| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
মরিলে কান্দিসনা আমার দায় রে যাদুধন,
মরিলে কান্দিসনা আমার দায়।।
সুরে ইয়াসিন পাঠ করিও, বসিয়া কাছায়
আমার প্রাণ যাওয়ার বেলায়,
বিদায়কালে পড়িনা যেন, শয়তানের ধোকায় ।।
বুক বান্ধিয়া কাছে রইয়া, গোসল দেওয়াইবায়
আমার কথা রাখিবায়,
কান্দনের বদলে মুখে, কলমা পড়িবায়।।
কাফন পিন্দাইয়া আতর, গোলাপ দিয়া গায়
যখন বিদায় করিবায়
তেলাওতের ধ্বনি যেন, ঘরে শোনা যায়।।
দাফন করিয়া যদি, কান্দ আমার দায়
বুক বান্ধা নাহি যায়,
মসজিদে বসিয়া কাইন্দ, আল্লারই দরগায়।।
কবর জিয়ারত করিয়া, দোয়া, করিবায়
আর দরবারে কইবায়
মাফ করিয়া দিও আল্লা, গিয়াস পাগেলায়।।
-----------------------------------------------------------------
গানটা অনেকভাবে শুনেছি আমি। সকালের ঠান্ডা সময়ে, দুপুরে কাজের ফাঁকে, বিকালের আড্ডায়, রাতের নির্জনে। সবসময়ই এই গান কোথায় যেন নিয়ে যায়। অপার্থিব সেই ভুবনকে আমি চিনি কিন্তু কোন বর্ণনা দিতে পারি না।
গীতিকার ছিলেন খুব কাছের মানুষ, যিনি সুর করেছেন তারও কাছে কাছে থাকা হয় এখনও। গানটা ৫ মিনিট ব্যাপ্তি নিয়ে শোনা হয়েছে আবার ৪০ মিনিট ধরে টানা গেয়েছেন এই গান হিমাংশু দা। হাজারখানেক মানুষ ঝিম ধরে শুনেছে। নড়েনি।
গিয়াস চাচা যেদিন মারা গেলেন, তার আগের দিন একটা অনুষ্ঠনে তিনি উপস্থিত ছিলেন। এই গানটা সেখানেও করা হয়। মাথা নিচু করে গান শুনে যাচ্ছিলেন ধ্যানি মানুষটি।
ক'দিন ধরে মনে বার বার উঁকি দিচ্ছে এই কথামালা। চোখের সামনে বাস্প জমছে। কম্পিউটার খুঁজে দেখি গিয়াস চাচার আরও অনেক স্মৃতির সাথে এই লিরিকসও আছে আমার কাছে।
২
মরিলে কান্দিসনা আমার দায় রে যাদুধন,
মরিলে কান্দিসনা আমার দায়..
৩
...
৪
মরিলে কান্দিসনা আমার দায় রে যাদুধন,
মরিলে কান্দিসনা আমার দায়।।
গানটি কীভাবে পেতে পারি?
৮
গানটি শুনেছি। অদ্ভুত হৃদয়ছোঁয়া...!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
৯
নজমুল আলবাব, সুরা ইয়াসিন।
১২
সুরে ইয়াসিন হবে রিটন ভাই। আমরাতো শহুরে ভার্শন শুনি তাই সুরা শুনি। আমি যেটা দিলাম এটা কবি'র পাণ্ডুলিপি থেকে কপি করে পেস্ট করেছি।
১৩
ঘটনা সত্য। আমাদের অনেকেই এইগানগুলি শুনেছি আনুশাহ'র আধুনিক সংস্করণ। এতে মূল গানের বেশ কিছু শব্দে প্রকট গড়মিল আছে, এবং এতে গানের অর্থেরও বারোটা বেজে যায়।
১৫
গানটি কীভাবে পেতে পারি?
১৬
হিমাংশু দা মানে হিমাংশু গোস্বামী, না হিমাংশু বিশ্বাস ? না কি অন্য কেউ ?
প্রয়াত গীতিকবি গিয়াস উদ্দিন আহমদ সম্পর্কে আরেকটু বিস্তারিত পরিচিতি তুলে ধরলে ভালো হতো না ?
১৭
আজকের পোলাপানের মুখে হিমাংশু দা মানে হিমাংশু বিশ্বাস
০২
গিয়াস উদ্দিনকে নিয়ে এখানে সামান্য একটা লেখা আছে
যদিও তার পরিচয়ের চেয়ে ওখানে আমার বকবকানির পরিমাণ বেশি
১৮
গানটা খুব সুন্দর। সুবীর নন্দীর গলায় শুনেছিলাম।
অপূর্ব সুর!
ধন্যবাদ লেখার জন্য।
১৯
কাফন পিন্দাইয়া আতর, গোলাপ দিয়া গায়
যখন বিদায় করিবায়
তেলাওতের ধ্বনি যেন, ঘরে শোনা যায়।।
২০
আমার বাউল নানাদের কয়েকজনের একজন ।
আমার শৈশবের স্মৃতিতে ভাসে- গোবিন্দগঞ্জ বাজার থেকে নেমে রেলের সেতু পেরিয়ে যাচ্ছেন দীর্ঘ দেহের ঝাঁকড়া চুলের 'কবিসাব' গিয়াসুদ্দিন ।
তার বাড়ীতে একবার আসর হলো । শফিকুন্নুর, আব্দুল করিম গান গাইলেন । আমরা নৌকা করে জগন্নাথপুর থেকে তার বাড়ি শিবনগর গিয়েছিলাম ।
সবকিছু কেমন বদলে গেলো ।
-------------------------------------
সমুহ শোকেরা এলো ঝাঁক বেঁধে;
বিদায় জুবায়ের ভাই...
২২
আমিও আনুশেহ'র গাওয়া, গানটার আধুনিক ভার্সনই শুনেছিলাম। তারপরও এটা আমার খুবই প্রিয় একটা গান।
সবসময়ই এই গান কোথায় যেন নিয়ে যায়।
একমত, আলবাব ভাই।
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
২৩
১ম ৪ লাইনের বেশি পড়ি নাই।
২৪
আপাতত তার দ্বিতীয় গানের বইটি পড়ছি। পড়ছি। কোন গানই শুনিনি বলে মনে হয়।
বইটি পেয়েছি এক সচল বন্ধু আমেদুর রশিদের সৌজন্যে।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
১
পড়লাম।
হৃদয় ছুঁয়ে যাওয়া একটা লেখা !