ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

সাকা-রে..


লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১১:৪৯)
ক্যাটেগরী: |

গতকাল আদালতে
দেখে তোর বায়না
সুস্থ মানুষ আর
তোকে বলা যায়না !

হিংস্র হায়েনা তুই
আচরণে, আকারে
আজীবন পশু হয়ে
থেকে গেলি সাকা-রে !

১৭ জুন ২০০৮


গড় রেটিং
(১১ ভোট)
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১১:৪৯)
উদ্ধৃতি | আকতার আহমেদ এর ব্লগ | ২৫টি মন্তব্য | ২৬৬বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আকতার আহমেদ. Sachalayatan.com can not be held responsible.

মৃদুল আহমেদ এর ছবি
১ | মৃদুল আহমেদ | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১২:০২

পাঁচ তারা! ছড়া পড়ে আমি আত্মহারা! আকতার ভাই, তুলনা নাই!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!


কীর্তিনাশা এর ছবি
২ | কীর্তিনাশা | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১২:১৩

তুমুল ছড়া ! দারুন ছড়া !
হলাম আমি আত্মহরা !!

---------------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !


রেনেট এর ছবি
৩ | রেনেট | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১২:৪৮

তুমুল-অসাঙ্ঘাতিক-বেসম্ভব-চমেতকার-অতুলনীয় ছড়া হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


মাহবুব লীলেন এর ছবি
৪ | মাহবুব লীলেন | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১৩:০৮

এইবার একটু সমালোচনা করি

০১
লেখার আকার ছোট হচ্ছে কেন?
০২
কনটেন্ট ক্লাসিক্যাল ঘরানা থেকে ক্রমশ কনটেমপরারি (নিউজ স্ন্যাপশট) হয়ে যাচেছ কেন?

০৩
গদ্য আসছে না কেন ছড়ার মুড ধরে?


নুশেরা তাজরীন এর ছবি
৪.১ | নুশেরা তাজরীন | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১৩:২৬

এইসব প্রশ্নের উত্তর পেতে চান?
উত্তর একটাই, "বিপ্লব রহমান"


আকতার আহমেদ এর ছবি
৪.২ | আকতার আহমেদ | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১৩:৩৩

সমালোচনার জন্য ধন্যবাদ লীলেন ভাই ।
আমি কিন্তু ক্যাটাগরিতে বলেছি .. এটা ছড়া না ।
আমার ভেতরকার অনুভুতি,ঘৃনা,ক্ষোভ যা-ই হোক..শুধু ছন্দে প্রকাশ , এই যা !


মাহবুব লীলেন এর ছবি
৪.২.১ | মাহবুব লীলেন | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১৩:৫০

সময় বাঁচানোর জন্য ক্যাটাগরি পড়ি না
আর সময় সেভ করার জন্য ক্যাটাগরির সাথে কোনো লেখা মিলাই না
ক্যাটাগরি না পড়লে বাঁচে প্রতি পোস্টে বাঁচে ১০ সেকেন্ড করে
আর ক্যাটাগরির সাথে না মিলাতে গেলে বাঁচে প্রতি পোস্টে ১০ মিনিট করে
এই ১০ মিনিট ১০ সেকেন্ডে আরো তিনটা পোস্ট পড়া যায়

(ক্যাটাগরির যে অক্ষর সাইজ তাতে আমার মতো কানার ওটা পড়তেই লাগে ১০ মিনিট)


নুশেরা তাজরীন এর ছবি
৫ | নুশেরা তাজরীন | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১৩:১০

লেজকাটা সারমেয় ধরেছে যে বায়না
খোঁয়াড়েতে চাই তার একখানা আয়না॥

(আকতার ভাই, পাঁচতারার বেশি দেয়া যায় না কেন...)


আকতার আহমেদ এর ছবি
৫.১ | আকতার আহমেদ | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১৩:৩৯

ধন্যবাদ মৃদুল ভাই, কীর্তিনাশা, রেনেট ভাই, নুশেরা আপা

উদ্ধৃতি
লেজকাটা সারমেয় ধরেছে যে বায়না
খোঁয়াড়েতে চাই তার একখানা আয়না॥

আপনার মন্তব্য ছড়াটি অনেক বেশী উজ্জ্বল আমার মুল লেখার চেয়েও ।
"পাঁচ তারা" আপনার জন্য ।
এখন থেকে মন্তব্য নয়, ছড়া চাই আপনার !


১০

নুশেরা তাজরীন এর ছবি
৫.১.১ | নুশেরা তাজরীন | বুধ, ২০০৮-০৬-১৮ ০৫:০৩

আকতার ভাই, ছড়াকার হওয়ার কোনও যোগ্যতা অধমের নেই। এটা একটা প্যারোডি বলতে পারেন (লালঝুটি কাকাতুয়া'র)। তারপরও আপনার প্রশংসা সগর্বে মাথায় তুলে নিলাম।

সাকারা তো ঘৃণাবাচক-বিশেষণেরও-অসাধ্য জাতীয় ঘাতক। এর বাইরে সাকাদের পরিবারের প্রতি ব্যক্তিগত একটা ক্ষোভও আমার কাজ করে। সেই কাহিনী সচলে লিখতে ইচ্ছে করছে। আশা করি পড়বেন।


১১

স্নিগ্ধা এর ছবি
৫.১.১.১ | স্নিগ্ধা | বুধ, ২০০৮-০৬-১৮ ০৫:১৯

নুশেরা, লিখুন সেটা তাড়াতাড়ি, তাড়াতাড়ি .......


১২

আরিফ জেবতিক এর ছবি
৫.২ | আরিফ জেবতিক | বুধ, ২০০৮-০৬-১৮ ০৪:৪৪

কমেন্টটা পড়তেই পেয়ে যাই ইশারা
ছড়াকার হয়ে গেল আমাদের নুশেরা ?


১৩

ইশতিয়াক রউফ এর ছবি
৬ | ইশতিয়াক রউফ | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১৪:২৪

নাহ, এই পোস্ট আমার মত লোকেদের জন্য না। ছড়াকার-কাব্যকারের ছড়াছড়ি দেখি! ভাল লাগলো সবক'টাই।


১৪

স্নিগ্ধা এর ছবি
৭ | স্নিগ্ধা | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১৭:৩২

আমাদের আক্‌তার ?
কি যে চমৎকার !!

(কিন্তু, ইয়ে, আমি ঠিক আপডেটেড না মন খারাপ জানি না সাকা কি চেয়েছে?)


১৫

সৌরভ এর ছবি
৮ | সৌরভ | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ১৭:৪৫

সব্বাই তোলে ছড়ায় ছড়ায় কলরব
আমি এক ছন্দহীন দিয়ে যাই বিপ্লব।

হাসি


১৬

আকতার আহমেদ এর ছবি
৯ | আকতার আহমেদ | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ২১:৫৩

ইশতিয়াক ভাই, স্নিগ্ধা আপা, সৌরভ ভাই - সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।


১৭

নজরুল ইসলাম এর ছবি
১০ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ২৩:৩৯

সা কা
করে খালি কা কা
হালায় কাউয়া একটা

ভালো...
______________________________________
পথই আমার পথের আড়াল


১৮

রায়হান আবীর এর ছবি
১১ | রায়হান আবীর | মঙ্গল, ২০০৮-০৬-১৭ ২৩:৫৯

হায়রে!!!
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল


১৯

দ্রোহী এর ছবি
১২ | দ্রোহী | বুধ, ২০০৮-০৬-১৮ ০০:০৩

যা দিছেন ভাই
কড়া রে.....


কি মাঝি? ডরাইলা?


২০

অনিন্দিতা এর ছবি
১৩ | অনিন্দিতা (যাচাই করা হয়নি) | বুধ, ২০০৮-০৬-১৮ ০০:১২

এই ব্যাটাকে পারলে এই লেখাটা পড়ে শুনাতে পারলে ভাল হতো।
আমার মতে কিছু ক্রিমিনালকে মানবাধিকার সহ কোন আইনগত সুবিধা না দিয়ে জন সম্মুখে ফাঁসি দিয়ে মারা উচিত।
এই সাকা কে এই তালিকার প্রথম সারিতে রাখতে চাই।


২১

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
১৪ | জুলিয়ান সিদ্দিকী | বুধ, ২০০৮-০৬-১৮ ০০:১৯

মনে মনে ছৌদুরী থাইকলে আঁই খুশি অইতাম আর কি! বুজেন ন?
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


২২

রণদীপম বসু এর ছবি
১৫ | রণদীপম বসু | বুধ, ২০০৮-০৬-১৮ ০০:২৯

সাকা রে সাকা রে
চিরকাল এই বেটা রয়ে গেছে বাঁকারে।


২৩

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৬ | সংসারে এক সন্ন্যাসী | বুধ, ২০০৮-০৬-১৮ ০৯:০৫

ঝোলাবে ফাঁসিতে কবে
দানব ওই সাকা-রে?
কুত্তার ল্যাজ - সে তো
চিরতরে বাঁকা রে!

অসীম মুগ্ধতা, আকতার আহমেদ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?


২৪

আকতার আহমেদ এর ছবি
১৭ | আকতার আহমেদ | বুধ, ২০০৮-০৬-১৮ ১৪:০১

সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা !


২৫

অমিত আহমেদ এর ছবি
১৮ | অমিত আহমেদ | বিষ্যুদ, ২০০৮-০৬-১৯ ১৫:১০

দুর্দান্ত হয়েছে।
আমার খবর-ভিত্তিক ছড়াতে অরুচি নেই।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন