ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

মেঘদেখা বালিকা


লিখেছেন নজমুল আলবাব (তারিখ: রবি, ২০০৮-০৯-২১ ১৩:৫৭)
ক্যাটেগরী:

কি এমন খোঁজ ব্যাস্ত রাস্তায়
মেঘেদের মত চঞ্চল চোখে

শাহানা, আকাশে আজ তারা
নেই, মৃত্তিকায় নেই জল
আজ প্রেমহীন সময়ে
ঘুঙুর বাধা পা নিয়ে খবরহীন
উড়ে বিষন্ন পায়রা

আজ কোন খবর পাঠাইনি
মেঘের আড়ালে তোমার জন্য
নিজেই এসেছি, এসো ফুল খেলি...

প্রেমহীন পৃথিবীকে আমি আজ
শাহানার রঙে রাঙাব...


গড় রেটিং
( ভোট)
লিখেছেন নজমুল আলবাব (তারিখ: রবি, ২০০৮-০৯-২১ ১৩:৫৭)
উদ্ধৃতি | নজমুল আলবাব এর ব্লগ | ৩৩টি মন্তব্য | ২১৩বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, নজমুল আলবাব. Sachalayatan.com can not be held responsible.

পরিবর্তনশীল এর ছবি
১ | পরিবর্তনশীল | রবি, ২০০৮-০৯-২১ ১৪:১৩

সিলেটের মানুষজন এত রোমান্টিক হয়! জীবনের তাই একটা স্বপ্ন একটা বিয়ে করলে সেটা হবে সিলেটের । হাসি

উদ্ধৃতি

প্রেমহীন পৃথিবীকে আমি আজ
শাহানার রঙে রাঙাব...

দূর্দান্ত একটা লাইন!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


নজমুল আলবাব এর ছবি
১.১ | নজমুল আলবাব | রবি, ২০০৮-০৯-২১ ১৪:৩৪

সিলেট নিয়া আপনে দেখি বিরাট অবসেশনের মাঝে আছেন!

প্রশংসার জন্য ধন্যবাদ।

ভুল সময়ের মর্মাহত বাউল


পরিবর্তনশীল এর ছবি
১.১.১ | পরিবর্তনশীল | রবি, ২০০৮-০৯-২১ ১৮:৪৪

ইতিহাস আছে। বিরাট ইতিহাস । (দীর্ঘশ্বাস)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


বিপ্রতীপ এর ছবি
১.১.১.১ | বিপ্রতীপ | সোম, ২০০৮-০৯-২২ ১২:০৪


বিপ্রতীপ এর ছবি
১.১.১.২ | বিপ্রতীপ | সোম, ২০০৮-০৯-২২ ১২:০৩

শালার চব্বিশটা বসন্ত গেলো...সিলেটী হইয়া একটা প্রেমও করতে পারলাম না... (দীর্ঘশ্বাস) মন খারাপ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://biprodhar.com


পান্থ রহমান রেজা এর ছবি
২ | পান্থ রহমান রেজা | রবি, ২০০৮-০৯-২১ ১৪:১৩

উদ্ধৃতি
আজ প্রেমহীন সময়ে
ঘুঙুর বাধা পা নিয়ে খবরহীন
উড়ে বিষন্ন পায়রা

ভালো লাগলো।


নজমুল আলবাব এর ছবি
২.১ | নজমুল আলবাব | রবি, ২০০৮-০৯-২১ ১৪:৩৯

ধন্যবাদ পান্থ।

সবাই শুনে রাখেন পান্থ কিন্তু বড় হয়ে গেছে। হাসি

ভুল সময়ের মর্মাহত বাউল


পান্থ রহমান রেজা এর ছবি
২.১.১ | পান্থ রহমান রেজা | রবি, ২০০৮-০৯-২১ ১৪:৫৮

উদ্ধৃতি
সবাই শুনে রাখেন পান্থ কিন্তু বড় হয়ে গেছে।

হাহাহাহাহহা


আলমগীর এর ছবি
৩ | আলমগীর | রবি, ২০০৮-০৯-২১ ১৪:২০

ঘুঙুর বাধা পা নিয়ে খবরহীন
উড়ে জালালী পায়রা

মশকরা করলাম।
কবিতার ভাবখানা ধরতে পারলাম।
অনেক দিন পর কিছু লিখলেন।


১০

নজমুল আলবাব এর ছবি
৩.১ | নজমুল আলবাব | রবি, ২০০৮-০৯-২১ ১৪:৪৩

ধুর মিয়া ভাই, হয় নাই।
'জালালী কইতর' হবে।

লিখতে পারি না ভাইজান। বিতংময় জিন্দেগানি।

ভুল সময়ের মর্মাহত বাউল


১১

সচেতনা এর ছবি
৪ | সচেতনা | রবি, ২০০৮-০৯-২১ ১৪:২৮

বেশ লেখা। পড়তে ভাল লাগলো।


১২

নজমুল আলবাব এর ছবি
৪.১ | নজমুল আলবাব | রবি, ২০০৮-০৯-২১ ১৪:৪৬

১৩

সবজান্তা এর ছবি
৫ | সবজান্তা | রবি, ২০০৮-০৯-২১ ১৪:২৮

০১

যে কথাটা আমি মনে হয় সচলায়তনে কয়েকশ বার বলে ফেলেছি, কথাটা আবারো বলি - কবিতার মধ্যে আমার পছন্দ ভাষার স্নিগ্ধতা।

উদ্ধৃতি
শাহানা, আকাশে আজ তারা
নেই, মৃত্তিকায় নেই জল
আজ প্রেমহীন সময়ে
ঘুঙুর বাধা পা নিয়ে খবরহীন
উড়ে বিষন্ন পায়রা

এই লাইনগুলি কি দুর্দান্ত রকমের সতেজ কিন্তু বিষণ্ণ। কি এক মেঘ-মেদুর ভালোলাগায় আক্রান্ত।

অসাধারণ আলবাব ভাই, অসাধারণ।

০২
বস আপনার কবিতাগুলা সবসময়ই আমার দুর্দান্ত লাগে, ক্যান যে আজকাল কবিতা এত কম লিখেন !


অলমিতি বিস্তারেণ

১৪

নজমুল আলবাব এর ছবি
৫.১ | নজমুল আলবাব | রবি, ২০০৮-০৯-২১ ১৫:০৩

আপনার মন্তব্যে পিঠে কিছু বলতে পারছি না ভাই। ধন্যবাদ জানাই শুধু। ভাল থাকবেন।

ভুল সময়ের মর্মাহত বাউল


১৫

গৌরীশ রায় এর ছবি
৬ | গৌরীশ রায় (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-০৯-২১ ১৪:৪৪

কবি নজমুল আলবাব অনেক কাল যেন বাকদত্তা কবিতা ভুলে ছিলেন।
স্বাগতম কবি।


১৬

নজমুল আলবাব এর ছবি
৬.১ | নজমুল আলবাব | রবি, ২০০৮-০৯-২১ ১৫:০৬

চড়াই উতরাই পাড়ি দিয়ে আপনি মন্তব্য করলেন। অনেক কৃতজ্ঞতা।

ভুল সময়ের মর্মাহত বাউল


১৭

সুমন চৌধুরী এর ছবি
৭ | সুমন চৌধুরী | রবি, ২০০৮-০৯-২১ ১৪:৫৯

বুঝলাম...



অজ্ঞাতবাস


১৮

নজমুল আলবাব এর ছবি
৭.১ | নজমুল আলবাব | রবি, ২০০৮-০৯-২১ ১৫:১৪

১৯

পুতুল এর ছবি
৮ | পুতুল | রবি, ২০০৮-০৯-২১ ১৫:০২

গেছলা খৈ, খনতে! অয় খবতা বালা অইছে।
**********************
কাঁশ বনের বাঘ


২০

নজমুল আলবাব এর ছবি
৮.১ | নজমুল আলবাব | রবি, ২০০৮-০৯-২১ ১৫:১৬

গেছলাম নাতো। আছলাম খান্দাখাছাত।

ভুল সময়ের মর্মাহত বাউল


২১

অতিথি লেখক এর ছবি
৯ | অতিথি লেখক | রবি, ২০০৮-০৯-২১ ১৫:০৮

শাহানা, আকাশে আজ তারা
নেই, মৃত্তিকায় নেই জল
আজ প্রেমহীন সময়ে
ঘুঙুর বাধা পা নিয়ে খবরহীন
উড়ে বিষন্ন পায়রা

........................... চমতকার কিছু লাইন ।
নিবিড়


২২

মুনীর শামীম এর ছবি
১০ | মুনীর শামীম [অতিথি] | রবি, ২০০৮-০৯-২১ ১৫:২১

ভাল লেগেছে!!!

.................................
মুনীর উদ্দীন শামীম


২৩

পলাশ দত্ত এর ছবি
১১ | পলাশ দত্ত | রবি, ২০০৮-০৯-২১ ১৫:২৭

নজমুল স্যার শিরোনামটা মনে হয় এইরকম হইলে ঠিক হয় : মেঘদেখা বালিকা
মানে আপনি তো সেই বালিকাকে বোঝাইতে চাইছিলেন যিনি মেঘ দেখিয়াছেন?


২৪

নজমুল আলবাব এর ছবি
১১.১ | নজমুল আলবাব | রবি, ২০০৮-০৯-২১ ১৫:৪০

আপনেরে আমি সেই ছোটোকাল থেকেই সম্মান করি জনাব।

ভুল সময়ের মর্মাহত বাউল


২৫

অমিত আহমেদ এর ছবি
১২ | অমিত আহমেদ | রবি, ২০০৮-০৯-২১ ১৭:০৪

কোমল, স্নিগ্ধ, পেলব

মুগ্ধ!


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল


২৬

সৌরভ এর ছবি
১৩ | সৌরভ | রবি, ২০০৮-০৯-২১ ১৮:২৩

শাহানা রা হারায় যায়।


২৭

অতন্দ্র প্রহরী এর ছবি
১৪ | অতন্দ্র প্রহরী | রবি, ২০০৮-০৯-২১ ১৮:৩৪

আলবাব ভাই, অসাধারণ লাগল কবিতাটা। আজকালকার অনেক কবিতাতেই কেমন যেন কঠিন-কঠিন কিছু শব্দ আর কিছুটা দুর্বোধ্যভাব থাকে! আর এত্ত সহজ ভাষায়, এত্ত ছুঁয়ে যাওয়ার মত কবিতা লেখা কিন্তু খুব সহজ কথা নয়। পড়ার পর এমন অনুভূতি হল যেন এগুলো আমার নিজের মনেরই কথা। খুব ভাল লিখেছেন। এমন কঠিন একটা কাজ এত অনায়াসে করে ফেলার জন্য আপনি নিঃসন্দেহে অনেক প্রশংসার দাবিদার। হাসি
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?


২৮

হাসান মোরশেদ এর ছবি
১৫ | হাসান মোরশেদ | রবি, ২০০৮-০৯-২১ ১৮:৩৭

নিদান কালে রঙ্গের নিশান!
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "


২৯

রানা মেহের এর ছবি
১৬ | রানা মেহের | রবি, ২০০৮-০৯-২১ ২১:০৩

দোস্ত মাইন্ড করিসনা।
কবিতা সৌন্দর্য লাগেনি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস


৩০

নজরুল ইসলাম এর ছবি
১৭ | নজরুল ইসলাম | সোম, ২০০৮-০৯-২২ ১৮:৫০

তাই নাকি?
______________________________________
পথই আমার পথের আড়াল


৩১

স্বপ্নাহত এর ছবি
১৮ | স্বপ্নাহত | সোম, ২০০৮-০৯-২২ ২১:০৭

আগেই পড়সি। আগেই মুগ্ধ হইসি। কমেন্টটা খালি ইকটু পরে দিয়া গেলাম।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?


৩২

নজমুল আলবাব এর ছবি
১৯ | নজমুল আলবাব | শুক্র, ২০০৮-১০-০৩ ১৮:২৭

বাজে একটা সময়ে পড়ে গেলাম বলে, শেষ দিকের কমেন্টগুলোর উত্তর দেয়া হয়নি। সবাইকে ধন্যবাদ। ভাল থাকবেন সবাই।

রানা: আরেকবার চেস্টা করবো তোর ভাল লাগার মতো করে কিছু লিখতে।

ভুল সময়ের মর্মাহত বাউল


৩৩

তারেক এর ছবি
২০ | তারেক | মঙ্গল, ২০০৮-১১-২৫ ১৪:৫১

এই অসাধারণ কবিতাটা মিস করেছিলাম !!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন