ্জা লাজের হেডটা খেয়ে অন্য ঘটক ধরবে কি?
নিজের এমন দুর্দিনে হায় সবাই হলো আজ ভিলেন
বুদ্ধি জানে একজনই আর সকল কাজের রাজ লীলেন!! গুরু গুরু
ফিটার,হিডেন লীলেন তখন দ্বিগুন এবং তিন গুনে
কাঁটছে সময় ব্যস্ত ভীষন উকুন বাঁছার দিন গুনে।
দ্রোহী ভাইও হেব্বি বিজি বউয়ের থালায় ভাত দিতে
বাসর রাতে জানলা চেপে আস্তে করে পাদ দিতে!!
হায়রে গোধু ভাবছে শুধু সবাই বিজি এমনে কি?
সব শ্যালিকাই হাত ছাড়া হয় করমু এখন ক্যামনে কি?
স্বপ্ন পূরণ হইলো না আর হতাশ হৃদয় লাশ ঘিরে
সব শালা আর সব দুলাভাই মুখ ঘুরালো পাশ ফিরে। ওঁয়া ওঁয়া
হট শ্যালিকার ড্রিম হারিয়ে ধূসর যখন উন্ন্যাসী
পেছন থেকে মুচকি হাসে সংসারে এক সন্ন্যাসী।
বিপ্লবদা সব শুনে কয়-good wishes সব দিলাম
চেষ্টা দেখে "জা ঝা" এবং আরেকটা বিপ্‌লব দিলাম!! হাততালি
গুরু আমার শয্যাশায়ী কিছুই কি আর ভাল্লাগে?
ভাতের সাথে না লাগে ডাল,না তরকারী ঝাল লাগে।
খেলার এহেন কন্ডিশনে আনকোরা ফর-ম্যাট হাতে
পরিবর্তন করার আশায় নামছে মহিব ব্যাট হাতে।
ইনফিনিটি শালীর খোঁজে সার্চ শুরু হয় অলরেডী
শয্যাশায়ী গুরুর হাতেও ড্রিম পূরণের বল রেডী।
কি মুশকিল, এহেন সময় খেলা যদি স্টপ না হত!!
জানতে আরো সেন্ড আ মেইল,ডিরেক্টলি টু স্বপ্নাহত। দেঁতো হাসি

ডিসক্লেইমারঃ এই ছড়াটা নিছক মজা করার উদ্দেশ্যে রচিত।যাদের নাম এবং নিক ব্যবহার করা হয়েছে আশা করি তারা কেউ মাইন্ড খাবেন না।তবে এর অন্যথা হলে পাততাড়ি গুটিয়ে সচলায়তন থেকে পালানো ছাড়া আমার আর কোন উপায় থাকবেনা মন খারাপ


গড় রেটিং
(১৩ ভোট)
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৬:১৩)
উদ্ধৃতি | স্বপ্নাহত এর ব্লগ | ৬৪টি মন্তব্য | ৩৯০বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, স্বপ্নাহত. Sachalayatan.com can not be held responsible.

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১ | সুলতানা পারভীন শিমুল | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৬:২৮

হা হা হা
ভাইরে... হাসতে হাসতে আমার গড়াগড়ি দিতে ইচ্ছা করতেছে।
এমুন জিনিস বানাইলেন কেমনে?
অতি চমৎকার !
বেচারা ধুসর গোধূলি...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


স্বপ্নাহত এর ছবি
১.১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৬:৩৮

হায়রে আফা, সে এক বিরাট করুন ইতিহাস মন খারাপ

গতকালকে পয়লা বৈশাখে মৌজ মাস্তি করার ধাক্কা সামলাইতে সামলাইতে আজকে সকালে আমি ঘুম থাইক্যা উঠসি সকাল সাড়ে এগারোটায়।যদিও আমার ক্লাস ছিল আটটা থেকে।
তারপর হেলতে দুলতে বারোটা দশে গেসি দিনের সর্বশেষ এবং একমাত্র এভেইলেবল ক্লাসটা করবার জন্যে।গিয়া দেখি স্যার বারোটায় এসেই হাজির।এই স্যারের রুল হইলো সে যদি একবার ক্লাসে ঢুকে যায় তাহলে তার পরে আর কেউ ঢুকতে পারবেনা।কেউ যদি সাহস করে তাইলে ঝাড়ির ঠ্যালায় হার্ট এর এফিসিয়েন্সি একদিনেই অর্ধেক হয়ে যাবে।কিন্তু তারে কে বুঝাইবো যে সে বারোটা দশে আসার জন্যে টাইম দিসিল।এক বালক বুঝাইতে গেসিল।ঝারির চোটে সে অইখানেই অক্কা গেসে।আমার আর বেশিদূর সাহস হয়নাই।একেবারে লেজ গুটিয়ে পলায়ন।

তারপর আর কি।কোন ক্লাস নাই,কিছু নাই।রুমে আইসা তাপপরে "নেই কাজ তো খৈ ভাজ..."

এই হইলো কাহিনি... চোখ টিপি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


সুলতানা পারভীন শিমুল এর ছবি
১.১.১ | সুলতানা পারভীন শিমুল | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৬:৪৮

মাশাললাহ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


স্বপ্নাহত এর ছবি
১.১.১.১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৭:০৫

আহা! বলেন ইয়া হাবিবি।

নইলে আবার আমগো গুরু মাইন্ড খাবো চোখ টিপি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


সুলতানা পারভীন শিমুল এর ছবি
১.১.১.১.১ | সুলতানা পারভীন শিমুল | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৭:১১

আপনাদের গুরুর মাইন্ড খাবার সময় নাই।
তাকে এখন ভেন্ডি ভাজি খাবার ব্যাপারে খুবই উদগ্রীব মনে হয়।
ঘটনা কি, কে জানে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


স্বপ্নাহত এর ছবি
১.১.১.১.১.১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২৩:৪৬

ঘটনা ফটনা জানিনা।
আমারো ভেন্ডি ভাজি খাইবার মন চায়...
ও আফা... আফাগো... মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


সুলতানা পারভীন শিমুল এর ছবি
১.১.১.১.১.১.১ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৪-১৬ ১৬:৩৬

ফারদার যদি এমুন কইরা আমারে ডাকো আফা
তাইলে কইলাম নাকে তোমার দিমু একখান থাফা...
আপুনি, আপুসোনা, আপামনি...কত্তো সুন্দর কইরা ডাকা যায়।
রিমঝিম বর্ষার থেইকাও কিছু শিখতারলানা !
আর ভেন্ডি ভাজি তোমরার গুরুর সাথে মিল্যাঝুল্যা খাও।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


স্বপ্নাহত এর ছবি
১.১.১.১.১.১.১.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-১৬ ১৬:৪২

আমার আফা আমারে দেখতে পারেনা ওঁয়া ওঁয়া

এই জীবন আর রাখমুনা...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


সুলতানা পারভীন শিমুল এর ছবি
১.১.১.১.১.১.১.১.১ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৪-১৬ ১৭:৩১

হইছে !
আর কানতে হইবো না।
লন, একটা টিসু লন।
আর জীবন না রাখলে আমগোরে এইসব ছবিতা দিবো ক্যাডা?
সচলায়তনের পারমিশন ছাড়া এইসব পোলাপাইনের জীবন দেয়াও নাজায়েজ।
অতএব...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১০

স্বপ্নাহত এর ছবি
১.১.১.১.১.১.১.১.১.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-১৬ ১৯:২৫

অতএব...

স্বপ্নাহত তার পরান প্রিয় সুইট কিউট বালিকা আফাকে "আফা" বলিয়াই ডাকিতে লাগিল হাসি


১১

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১.১.১.১.১.১.১.১.১.১.১ | সুলতানা পারভীন শিমুল | বুধ, ২০০৮-০৪-১৬ ২২:১০

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১২

স্বপ্নাহত এর ছবি
১.১.১.১.১.১.১.১.১.১.১.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-১৬ ২২:৪৪

তার মানে স্বর্গে যাইতেসি দেঁতো হাসি

কনতো আফা আপ্নেরেও একটা ইনভাইটেশন পাঠাই চোখ টিপি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


১৩

নিঘাত তিথি এর ছবি
১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১ | নিঘাত তিথি | শুক্র, ২০০৮-০৪-১৮ ০৮:১২

মন্তব্য-প্রতিমন্তব্য চিকন হইতে হইতে কত চিকন হয় দেখার জন্য এইটুকু লিখলাম। দেখি রবিউলরে ছাড়ায় কিনা হাসি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ


১৪

স্বপ্নাহত এর ছবি
১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১ | স্বপ্নাহত | শুক্র, ২০০৮-০৪-১৮ ১৯:৪৫

খাড়ান,এহনো হয়নাই।
আরেকটু চিপায় নেই।দেহি চেহারা সুরত কোন পর্যায়ে যায় দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


১৫

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১ | সুলতানা পারভীন শিমুল | শুক্র, ২০০৮-০৪-১৮ ২০:০৮

আমি দিলাম আরো এক চিমটি চিপা।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১৬

স্বপ্নাহত এর ছবি
১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১ | স্বপ্নাহত | শুক্র, ২০০৮-০৪-১৮ ২০:২২

আমার মনে হয় এইডার জানাযা পড়ানোর সময় হয়ে গেসে।

বড় ভাল লোক ছিল মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


১৭

সুলতানা পারভীন শিমুল এর ছবি
১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১ | সুলতানা পারভীন শিমুল | শুক্র, ২০০৮-০৪-১৮ ২০:৩৪

শরীক হইলাম।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


১৮

ধুসর গোধূলি এর ছবি
১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১ | ধুসর গোধূলি | বুধ, ২০০৮-০৪-২৩ ২২:৪৩

বেবাকে
লাইনে
খাড়ান


১৯

স্বপ্নাহত এর ছবি
১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১.১ | স্বপ্নাহত | বুধ, ২০০৮-০৪-২৩ ২২:৫১

গুরু, এইটারে ছাইড়া দেওন যায়না? এমুন চলতে থাকলে তো এইডা মইরা গিয়াও শান্তি পাইবোনা...


২০

খেকশিয়াল এর ছবি
২ | খেকশিয়াল | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৬:৪০

হাহাহাহাহা জোস হইসে ! গড়াগড়ি দিয়া হাসি

------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


২১

স্বপ্নাহত এর ছবি
২.১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৭:০৭

ধইন্যবাদ খেকশিয়ালজী।

তারপর বলেন কবে মুরগী ভোজনের আয়োজন করতেসেন?? হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


২২

খেকশিয়াল এর ছবি
২.১.১ | খেকশিয়াল | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৭:২৩

যেদিন কইবেন দেঁতো হাসি ( ওইদিনই আমি আমার গর্তে )

----------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'


২৩

অতিথি লেখক এর ছবি
৩ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৭:১৭

উলুম্বুশ

হাসতে হাসতে লুটোপুটি
হাসতেই আছি , হাসতেই আছি
হাসতে হাসতে কুটিকুটি


২৪

স্বপ্নাহত এর ছবি
৩.১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২২:৪৫

সারা জীবন এভাবেই হাসতে থাকুন হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


২৫

অতিথি লেখক এর ছবি
৪ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৭:২৭

হা হা হা
বড়ই সৌন্দর্য হইচে
আপনার ছড়া লেখা অব্যাহত থাকুক, স্বপ্নাহত

জনৈক "বেক্কল ছড়াকার"


২৬

স্বপ্নাহত এর ছবি
৪.১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২২:৪৮

আপনাকে এখনো সচল হিসেবে দেখতে না পেয়ে অনেক অনেক খারাপ লেগেছে।

অনেক অনেক শুভ কামনা আপনার জন্য

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


২৭

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
৫ | সংসারে এক সন্ন্যাসী | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৯:০৮

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍খুবই দুর্দান্ত! এতো বড়ো ছড়া ক্যামনে লেখেন? পিচ্চি দুই-একখান লিখতেই তো জান বেরিয়ে যায় আমার!

পুনশ্চ: মনে হলো, চারটি চরণে (প্রথম দু'টি এবং শেষ দু'টি) ছন্দবদল হয়েছে। আঁতলামির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগেভাগেই হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত


২৮

স্বপ্নাহত এর ছবি
৫.১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৯:২১

ধন্যবাদ। হাসি

ক্যাম্নে লিখি?গুরুর মত বলতে হয়-"আমি শুধু টাইপ করনেওয়ালা।অর্ডার আসে হেড অফিস থাইক্ক্যা"

জ্বী।প্রথম এবং শেষ দুই লাইনের ছন্দে বিডিংগিলি আছে।
প্রথম দুইটায় গোলমাল আছে দেখে শেষের দুইটাতেও গোলমাল বাঁধাইছি।ব্যালেন্স করার চেষ্টা আর কি দেঁতো হাসি

আসলে আমার মাথায় কিছু খেলতেসেনা এখন আর।এই চার লাইন নিয়ে আপনার যদি কোন সাজেশন থাকে বলতে পারেন।ঠিক করে দেই।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


২৯

ধুসর গোধূলি এর ছবি
৬ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৯:২৬

- চলুক
হাসতে হাসতে দাঁত একটা খুইলা পইড়া পাও থেঁতলে গেছেগা।
জব্বর, দাও, ফাটাফাটি, গুল্লি, কামান, বন্দুক, ক্রুজ-টমাহক-পেট্রিয়ট- আর কী কমু, মনে নাই। গড়াগড়ি দিয়া হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>


৩০

স্বপ্নাহত এর ছবি
৬.১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ১৯:৩৪

গুরু,আপনের জন্যেই না এমন কিছু লিখতে পারলাম... গুরু গুরু

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


৩১

মুশফিকা মুমু এর ছবি
৭ | মুশফিকা মুমু | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২০:৩৩

আহাহাহাহাহাহা .... হাসতে হাসতে ... হাসতে হাসতে গরাগরি ইমোটিকনটা জানলে এখন এখানে দিতাম দেঁতো হাসি
আপনি এত ভালো রম্য ছড়া লিখেন কিভাবে আশ্চর্য! আপনি আসলেই রম্য ছড়া গুরু ... এরকম মজার ছড়া আরো লেখার অনুরোধ করছি ... প্রতিদিন। দেঁতো হাসি


৩২

ধুসর গোধূলি এর ছবি
৭.১ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২০:৩৫

- তা প্রতিদিনের সেই রম্যে কি নায়ক এই অধমই থাকবে? মন খারাপ

তবে ব্যাপার না। এই রকম মাস্টার পিসে নায়ক হইতে পাইরা নিজেরে নায়ক রাজ রাজ্জাক মনে হৈতাছে। দেঁতো হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>


৩৩

স্বপ্নাহত এর ছবি
৭.২ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২৩:২৪

স্মাইলির সব শর্টকাট আজকে বিকেলের আগে আমিও জানতাম না।ছড়ায় ব্যবহারের জন্য শিখসি আজকে সাহায্য সেকশনে গিয়া। আপনিও সেই তরিকা গ্রহণ করতে পারেন চোখ টিপি আর প্রতিদিন রম্য ছড়া লেখার বিদ্যা পেটে নাইরে বোন।তবে মাঝে মাঝে চেষ্টা করে দেখতে পারি।

গুরু,আমার যত রম্য ছড়া হবে আর অধিকাংশেই আপনেই নায়ক রাজের আসন অধিষ্ঠিত করবেন চোখ টিপি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


৩৪

মুশফিকা মুমু এর ছবি
৭.২.১ | মুশফিকা মুমু | বুধ, ২০০৮-০৪-১৬ ১৫:১১

@স্বপ্নাহত - এত ভাল লিখে যদি বলেন বিদ্যা পেটে নাই তাইলে আর কি বলব মন খারাপ

@ধূ গো - আপনি তো দেখি শুধু নায়ক রাজ না, মহা নায়ক হওয়ার লাইন এ ... নায়ক নায়ক ভাব শুধু নায়িকার অভাব, নো চিন্তা আমি কিছু মেয়ের অডিসন নিচ্ছি, কিছু দিনের মধ্যেই আপনার স্বপ্নের অন্জু ঘোষ পেয়ে যাব। দেঁতো হাসি


৩৫

পরিবর্তনশীল এর ছবি
৮ | পরিবর্তনশীল | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২০:৪১

মনে করছিলাম ছড়াটা পড়া খালি মজা নিব। কিন্তু তোর ছন্দের গাঁথুনি দেইখা পুরা তাজ্জব হয়া গেসি...

এই নে পাঁচ তারকা।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


৩৬

স্বপ্নাহত এর ছবি
৮.১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২৩:২৮

পাঁচ তারকা কই দিলি? দেখিনা তো ইয়ে, মানে...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


৩৭

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৯ | আনোয়ার সাদাত শিমুল | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২০:৫৪

চলুক

স্বপ্নাহত, আপনার জন্য একটা উপহার জমা রইলো। দেখা হলেই পাবেন । দূর্দান্ত !!!


৩৮

ধুসর গোধূলি এর ছবি
৯.১ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২১:০৪

- ঈশ! কী খুশী!
_________________________________
<সযতনে বেখেয়াল>


৩৯

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৯.১.১ | আনোয়ার সাদাত শিমুল | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২১:১৩

যেই দেশে গুনীর (এবং শালীর) কদর নাই, সে দেশে গুনী (এবং শালী) জন্মাতে পারে না ।


৪০

ধুসর গোধূলি এর ছবি
৯.১.১.১ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২১:২৬

- যেই দেশের শালী গোধু পায় না সেই দেশে শালী জন্মাইয়াই ফায়দা কী?
_________________________________
<সযতনে বেখেয়াল>


৪১

স্বপ্নাহত এর ছবি
৯.২ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২৩:৩৩

শিমুল ভাই,কোনদিন যদি আপনের লগে দেখা করার সৌভাগ্য হয় তার আগে আপনার এই কমেন্টের একখান ফটোকপি সাথে করে নিয়ে যাব।

কাজেই উপায় নাই গোলাম হোসেন।উপহার না দিয়া যাইবেন কই চোখ টিপি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


৪২

মাশীদ এর ছবি
১০ | মাশীদ | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২১:৫০

আরে জট্টিল!!!!!!!!
তোফা! তোফা!
হাসি


ভাল আছি, ভাল থেকো।


৪৩

স্বপ্নাহত এর ছবি
১০.১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২৩:৪১

থ্যাংকু ম্যাংকু হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


৪৪

কনফুসিয়াস এর ছবি
১১ | কনফুসিয়াস | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২২:০৮

অনেকদিন পরে সত্যিই দুঃখ হলো, কেন যে পাঁচের বেশি রেটিং নাই!
ভাই, তোমারে মিনিমাম পাঁচবার পাঁচ দেয়া দরকার। অসাধারণ হইছে ছড়াটা। চরম!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


৪৫

স্বপ্নাহত এর ছবি
১১.১ | স্বপ্নাহত | মঙ্গল, ২০০৮-০৪-১৫ ২৩:৪৪

লইজ্জা লাগে

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...


৪৬

অনিন্দিতা এর ছবি
১২ | অনিন্দিতা (যাচাই করা হয়নি) | বু