ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

কনতো এ'সব ক্যান করেছেন


লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৫:৪৯)
ক্যাটেগরী:


দিন বদলের হুজুগ তুলে
যা খুশি তা "ব্যান" করেছেন
সব কিছুকে তুচ্ছ করে
নিজকে "সুপারম্যান" করেছেন

হ্যান করেছেন ত্যান করেছেন
এক এগারোর ধ্যান করেছেন

আটকে রেখে "তাদের" আবার
মুক্তি দিয়ে "ফ্যান" করেছেন
সত্যি করে কনতো এ'সব
কার হুকুমে, ক্যান করেছেন ?


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৫:৪৯)
উদ্ধৃতি | আকতার আহমেদ এর ব্লগ | ২৫টি মন্তব্য | ২৯৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আকতার আহমেদ. Sachalayatan.com can not be held responsible.

খেকশিয়াল এর ছবি
১ | খেকশিয়াল | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৬:০১

..শুনিয়া তেনারা রন নিরুত্তর ছবি !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'


s-s এর ছবি
২ | s-s | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৬:০১

ক্যান? ক্যান? ক্যান?


আবু রেজা এর ছবি
৩ | আবু রেজা [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৬:০২

ফাটাফাটি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


নির্বাক [অতিথি] এর ছবি
৪ | নির্বাক [অতিথি] (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৬:০৩

অসাধারন...। মনের ক্ষোভ কিছুটা মিটলো...। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

নির্বাক


রাফি এর ছবি
৫ | রাফি | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৬:০৫

লাখ কথার এক কথা,

সত্যি করে কনতো এ'সব
কার হুকুমে, ক্যান করেছেন ?

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!


আলমগীর এর ছবি
৬ | আলমগীর | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৬:৩৬

ক্যান করেছেন, ক্যান করেছেন
হুদাহুদি ভঙ ধরেছেন
রাতের বেলায় ঠ্যাং ধরেছেন
দিনে আবার ল্যাং মেরেছেন।

ক্যান করেছেন, ক্যান করেছেন?

জটিলতম। +৫×


তানবীরা এর ছবি
৭ | তানবীরা | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৬:৪৪

করতে হবে তাই করেছি
নানারকমের ঢং ধরেছি
দিন বদলের ড্রামা ফেদেছি
সুবোধ আমরা ঘরে ফিরেছি

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে


জিফরান খালেদ এর ছবি
৮ | জিফরান খালেদ | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৬:৫৩

বদ্দা, জটিল হইয়্যে। সালাই যন। আরা আসি অনার ফিসন ফিসন...


অছ্যুৎ বলাই এর ছবি
৯ | অছ্যুৎ বলাই | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৬:৫৮

মুখে গালি এসে যায় -
তিনারা আমার *ন করেছেন।

তবে আশ্চর্য হই না। এমনটাই হওয়ার কথা ছিলো।


১০

অতন্দ্র প্রহরী এর ছবি
১০ | অতন্দ্র প্রহরী | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৭:৪৮

ক্যান করসে কইতে যদি পারত, তাইলে তো কাজই হইতো!
______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?


১১

স্নিগ্ধা এর ছবি
১১ | স্নিগ্ধা | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৭:৪৯

সত্যি !!!


১২

ভূঁতের বাচ্চা এর ছবি
১২ | ভূঁতের বাচ্চা [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৮:০৯

বেশী প্রশ্ন করলেই তো সমস্যা আকতার ভাইয়া।
তাইতো আমরা সব বুঝেও না বুঝার ভান করে থাকি।


১৩

দেবোত্তম দাশ এর ছবি
১২.১ | দেবোত্তম দাশ | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ২০:২৫

উদ্ধৃতি
আমরা সব বুঝেও না বুঝার ভান করে থাকি।

এই কতাটা আমি আগেই অন্য জায়গায় কইয়া ফালাইছি (মানে ফালাইদিচি)
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি


১৪

শিক্ষানবিস এর ছবি
১৩ | শিক্ষানবিস | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৮:২৫

গদ্দিনশিন-দের বিবেকের কাছে আমারও এই প্রশ্ন।


১৫

শেখ জলিল(লগ অফ) এর ছবি
১৪ | শেখ জলিল(লগ অফ) (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৯:৩২

বেশি কিছু কইলে কইবো বড়োমিঞার মুখ খারাপ।
..তাই মন্তব্য নাই।


১৬

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
১৫ | সংসারে এক সন্ন্যাসী | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ২২:১৪

"আমরা ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍নিরপেক্ষ" বলে
সর্বদা ঘ্যানঘ্যান করেছেন,
আমজনতা সক্কলেরে
আস্ত ছাগল জ্ঞান করেছেন।

যথারীতি অসাধারণ, আকতার।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ


১৭

সবজান্তা এর ছবি
১৬ | সবজান্তা | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ২২:৪৫

সবাই শুধু জানতে চান
ক্যান করেছেন, ক্যান করেছেন
আসল কারণ হলো তারা
মালিকেরই নুন খেয়েছেন
নিমকহারামী না করে তাই
আমাদেরই বাঁশ দিয়েছেন


অলমিতি বিস্তারেণ

১৮

রায়হান আবীর এর ছবি
১৭ | রায়হান আবীর | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ২৩:১৫

মূল ছড়া এবং মন্তব্যে পাঠকদের ছড়া বেশ লাগলো। তবে বেশ লাগাটা কি ঠিক?
অন্ধকার...

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!


১৯

বজলুর রহমান এর ছবি
১৮ | বজলুর রহমান (যাচাই করা হয়নি) | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ২৩:২০

ক্যান করেছি সেই কথাটি বলায় আছে মানা,
একমাত্র স্টেট অফিসে আছে তাদের জানা;
তবু যখন জিজ্ঞাসিলেন, তবে শোনেন ভাই
ফিস্ফিসিয়ে দুএক কথা এখন্ বলে যাই।
প্রথম প্রথম ট্রাই করেছি জামাতীদের হাতে
ক্ষমতা দিয়ে ব্যাক করব পুরস্কারের সাথে,
টেরর তাতে ককুন থেকে হতো বিশাল পোকা,
গ্যাস কয়লা দখল নেয়ার কেমন মজার ধোকা।
কি করব! এই দেশেতে এতই বোকা লোক
সব বুঝেও , পুরোনো সেই চোরেই তাদের ঝোঁক।


২০

নিরিবিলি এর ছবি
১৯ | নিরিবিলি [অতিথি] | বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ২৩:৪৮

ফাট্টাফাট্টি ...

উদ্ধৃতি

সত্যি করে কনতো এ'সব
কার হুকুমে, ক্যান করেছেন ?


২১

অম্লান অভি এর ছবি
২০ | অম্লান অভি [অতিথি] | শুক্র, ২০০৮-০৯-১২ ১৩:২২

ওরা নিজেরাই নিজেরে জিগায়
আমরা এসব ক্যান করেছি
আসলে আম জনতার স্বপ্ন নিয়ে
সত্যি সত্যি ঢঙ করেছি॥

প্ল্যান ছাড়াই স্বপ্ন চুরির
প্ল্যান করেছি
রাজাকার আকার নিয়েও
গুম করেছি

ক্যান
আর কিছু না হোক সচল ব্যান করেছি॥


২২

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
২১ | এস এম মাহবুব মুর্শেদ | শুক্র, ২০০৮-০৯-১২ ১৬:০৬

সেরম হইছে। আখতার এবার একটা বড় ছড়ার প্রজেক্ট ধরেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির


২৩

নজরুল ইসলাম এর ছবি
২২ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৯-১২ ১৯:৩২

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল


২৪

আকতার আহমেদ এর ছবি
২৩ | আকতার আহমেদ | শুক্র, ২০০৮-০৯-১২ ২১:০৬

সবাইরে ধন্যবাদ, যারা পড়ছেন এবং মন্তব্য করছেন । তয়,
কী আর এমন ছড়া
মন্তব্যগুলো ছিল তারচে' বেশী কড়া !


২৫

রেনেট এর ছবি
২৩.১ | রেনেট | শুক্র, ২০০৮-০৯-১২ ২২:১০

আকতার ভাই, ভালো হৈয়া যান... কুকবিতা বাদ দিয়া তৈলকবিতা লিখেন।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন